আজ বাংলা ১৪৩১ সালের ২২ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ৮ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ উদয় শঙ্করের জন্মদিন। ভারতীয় ধ্রুপদী নৃত্যধারার কিংবদন্তী নৃত্যশিল্পী উদয়শঙ্কর। তিনিই প্রথম ভারতীয় ধ্রুপদী নৃত্যের সঙ্গে আধুনিক পশ্চিমি ধারার নৃত্যের মিশ্রণ ঘটান। শাস্ত্রীয় নৃত্যশৈলীর উপর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘কল্পনা’ উদয়শঙ্করের অন্যতম স্মরণীয় কাজ। প্রথাগত নৃত্যশিক্ষা না থাকলেও এই অসম্ভব গুণসম্পন্ন মানুষটিই ভারতের আধুনিক নৃত্যধারার পথপ্রদর্শক ছিলেন। তাঁর সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/uday-shankar
- আজ ধর্মেন্দ্রের জন্মদিন। ষাটের দশকের অন্যতম সেরা অভিনেতা তিনি। নায়ক হিসেবে তিনি একশোর বেশী ছবিতে অভিনয় করে সফলতা পেয়েছেন। সত্তরের দশকে তিনি বিশ্বের সবচেয়ে সুপুরুষ অ্যাখ্যা পেয়েছিলেন। প্রযোজক হিসেবেও তিনি যথেষ্ট সফল। কিন্তু হেমা মালিনীর সাথে তাঁর বিয়ে নিয়ে বির্তক তাঁকে ঘিরে রেখেছে। তা স্বত্ত্বেও তিনি ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/dharmendra/
- আজ বিপ্লবী বাদল গুপ্তের মৃত্যুদিন। কলকাতার ডালহৌসি স্কোয়ারের বর্তমান যে নাম বিবাদী বাগ, তার মধ্যেই রয়েছে বাংলার বিপ্লবী বাদল গুপ্তের নাম। বিনয় বসু, দীনেশ গুপ্তের সঙ্গে তাঁর নামও সোচ্চারে ঘোষণা করা হয়। ইতিহাসে অলিন্দ যুদ্ধের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। বেঙ্গল ভলান্টিয়ার্স দলের তরুণ বিপ্লবী বাদল গুপ্তের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/badal-gupta/
- আজ জন লেননের মৃত্যুদিন। বিংশ শতকে সঙ্গীতের জগতে একটি নতুন ধারা নিয়ে আসে ইংরেজি ব্যান্ড ‘বিটলস’। যুবসমাজের মুখে মুখে ঘুরতে থাকে এই ব্যান্ডের গান। এই বিটলসকে গড়ে তোলার নেপথ্যে ছিলেন তিনি। গায়ক থেকে গীতিকার, সুরকার ও বাদক…সবেতেই ছিল তাঁর অনায়াস দক্ষতা। দক্ষ ছিলেন অভিনয়েও। অস্কারজয়ী জন লেননের জীবনের নানা ওঠাপড়ার গল্প জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/john-lennon/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-8
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ ইতু পূজা। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/itu-puja-vrat/
- আজ নাটাই চন্ডীর পূজা। এই পূজার পিছনে প্রচলিত বিস্তারিত ব্রতকথা জানুন এখানে https://sobbanglay.com/sob/natai-chandi-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ভারতবর্ষ বিশ্বের সর্ব বৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্র। আর এই গণতন্ত্রের মূল ভিত্তি হল নির্বাচন। ভারতবর্ষে বিভিন্ন প্রকার নির্বাচন হয়ে থাকে। এই নির্বাচনগুলির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভোট গণনা। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় নির্বাচনে ভোট গণনা হয় কীভাবে https://sobbanglay.com/sob/counting-of-votes-in-indian-election/
- বর্গভীমা মন্দির তমলুক তথা সমগ্র বাংলার মানুষের কাছে জনপ্রিয় একটি তীর্থস্থান। বলা হয় তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী হলেন বর্গভীমা। তমলুক শহরে যে কোন বাড়িতে কোন অনুষ্ঠানের আগে বর্গভীমা মন্দিরে পূজা দিয়ে তবেই কাজ শুরু হয়। এই মন্দিরটি একটি সতীপীঠ, যেখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল বলে মানুষের বিশ্বাস। অন্নদামঙ্গল কাব্যেও সে কথার উল্লেখ আছে। একটি জনশ্রুতি অনুসারে কালাপাহাড় অনেক হিন্দু মন্দির ধ্বংস করলেও বর্গভীমা মন্দিরে এসে মন্দির ধ্বংস না করেই ফিরে গিয়েছিলেন। অনেকের মতে তিনি মায়ের মূর্তি দেখে ভয় পেয়েছিলেন। আবার অনেকে বলেন যখন তিনি মন্দিরের ভেতরে এসে দেবীমূর্তি ভাঙতে গেলে মূর্তিতে নিজের মায়ের রূপ দেখেন। বর্গভীমা মন্দির ভ্রমণ নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bargabhima-temple-trip/
- পাহাড়, অরণ্য এবং স্বচ্ছ পাহাড়ি নদী—এইসবই একত্রে উপভোগ করতে চাইলে ডুয়ার্সের মূর্তি নদী উপযুক্ত গন্তব্য হতে পারে। এই মূর্তি নদীর নিকটেই রয়েছে গরুমারা অভয়ারণ্য। শীতকালে মূর্তির চারিপাশে দেখা যায় অজস্র পরিযায়ী পাখিও। মূর্তি নদীর চর পিকনিক স্পট হিসেবেও খুবই জনপ্রিয়। আরণ্যক নিস্তব্ধতায়, পাহাড়ি নদীর জলতরঙ্গের ধ্বনিতে অদ্ভুত এক মায়াজগতে চলে যেতে চাইলে মূর্তি নদীতে ঘুরে আসতেই হবে। মূর্তি নদী ভ্রমণের জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/travel/trip-to-murti-river-dooars

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ ইতু পূজা । ইতু পূজা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পালন করা হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পূজা শেষ হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/8K2mMi2rMw4
- আজ নাটাই চন্ডীর পূজা। নাটাই চণ্ডী ব্রতের কাহিনী দেখুন এখানে https://youtu.be/KexT1rmV2kk
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- ভারতীয় জাদুঘর নিয়ে আকর্ষণীয় তথ্য দেখুন এখানে https://youtube.com/shorts/PYqWIgL1cmU

অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান