সববাংলায়

৬ আষাঢ় | ২১ জুন | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ৬ আষাঢ় এবং ইংরাজি ২০২৪ সালের ২১ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৬ আষাঢ় | ২১ জুন | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস। ২১ জুন সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এই দিবসটি পালন করে। সারা বিশ্বের মানুষের মধ্যে যোগ ব্যায়ামের উপকারিতা ছড়িয়ে দেওয়াই হল এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। এই দিবসটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-day-of-yoga/
  • আজ বিশ্ব সুর দিবস। সঙ্গীত মানুষকে তৃপ্তি দেয়, সঙ্গীত মানুষের মানসিক ভারসাম্যকেও সুস্থ করে তুলতে পারে। শুধু তাই নয়, সঙ্গীতের আরও অনেক গুণাবলী রয়েছে। আর সে কথা মাথায় রেখেই বিশ্ব জুড়ে সঙ্গীতপ্রেমীদের উদ্বুদ্ধ করতে আয়োজিত হয় বিশ্ব সঙ্গীত দিবস। সেই ১৯৮২ সাল থেকে প্রতি বছর ২১ জুন পালিত হয়ে আসছে এই বিশেষ দিনটি। এই দিনটি সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-music-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মিশেল প্লাতিনির জন্মদিন। ফরাসি ফুটবলের ইতিহাসে একজন কিংবদন্তি খেলোয়াড় ছিলেন মিশেল প্লাতিনি। পরপর তিনবার ব্যালন ডি’অর-এর অর্জন করেছিলেন তিনি। দীর্ঘদিন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক গোলের রেকর্ড ছিল তাঁর। খেলা পরবর্তী জীবনে হয়েছিলেন উয়েফার সভাপতিও। ফরাসি ফুটবল ফেডারেশনের সহ-সভাপতির পদও অলঙ্কৃত করেছিলেন তিনি। তাঁর এই বর্ণময় জীবনে অবশ্য আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার মত ঘটনাও আছে। শাস্তি হিসেবে দীর্ঘদিন খেলাধুলা সংক্রান্ত বিষয় থেকে নিষিদ্ধ থাকতে হয় তাঁকে। এই বিতর্কিত অথচ প্রতিভাবান ফুটবলার মিশেল প্লাতিনি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/michel-platini/
  • আজ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহের মৃত্যুদিন। বাংলাদেশের প্রভাবশালী কবিদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল এক শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার। প্রবল আত্মবিশ্বাসে ভর করে তিনি নিয়মের বেড়াজাল ভেঙ্গে এগিয়ে চলেছিলেন। কিন্তু বিধাতা তাঁকে স্বপ্ন দেখারই স্বাধীনতা দিয়েছিলেন, পূরণ করার নয়। মাত্র চৌত্রিশ বছরের জীবনে তিনি সুস্পষ্ট ছাপ রেখে গেছেন তাঁর বিশ্বাসের, তাঁর মতাদর্শের। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rudra-mohammad-shahidullah/
  • আজ নিকোলো ম্যাকিয়াভেলির মৃত্যুদিন। পৃথিবী বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে বেশ কিছু প্রকল্পে কাজ করেছিলেন ইতালীয় দার্শনিক, কূটনীতিক এবং লেখক নিকোলো ম্যাকিয়াভেলি। রাজনৈতিক কারণে কারাবন্দীও থাকতে হয়েছিল তাঁকে। ফ্লোরেন্সের নিজস্ব সেনাবাহিনী গঠনের মূল কান্ডারি ছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/machiavelli/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-21

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ইরানের কারমান প্রদেশের অন্তর্গত সারজান মরুভূমি থেকে দক্ষিণ পূর্ব বরাবর চল্লিশ কিমি এগোলেই চোখে পড়বে বালভার্ড জেলার মিয়ানদোয়াব গ্রামে এক অদ্ভুত পাথরের বাগান। পাশতুন ভাষায় একে ‘বাগ-ই-সাঙ্গি’ বলা হয়। কিন্তু কীভাবে তৈরি হল এই বাগান? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/stone-garden/
  • বৃষ্টি এলে মাটি থেকে সোঁদা গন্ধ বেরোয় কেন? জানতে পড়ুন https://sobbanglay.com/sob/why-does-rain-have-smell/
  • প্রেম অন্ধ (Love is blind) এই কথাটা অনেকবার শুনেছে অনেকে কিন্তু প্রেম অন্ধ হল কিভাবে। জেনে নেওয়া যাক কথাটির পিছনে প্রচলিত পৌরাণিক কাহিনী এখানে https://sobbanglay.com/sob/why-love-is-blind/
৬ আষাঢ় | ২১ জুন | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • নেতাজির জীবনের শেষ মুহূর্তে কী হয়েছিল, জানতে দেখুন এই ভিডিওটি https://youtu.be/onfBCLemNqI
  • সুতানুটী, গোবিন্দপুর, কলিকাতা এই তিন গ্রাম নিয়ে কলিকাতা শহরের পত্তন হয়েছিল একথা আমাদের সকলেরই জানা, আর কলিকাতা থেকে আজকের কলকাতা সেই তথ্যও কারোর অজানা নয় কিন্তু সেই গ্রামটির কলিকাতা বা কলকাতা নাম হল কীভাবে তা নিয়ে অনেক গল্প প্রচলিত থাকলেও আসল কাহিনী কিন্তু সকলের জানা নেই। কলকাতার নামকরণের ইতিহাস নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/uRNCXzpGmVM

৬ আষাঢ় | ২১ জুন | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৬ আষাঢ় | ২১ জুন | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading