সববাংলায়

আজকের দিনে ।। ৩০ সেপ্টেম্বর

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায় চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩০ সেপ্টেম্বর।

বিশেষ দিবসঃ

আন্তর্জাতিক অনুবাদ দিবস

আজকের দিনে ভারতঃ

১৬৬৭ সালের আজকের দিনে অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হয় গোলকুণ্ডা।

১৮২৮ সালের আজকের দিনে ভারতীয় যোগী ও গুরু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয়ের জন্ম হয়।

১৮৬৪ সালের আজকের দিনে ব্রিটিশ শাসনাধীন কোচবিহারের মহারানী সুনীতি দেবীর জন্ম হয়।

১৮৭৫ সালে আজকের দিনে শিক্ষাবিদ প্যারীচরণ সরকারের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা। তার পাঠ্যবইগুলি বাঙালি প্রজন্মকে ইংরেজি ভাষার সাথে পরিচয় করিয়েছে।

১৯১৯ সালে আজকের দিনে শিবনাথ শাস্ত্রীর মৃত্যু হয়। তিনি ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ থেকে বেরিয়ে এসে সাধারণ ব্রাহ্মসমাজ তৈরি করেছিলেন।

১৯৩৩ সালে আজকের দিনে অজিতেশ বন্দোপাধ্যায়ের জন্ম হয়। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি নাট্যকার ও অভিনেতা।

১৯৩৮ সালের আজকের দিনে বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।

১৯৪৩ সালে আজকের দিনে বাঙ্গালী সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। তিনি প্রবাসী ও মডার্ণ রিভিউ পত্রিকাদ্বয়ের সম্পাদক ছিলেন

১৯৬২ সালে আজকের দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্ম হয়। তিনি একজন বিখ্যাত বাঙালি চিত্রাভিনেতা।

১৯৭২ সালে আজকের দিনে শান্তনু মুখার্জী ওরফে শানের জন্ম হয়। তিনি একজন খ্যাতিমান ভারতীয় গায়ক।

১৯৯৩ সালের আজকের দিনে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রবল ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯৪৪ সালে আজকের দিনে আবুল কাসেম ফজলুল হকের জন্ম হয়। তিনি বাংলাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।

১৯৪৯ সালের আজকের দিনে বাংলাদেশী কবি ও ঔপন্যাসিক মহম্মদ নুরুল হুডার জন্ম হয়৷

১৯৫৩ সালে আজকের দিনে আবদুল করিমের মৃত্যু হয়। তিনি ছিলেন সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত পুঁথি সংগ্রাহক ও লেখক।

১৯৮১ সালের আজকের দিনে খ্যাতমানা দাবাড়ু ইমানুল হোসেনের জন্ম হয়৷

১৯৯২ সালের আজকের দিনে বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।

১৯৯৯ সালের আজকের দিনে বাংলাদেশের একজন গুণী সঙ্গীতশিল্পী শেখ ইশতিয়াকের মৃত্যু হয়৷

আজকের দিনে বিশ্বঃ

১২০৭ সালে আজকের দিনে জালালুদ্দিন রুমির জন্ম হয়৷ তিনি ছিলেন পারস্যের কবি।

১৮৮২ সালের আজকের দিনে প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।

১৯২২ সালের আজকের দিনে বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করে।

১৯২৮ সালের আজকের দিনে পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়।

১৯৩১ সালে আজকের দিনে জ্যাঁ মারি লেঁ’র জন্ম হয়। তিনি ছিলেন নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৪৩ সালে আজকের দিনে যোহান ডেইসেনহফেরের জন্ম হয়। তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ।

১৯৫১ সালে আজকের দিনে ব্যারি মার্শালের জন্ম হয়। তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান চিকিৎসক।

১৯৯০ সালে আজকের দিনে প্যাট্রিক হোয়াইটের মৃত্যু হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।

১৯৯৮ সালে আজকের দিনে রবার্ট লুইস টেলরের মৃত্যু হয়। তিনি ছিলেন আমেরিকান লেখক।

২০০৪ সালে আজকের দিনে মাইকেল রেলফের মৃত্যু হয়। তিনি ছিলেন ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

আজকের দিনে

আজকের দিনে ।। ২৯ সেপ্টেম্বর আজকের দিনে ।। ১ অক্টোবর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading