কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৬ মে ।
আজকের দিনে ভারত :
১৮৩১ সালের আজকের দিনে বিখ্যাত নাট্যকলা ও শিল্প পৃষ্ঠপোষক যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম হয়।
১৮৯০ সালের আজকের দিনে ব্রাহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রাক্ষবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৩১ সালের আজকের দিনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নটবর সিংয়ের জন্ম হয়।
১৯৪৬ সালের আজকের দিনে ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব করা হয়।
১৯৭৪ সালের আজকের দিনে বাংলাদেশ-ভারত মানচিত্রের সংশোধনী সংক্রান্ত্র চুক্তি দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বারা স্বাক্ষরিত হয়। এর ফলে বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়।
১৯৭৫ সালের আজকের দিনে সিকিমকে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৫৪ সালের আজকের দিনে রাজনীতিবিদ মোঃ হাসিবুর রহমান স্বপনের জন্ম হয়।
১৯৭৪ সালের আজকের দিনে বাংলাদেশ-ভারত মানচিত্রের সংশোধনী সংক্রান্ত্র চুক্তি দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বারা স্বাক্ষরিত হয়। এর ফলে বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়।
১৯৭৬ সালের আজকের দিনে ফারাক্কা বাঁধের কারণে বাধাপ্রাপ্ত জলপ্রবাহের নিমিত্তে বাংলাদেশের মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে কয়েক লাখ মানুষ ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গার জলের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ফারাক্কা অভিমুখী মিছিলে অংশ নিয়েছিলো। যদিও মাওলানা ভাসানী সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ফারাক্কা পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন তবু সরকারের পরামর্শে এই পদযাত্রা ১৭ই মে অপরাহ্নে ভারতীয় সীমান্তের কাছে কানসাটে গিয়ে শেষ করা হয়।
১৯৯৫ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদস্য ফজলে রাব্বির জন্ম হয়।
২০০৭ সালের আজকের দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর পুনরায় বাতিল করা হয়।
আজকের দিনে বিশ্ব :
১৫৩২ সালের আজকের দিনে স্যার টমাস মুর ইংল্যান্ডের লর্ড চ্যানসেলরের পদ থেকে পদত্যাগ করেন।
১৮৩০ সালের আজকের দিনে ফরাসি গণিতবিদ জোসেফ ফুরিয়ের মৃত্যু হয়।
১৮৩১ সালের আজকের দিনে টেলি প্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ড হিউমের জন্ম হয়।
১৮৭৪ সালের আজকের দিনে মিল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের ৪টি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় ১৩৯ জনের প্রাণহানি ঘটে।
১৮৮১ সালের আজকের দিনে বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়।
১৯২০ সালের আজকের দিনে ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ক-কে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজের মাধ্যমে সেইন্ট হিসেবে ভূষিত করেন।
১৯২৯ সালের আজকের দিনে হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার চালু করা হয়।
১৯৪৫ সালের আজকের দিনে জার্মান নাৎসি বাহিনী অবলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৬৯ সালের আজকের দিনে সোভিয়েত নভোযান ভেনাস-৫ শুক্রপৃষ্ঠে অবতরণ করে।
২০০৭ সালের আজকের দিনে নিকোলাই সারকোজি ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
২০১১ সালের আজকের দিনে ইংরেজ লেখক রালফ বার্কারের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/May_16
- https://www.onthisday.com/day/may/16
- https://en.wikipedia.org/wiki/Brahmo_Balika_Shikshalaya
- https://www.bornglorious.com
- https://www.jugantor.com/
- https://bdnews24.com/politics/2007/05/16/khaleda-cancels-singapore-trip-after-coco-case
- https://www.dainikkhagrachari.com/


আপনার মতামত জানান