আজ বাংলা ১৪৩১ সালের ২৩ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ৯ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ হোমাই ব্যারাওয়াল্লার জন্মদিন। তিনি হলেন ভারতবর্ষের প্রথম মহিলা চিত্রসাংবাদিক। তাঁর ক্যামেরা দীর্ঘ চল্লিশ বছর ধরে ব্রিটিশ উপনিবেশ পরাধীন ভারতবর্ষের থেকে স্বাধীন ভারতে উত্তরণের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় ও তাঁর রূপকারদের সাদাকালো ফ্রেমে সযত্নে বন্দী করে রেখেছে। ১৯৩০এর দশকের শেষ দিকে তিনি আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৭০ সালে তিনি তাঁর জীবনের শেষ ছবিটি তোলেন। তিনি নিজের তোলা ছবিগুলি ‘ডালডা১৩’ ছদ্মনাম ব্যবহার করে নানা পত্রপত্রিকায় প্রকাশ করতেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/homai-vyarawalla
- আজ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিন। অন্ধকার ও কুসংস্কারের বেড়াজাল এবং পর্দাপ্রথার আড়াল থেকে নিজেকে ও আপামর মুসলমান নারীদের মুক্ত করে শিক্ষার আলোয় নারী উজ্জীবিত করার জন্য যে মহীয়সী নারী দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/begum-rokeya/
- আজ ব্রজেন দাসের জন্মদিন। মোট ছয়বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন বাঙালি সাঁতারু ব্রজেন দাস। ইংল্যাণ্ডের রানি ভিক্টোরিয়া তাঁকে ঠাট্টা করে বলেছিলেন ইংলিশ চ্যানেলকে তিনি নিজের বাথটবে পরিণত করে নিয়েছেন! তিনিই ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/brajen-das/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-9
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুদের চারধামের একটি ধাম। অন্য তিনটি ধাম হল বদ্রীনাথ, রামেশ্বরম ও দ্বারকা। প্রতিটা হিন্দু জীবনে অন্তত একটিবার এই চারটে ধাম ভ্রমণ করতে চান। আর চারধামের মধ্যে পুরী বাঙালির সবচেয়ে কাছে হওয়ায় বিষ্ণু বা জগন্নাথের আশীর্বাদ নিতে বাঙালি বারে বারে ছুটে আসে এখানে। জগন্নাথ মন্দিরের পেছনের পৌরাণিক কাহিনী, এখানে এলে কি কি করা উচিত আর কি কি উচিত নয়, কখন এখানে আসা সবচেয়ে ভালো, মন্দিরচত্বরে জগন্নাথ ছাড়াও আর কি দর্শন করবেন, এই সবকিছু পাবেন এখানে https://sobbanglay.com/sob/jagannath-temple-trip/
- আমাদের রোজকার জীবনে হামেশাই এমআরআই শব্দটি শুনি আমরা। বিশেষত মেরুদন্ড বা মস্তিষ্ক সংক্রান্ত কোন সমস্যায় ভুগলে এই মেডিক্যাল শব্দবন্ধটি আমাদের কাছে এখন বেশ সুপরিচিত। কিন্তু কখনো কি মনে হয়েছে এই এমআরআই য়ের সম্পূর্ণ কথাটি কী? কিংবা এমআরআই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় কীভাবে? যদি এমন প্রশ্ন আপনার মনের কোণে কখনো উঁকি দিয়ে থাকে তাহলে অবশ্যই পড়ুন এমআরআই নিয়ে এই নিবন্ধটি – https://sobbanglay.com/sob/mri/
- বিখ্যাত চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এ আমির খান অভিনীত ফুংসুক ওয়াংড়ু চরিত্রটি যে-মানুষটির জীবন থেকে অনুপ্রাণিত তিনি হলেন সোনম ওয়াংচুক। সাম্প্রতিককালে লাদাখের প্রকৃতি-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরণ অনশনে বসে তিনি চর্চার শীর্ষে ছিলেন। পেশায় তিনি ইঞ্জিনিয়ার। লাদাখে স্কুল সংস্কার, কৃষিজমিতে জলের অভাব মেটানো, সৌরশক্তি চালিত অন্যতর এক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ-সহ এই মানুষটির আরও নানা কৃতিত্ব রয়েছে। এই পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবন ও বিচিত্র কর্মকাণ্ড সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/sonam-wangchuk

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- এই ভূতের কবলে পড়লে খবরদার দৌড়াবেন না। কে ইনি? দৌড়লে কী হবে? জানতে দেখুন এখানে https://youtu.be/L64l6PK7KNs

অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান