সববাংলায়

২০ আষাঢ় | ৫ জুলাই | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ২০ আষাঢ় এবং ইংরাজি ২০২৪ সালের ৫ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২০ আষাঢ় | ৫ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ হজরত ইনায়েত খান পাঠানের জন্মদিন। তিনি একজন সুফি সাধক যাঁর হাত ধরেই পাশ্চাত্যে প্রথম সুফিবাদের প্রবর্তন হয়। তাঁর গানে প্রেমবাদ, ছন্দময়তা ও সৌন্দর্য বিশেষ এক স্বকীয় বৈশিষ্ট্যে উপস্থাপিত হয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hazrat-inayat-khan/
  • আজ জগদীশ গুপ্তের জন্মদিন। ‘গুপ্তের গল্প’ নামে পত্রিকা প্রকাশ, কখনো টাইপিস্টের অনিয়মিত চাকরি, কখনো আবার কালির ব্যবসায় প্রভূত লোকসান করে জীবন অতিবাহিত করেছেন তিনি। ‘পরিচয়’ পত্রিকায় তাঁর ‘লঘু গুরু’ উপন্যাসের দীর্ঘ সমালোচনা লিখেছিলেন রবীন্দ্রনাথ। জীবনের অধিকাংশ সময়ে অস্বাচ্ছন্দ্য আর দারিদ্রের মধ্যে দিয়ে কাটিয়েছেন। তাঁর উপন্যাসে-গল্পে ফুটে উঠত মানুষের অন্ধকারময়-কদর্য দিকগুলি। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jagadish-gupta/
  • আজ বরুণ বিশ্বাসের মৃত্যুদিন। প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন তিনি। তাঁর নিজের জন্মভূমি সুঁটিয়াকে ত্রাসমুক্ত করার জন্য আন্দোলন করে প্রশাসনকে বাধ্য করেছিলেন অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত হয়েও যে মানুষের সেবা করা যায়, সেই বার্তা দিতে গিয়েই খুন হয়ে যান এই প্রতিবাদী শিক্ষক। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barun-biswas/
  • আজ স্ট্যান স্বামীর মৃত্যুদিন। উগ্র বামপন্থার অভিযোগে ‘ভীমা-কোরেগাঁও হিংসা মামলা’য় বন্দি করা হয় তাঁকে। ঝাড়খণ্ডের আদিবাসীদের নিয়ে মানবাধিকার রক্ষার লড়াইয়ে তিনি স্থাপন করেছিলেন ‘বাগাইচা’ নামের এক সংগঠন। আদিবাসীদের নিজস্ব এলাকায় খননকার্যের ফলে খনিজ সম্পদ হস্তান্তর এবং আদিবাসীদের দারিদ্র্যের প্রশ্ন তুলে অধিকার আদায়ের লড়াইয়ে পথে নেমেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/stan-swamy/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-05

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯৮৬ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে মূলত দিয়েগো মারাদোনার জন্য। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার করা দুটি গোল বিশ্ব ফুটবলের ইতিহাসে একই সঙ্গে যেমন অন্যতম বিতর্কিত গোলের দৃষ্টান্ত হয়ে আছে তেমনি অন্য গোলটি শতাব্দীর শ্রেষ্ঠ গোল হিসেবে বিখ্যাত হয়ে আছে। এই বিশ্বকাপ থেকেই দর্শকদের মধ্যে খেলা চলাকালীন মেক্সিকান ওয়েভ নামের একটি বিশেষ রীতির প্রচলন শুরু হয় যা পরবর্তীকালে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই বিশ্বকাপ সম্পর্কে আরও তথ্য জানতে পড়ুন https://sobbanglay.com/sob/fifa-world-cup-1986/
  • দার্জিলিং শব্দটি শুনলেই চোখের সামনে দার্জিলিং চা, পাহাড়, টয়ট্রেন আর কমলালেবুর কথা ভেসে ওঠে। পশ্চিমবঙ্গের মাথায় ঠিক মুকুটের মতন অবস্থান করছে ঝলমলে দার্জিলিং জেলাটি৷ এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/darjeeling/
  • সেলফি তো তুললেন।সে ‘পাউটওয়ালা’-ই হোক আর ‘স্মাইলওয়ালা’-ঠিক তেমন যেন পারফেক্ট লাগছে না।নতুন কেনা ক্যামেরায় মোবাইলটাকে টেবিলে রেখে কায়দা করে তুললেন বটেকিন্তু তেমন যেন হল না।রেস্তোরাঁয় খেতে গিয়ে তাই যখন মকটেল এর গ্লাসটার ছবি তুললেনকিছুতেই যেন ‘pro’ ব্যাপারটা আসছে না। তেতো হয়ে যাওয়া মনটাকে সান্ত্বনার ছোঁয়া দেওয়ার আগে আসুন পরিচয় করিয়ে দিই এক অভিনব পরিভাষার সাথে। ক্যানোনিকাল পারস্পেক্টিভ, সেটা আবার কি? জানতে তো পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/canonical-perspective/

২০ আষাঢ় | ৫ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দক্ষিণ ভারতে যেমন রামায়ণের নায়ক রাবণ অনার্য জনগোষ্ঠীর প্রতিভূ, তেমনই এখানকার মানুষদের বিশ্বাসে দেবী দুর্গা খলনায়ক। এখানে দেবী দুর্গার পরিবর্তে পূজিত হন মহিষাসুর যা ‘হুদুড় দুর্গা’ নামে পরিচিত। এই নিয়ে তথ্যসমেত আসল সত্য জানুন এখানে https://youtu.be/NnouRcmuTww
  • ছোট্ট দ্বৈপায়ন মিত্রের কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে https://youtu.be/x5d0mg-z9b0

২০ আষাঢ় | ৫ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২০ আষাঢ় | ৫ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading