আজ বাংলা ১৪৩১ সালের ১২ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ২৮ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ চিন্নাস্বামী রাজমের জন্মদিন। চিন্নাস্বামী রাজম আধুনিক ভারতের একজন প্রথিতযশা উদ্যোগপতি এবং শিল্পপতি। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের আধুনিকীকরণের মাধ্যমে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপন করেন তিনি। চিন্নাস্বামী রাজমকে ‘আধুনিক শিল্পক্ষেত্রের একজন অগ্রপথিক’ আখ্যা দিয়েছেন প্রয়াত ড. সি পি রামস্বামী আইয়ার। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chinnaswami-rajam/
- আজ উইলিয়াম ব্লেকের জন্মদিন। চার বছর বয়সে জানালায় ঈশ্বরের মাথা দেখেছিলেন উইলিয়াম ব্লেক, মৃত ভাইকে ছাদ ফুঁড়ে উঠে যেতেও দেখেছিলেন তিনি। এমনকি যিশুখ্রিস্টকেও নাকি তিনি প্রত্যক্ষ করেছিলেন। এমন অদ্ভুত অলীক সব কথা শোনা যায় বিখ্যাত কবি ও চিত্রশিল্পী উইলিয়াম ব্লেক সম্পর্কে। তবে এর মধ্যে ফুটে ওঠে তাঁর গভীর অধ্যাত্মচেতনা যা তাঁর সাহিত্য, চিত্রশিল্প এমনকি খোদাইকর্মকেও প্রভাবিত করেছিল। রোমান্টিক যুগের অগ্রদূত হিসেবে পরিচিত উইলিয়াম ব্লেকের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/william-blake/
- আজ পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাতের মৃত্যুদিন। বাঙালি বিপ্লবী হেমচন্দ্র দাসের সঙ্গে প্যারিসে বোমা বাঁধা শিখে আসেন আরেক ভারতীয় সক্রিয় রাজনৈতিক কর্মী পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাত। মহারাষ্ট্রের পুনে শহরে স্বাধীনতা আন্দোলনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এই মারাঠি বীর। ইংল্যাণ্ডে প্রকাশ্য জনসভায় ব্রিটিশ শাসক মর্লেকে হত্যার হুমকি দিয়েছিলেন এই ভারতীয় বীর। পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাত ওরফে সেনাপতি বাপাতের বর্ণময় রাজনৈতিক জীবন এবং ব্যক্তিজীবনের আরো বিশদ তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pandurang-mahadev-bapat/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-28
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সাপের বিষের একমাত্র ওষুধ হল এর অ্যান্টিভেন। ১৮৯৪ সালে আলবার্ট ক্যালমেট নামে এক ফরাসি বিজ্ঞানী বিশ্ব বিখ্যাত পাস্তুর ইনস্টিটিউটে কোবরা সাপের বিষের বিরুদ্ধে এই প্রতিষেধক আবিষ্কার করেন। সেই থেকে সারা পৃথিবী জুড়ে সাপের কামড়ের ওষুধ হিসাবে এর বহুল ব্যবহার হয়ে চলেছে। এই সাপের বিষএর প্রতিষেধক কীভাবে তৈরি করা হয় জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/how-is-antivenom-prepared
- নোয়াখালী বলতেই মনে পড়ে ১৯৪৬ সালের রক্তাক্ত হিন্দু-মুসলিম দাঙ্গার কথা। অন্যদিকে মুক্তিযুদ্ধের শহীদ রুহুল আমিনের স্মৃতি স্থানীয় মানুষকে আজও ব্যথিত করে তোলে। এর পাশাপাশিই নারকেল নাড়ু, ম্যাড়া পিঠে, খোলাজা পিঠের টানে বহু মানুষ এসে জড়ো হন নোয়াখালীতে। আরো কত ঐতিহ্য লুকিয়ে আছে এই জেলার বুকে, জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/noakhali/
- উনবিংশ শতাব্দীর কলকাতা শহরে ছিল খেমটা নাচের আধিক্য। অভিজাত বাবু সম্প্রদায়ের আমোদ-প্রমোদের বিনোদন-মাধ্যম ছিল এই খেমটা নাচ। সেসময়ের নাট্যানুষ্ঠান ও যাত্রাপালাতেও খেমটা নর্তকীদের দেখা যেত। যদিও সমাজে তারা ছিল ঘৃণ্য, কারণ খেমটা নাচ এবং গানের সঙ্গে মিশে ছিল যৌন অশ্লীলতার নানা পরত। এই খেমটা নাচের উদ্ভব, ইতিহাস এবং আরও নানা খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/khemta-nach

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- তিনি ছিলেন জনতার রাষ্ট্রপতি। সারা বিশ্বে বিশেষ করে ভারতে আব্দুল কালাম বিখ্যাত কেবল মাত্র ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা বিভাগে তাঁর অসামান্য অবদানের জন্যই নয় তাঁর চরিত্রে অতুলনীয় বিনম্রতা এবং অপরিমেয় সারল্যের এক অভূতপূর্ব প্রদর্শনীর জন্যও বটে। বিনম্রতার ক্ষেত্রে তিনি প্রায় কিংবদন্তি হয়ে আছেন। আব্দুল কালামের এই বিনম্রতার নিদর্শন দিতে গেলে একটি আস্ত গ্রন্থ হয়ে যাবে। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন https://youtu.be/gYeLwkSqKTU
- কবিতার প্রয়োজনীয়তা কতটা? কেন আমরা কবিতা লিখি? খ্যাতির জন্য না অর্থের জন্য না কি ভালবাসার জন্য? সমাজে এবং আমাদের জীবনে কবিতার গুরুত্ব কতখানি? কবিতার প্রয়োজনীয়তা নিয়ে সববাংলায় আলোচনায় উঠে এল অনেক কথা। আলোচনায় অংশগ্রহণ করেছিলেন অম্লান ভট্টাচার্য, অয়ন মৈত্র এবং রুবাই শুভজিৎ ঘোষ। দেখুন এখানে https://youtu.be/sE88wSoKWZ4

অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান