সববাংলায়

৭ ভাদ্র | ২৪ আগস্ট | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ৭ ভাদ্র এবং ইংরাজি ২০২৪ সালের ২৪ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৭ ভাদ্র | ২৪ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাজগুরুর জন্মদিন। শিবরাম হরি রাজগুরু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চরমপন্থী বিপ্লবী হিসেবে বিশিষ্ট একটি নাম। ব্রিটিশ বিরোধী বিপ্লবের ডাক দিয়ে একজন ব্রিটিশ পুলিশ অফিসারের হত্যায় যুক্ত থাকার অভিযোগে তাঁকে ভগৎ সিং ও শুকদেব থাপারের সঙ্গে একই ফাঁসির মঞ্চে শহিদ হতে হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shivaram-hari-rajguru/
  • আজ পাওলো কোয়েলহোর জন্মদিন। তিনি একজন ব্রাজিলীয় ঔপন্যাসিক এবং গীতিকার যিনি ‘দ্য অ্যালকেমিস্ট’ উপন্যাসের জন্য বিশ্ব সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন। আন্তর্জাতিক স্তরে বেস্টসেলার হওয়া এই বইটির কমপক্ষে ৬ কোটি ৫০ লক্ষ কপি বিক্রি হয়েছে। কোন জীবিত লেখকের সর্বাধিক ভাষায় অনূদিত বই হিসেবে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/paulo-coelho/
  • আজ আখলাখউর রহমান কিদওয়াই-এর মৃত্যুদিন। পাঁচটি রাজ্যের রাজ্যপাল হিসেবে মোট ১৭ বছর কাজ করে রেকর্ড গড়েছেন তিনি। মেয়েদের শিক্ষা এবং স্বনির্ভরতা নিয়ে ভেবেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। ভারত সরকার তাঁকে ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করেছিল। তাঁর সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/akhlaqur-rahman-kidwai/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৪ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-24

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আমেরিকার কিংবদন্তি সাহিত্যিক এডগার অ্যালান পো যখন মাত্র চল্লিশ বছর বয়সে আকস্মিকভাবে মারা যান, তা নিয়ে অনেক রহস্য ঘনিয়ে উঠেছিল। তাঁকে বাল্টিমোরে মদ্যপ, বিভ্রান্ত ও প্রলাপ বকা অবস্থায়, নর্দমার মধ্যে নোংরা পোশাকে পাওয়া গিয়েছিল এক বৃষ্টির রাতে। তার ঠিক চারদিন পর মৃত্যু হয় পো-এর। পরবর্তীকালে পো-এর কঙ্কালের খুলিতে অদ্ভুত এক বৈশিষ্ট্য লক্ষ্য করে এবং সে নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা ব্রেন টিউমারের কথা বলে থাকেন। এমনই নানা তত্ত্বের জল্পনা-কল্পনার আড়ালে পো-এর মৃত্যু রহস্যের যবনিকার আড়ালেই রয়ে গেছে। এডগার অ্যালান পো-এর মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/death-mystery-of-edgar-allan-poe/
  • হাই ব্লাড প্রেশার থাকলে রক্ত দেওয়া যায়? অথবা ব্লাড সুগার নিয়ন্ত্রণের ওষুধ খেলে? এরকম অনেক প্রশ্নই আমাদের মনে ভিড় করে রক্তদান প্রসঙ্গে। রক্তদাতা কিভাবে নির্বাচন করা হয় তার সাধারণ নিয়মাবলীর সঙ্গে আমরা অনেকেই হয়তো কমবেশি পরিচিত, কিন্তু কোন রোগের ক্ষেত্রে কী বিধিনিষেধ বা কোন ওষুধের রক্তদানের সাথে কী সম্পর্ক জেনে নেব সেই কথা এইখানে https://sobbanglay.com/sob/disease-affecting-blood-donation/
  • স্টারে ‘‌শ্যামলী’‌ নাটকটিতে অভিনয় করার পরে উত্তমকুমারের নাম হয়ে গিয়েছিল শ্যামল। একবার মঞ্চেই উত্তমের অসুস্থ হয়ে পড়া। শো কোনওরকমে শেষ করেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। বন্ধু ডাক্তার লালমোহন মুখোপাধ্যায় পরীক্ষা করে বোঝেন উত্তমের ‘‌প্যারাটাইফয়েড’‌ হয়েছে। এতে শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে উত্তমের যে মঞ্চের ধকল নেওয়া আর তাঁর পক্ষে সম্ভব হয় না। ফলে ‘‌শ্যামলী’‌র অনিল বদলায়। উত্তম কুমার শুধু সিনেমার নায়কই ছিলেন না তিনি ছিলেন থিয়েটার অভিনেতা। তার নাট্যজীবনের ঘটনা এখানে আলোচনা করব এখানে https://sobbanglay.com/sob/theatre-life-of-uttam-kumar/

৭ ভাদ্র | ২৪ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়। ইংল্যান্ডে যাওয়ার পর কোনও এক ইংরেজ বন্ধুর অনুরোধে রাজা রামমোহন রায় তাঁর নিজের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পত্রাকারে রচনা করেছিলেন। এই বৃত্তান্তটি প্রথমে সেদেশের এথিনিয়াম লিটারারি গেজেট ও পরে অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়। রাজা রামমোহন রায়ের জবানীতে নিজের জীবনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক্ষেত্রে ঐতিহাসিক দ্বিমত হওয়ার সম্ভবনা কমে। সেই চিঠিটির বঙ্গানুবাদ এখানে তুলে ধরা হল https://youtu.be/pwd2uzlWbnw
  • যুদ্ধশেষে যুধিষ্ঠির কি বলেছিলেন সেই নিয়ে দুচার কথা সববাংলায় এর পাতায়। শান্তিপর্বের শুরুতেই দেখা যায় তিনি জানাচ্ছেন তিনি রাজা হতে আর ইচ্ছুক না। যুদ্ধশেষে যুধিষ্ঠির যুদ্ধের ভয়ংকর পরিণাম দেখে অনুতাপ করছেন তিনি নিজেকে দোষারোপ করছেন। পুরোটা দেখুন আমাদের ভিডিওতে দেখুন এখানে https://youtu.be/DKgPStEs3wA

৭ ভাদ্র | ২৪ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৭ ভাদ্র | ২৪ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading