সববাংলায়

৩১ শ্রাবণ | ১৬ আগস্ট | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ৩১ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ১৬ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৩১ শ্রাবণ | ১৬ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সুভদ্রা কুমারী চৌহানের জন্মদিন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তিনি গান্ধীজি পরিচালিত অসহযোগ আন্দোলনের প্রথম মহিলা অংশগ্রহণকারী ব্যক্তিত্ব হিসেবে। তাঁর ‘ঝাঁসী কি রানী’ কবিতাটি বর্তমানে এন.সি.ই.আর.টি (NCERT)-র সুপারিশে ষষ্ঠ শ্রেণীর পাঠক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/subhadra-kumari-chauhan/
  • আজ রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুদিন। শুধুই একজন আধ্যাত্মিক সংস্কারক হিসেবে নয়, আজ এক প্রাতিষ্ঠানিক সংগঠনের নামের সঙ্গে জুড়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস যার প্রদর্শিত পথে আজও বহু মানুষ খুঁজে পান মুক্তির পথ। গুরুর আজ্ঞা পালন করে তাঁর সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে ভারতের হিন্দু ধর্মের গৌরব ও মহত্ত্বকে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। ‘যত মত তত পথ’ কিংবা ‘শিবজ্ঞানে জীবসেবা’র মত পরম বাণী নিয়ে রামকৃষ্ণ পরমহংস জগতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সর্বধর্মসমন্বয়ের মহান ব্রত। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramakrishna-paramahamsa/
  • আজ অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুদিন। বিজেপি দলের প্রথম প্রধানমন্ত্রী তিনি। তাঁর আমলেই সোনালি চতুর্ভুজ প্রকল্প, ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প’ শুরু হয়। পোখরানে পাঁচটি পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ এবং কার্গিল যুদ্ধ তাঁর আমলেই সংঘটিত হয়েছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/atal-bihari-vajpayee/
  • আজ আন্না মানির মৃত্যুদিন। তাঁর আট বছরের জন্মদিনে বাবার দেওয়া হীরের আংটির বদলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বেছে নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি অন্য ধাতুতে গড়া। ভারতবর্ষের আবহাওয়া বিদ্যার খোলনলচেটাই একার হাতে পাল্টে দিয়েছিলেন তিনি। সেই তিনিই কিন্তু স্রেফ মহিলা হওয়ার কারণে ডক্টরেট উপাধি পাননি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anna-mani/
  • আজ এলভিস প্রেসলির মৃত্যুদিন। আমেরিকার সংস্কৃতি জগতে রক অ্যান্ড রোলের কিং বা রাজা হিসেবে পরিচিত ছিলেন এলভিস প্রেসলি। প্রাতিষ্ঠানিক সঙ্গীতশিক্ষা ছাড়াই তিনি সঙ্গীত জগতের একজন তারকা হয়ে উঠেছিলেন। তাঁর একেকটি মিউজিক অ্যালবাম বিক্রয় এবং সাফল্যের তালিকায় শীর্ষস্থানে থাকত। তিনবার গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। সঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্র জগতেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। বত্রিশটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। আবার সামরিক দায়িত্বও পালন করেছিলেন একসময়। এলভিস প্রেসলি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/elvis-presley/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-16

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি স্থান। শ্রীরামকৃষ্ণের বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এখানে।সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। কামারপুকুর এবং জয়রামবাটি ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/jayrambati-and-kamarpukur-trip/
  • ১৯৩২ সালের আজকের দিনে মীরাট ষড়যন্ত্র মামলায় মুজফফর আহমদ, এসএ ডাঙ্গে, পিসি যোশীসহ ১৮ জন সমাজ বিপ্লবী অপরাধী সাব্যস্ত হন। ভারতে ক্রমবর্ধমান কমিউনিস্ট ভাবধারা খর্ব করার জন্যে ব্রিটিশরা একের পর এক এই মামলা রুজু করে কমিউনিস্ট নেতাদের কখনো মৃত্যুদণ্ড, কখনো যাবজ্জীবন দ্বীপান্তর বা কখনো দীর্ঘ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। ১৯২৯ সালের মার্চ মাসে শুরু হওয়া এই মামলাটিও তার ব্যতিক্রম নয়। জানতে চান এই মামলায় অভিযুক্ত কারা ছিলেন, কীভাবে চলেছিল এই মামলার প্রক্রিয়া ? তাহলে দেরি না করে এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/meerut-conspiracy-case/
  • পুরুলিয়া জেলা গঠনের পশ্চাতে যে মানভূম ভাষা আন্দোলনের ইতিহাস রয়েছে, সেই আন্দোলনের অন্যতম একজন মুখ হলেন অতুলচন্দ্র ঘোষ। আইন ব্যবসা ছেড়ে গান্ধীজির আদর্শে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়া এই মানুষটির সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ আবার শেষদিকে মতবিরোধের কারণে এই কংগ্রেস থেকেই পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন। ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি মানভূম কেশরী আখ্যাও পেয়েছিলেন। লোকসেবক সংঘ প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। মহান স্বাধীনতা সংগ্রামী ও সমাজসংস্কারক অতুলচন্দ্র ঘোষের বিচিত্র এই জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/atul-chandra-ghosh/

৩১ শ্রাবণ | ১৬ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। বৃন্দাবনের কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোন প্রাচীন সময়ে রাধা আর কৃষ্ণ দুই ঐশী নর-নারী পরস্পরের প্রেমাস্পদ হয়ে এই ঝুলনে মেতেছিলেন, আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু ও বৈষ্ণবের মননে। দোল পূর্ণিমার সঙ্গেও যেমন সেই একই রাধা-কৃষ্ণের প্রসঙ্গ জড়িয়ে আছে, ঝুলনেও তাই। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/L_sDHjxzgEY

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতিই শ্রেয় ভেবেছিলেন মাস্টারদা সূর্য সেনের অনুগামী প্রীতিলতা ওয়াদ্দেদার। আত্মাহুতির আগের রাতে প্রীতিলতা ওয়াদ্দেদার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠিটিই ছিল মৃত্যুর আগে প্রীতিলতার মাকে লেখা শেষ চিঠি। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের শেষ চিঠিটির পাঠ শুনুন এখানে https://youtu.be/Aq9R-Yr9_SQ
  • অনুকূল বিশ্বাসের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘বাঁচার লড়াই’ শুনুন এখানে https://youtu.be/gi1PTtxPQc0

৩১ শ্রাবণ | ১৬ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৩১ শ্রাবণ | ১৬ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading