সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ভারতের প্রথম নারী ইঞ্জিনিয়ার এ ললিতার জন্মদিন। মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়ে যায় তাঁর। কন্যা সন্তান জন্মানোর চারমাসের মধ্যেই স্বামীকে হারান তিনি। সেই শিশু কন্যাকে কোলে করেই তিনি চালিয়ে গেছিলেন পড়াশোনা সমাজের যাবতীয় অপমান লাঞ্ছনা অপবাদ সত্ত্বেও। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/a-lalitha/
- আজ ডন ব্র্যাডম্যানের জন্মদিন। তিনি বিশ্ব ক্রিকেটের সর্বকালের মুকুটহীন সম্রাট। তাঁর অবিশ্বাস্য টেস্ট ব্যাটিং গড় আজ প্রবাদে পরিণত হয়েছে। তাঁকে থামাতেই ইংল্যান্ড অধিনায়ক ডগলাস জার্ডিন আবিষ্কার করেন ‘বডিলাইন’। তিনি ক্রিকেটের ডন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/donald-george-bradman/
- আজ বিখ্যাত জার্মান দার্শনিক হেগেলের জন্মদিন। বিশ্বের ইতিহাস আসলে স্বাধীনতার ধারণার বিকাশ ছাড়া আর কিছুই নয় – এমনটাই মনে করতেন তিনি। তাঁর পুরো নাম জর্জ উইলহেলম ফ্রেডরিক হেগেল। তাঁকে বাস্তব ভাববাদী দর্শনের এক অন্যতম প্রবক্তা বলা হয়। পাশ্চাত্য দর্শনের ভিত্তিভূমি গড়ে তুলতে হেগেলের যথেষ্ট অবদান রয়েছে। বিখ্যাত দার্শনিক কান্টের দর্শনের বিপ্রতীপে গড়ে ওঠা হেগেলীয় দর্শন এবং হেগেলের ব্যক্তিজীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hegel/
- আজ হেনরি রেবেলোর মৃত্যুদিন। স্বাধীন ভারতের প্রথম পুরুষ অলিম্পিয়ান ছিলেন তিনি। অলিম্পিকে যোগদান করেও ফাইনালে অংশ নেবার আগেই আঘাত পেয়ে সরে আসতে হয় তাঁকে। । লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্পে পরপর রেকর্ড গড়েও ১৯৪৮ সালের লণ্ডন অলিম্পিকে স্বর্ণপদক আনার স্বপ্ন তাঁর অধরাই থেকে যায়। ভারতীয় ক্রীড়া-ইতিহাসের এক হতভাগ্য নায়ক হেনরি রেবেলো। তাঁর সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/henry-rebello/
- আজ হাইলে সেলাসির মৃত্যুদিন। ইথিওপিয়ায় সর্বপ্রথম লিখিত সংবিধানের প্রবর্তন করেন ইথিওপিয়ার শেষ সম্রাট হাইলে সেলাসি। ইতালির ফ্যাসিবাদী সাম্রাজ্যের আক্রমণের হাত থেকে ইথিওপিয়াকে বেশ কয়েকবার রক্ষা করেছিলেন তিনি। কিন্তু শেষ জীবনটা গৃহবন্দী হয়েই তাঁকে কাটাতে হয়। এই মহান সম্রাটের রোমাঞ্চকর জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/haile-selassie/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-27
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- কালনেমির লঙ্কাভাগ প্রবাদটির কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু এর পিছনের গল্পটি সকলের হয়ত জানা নেই। আসুন রামায়ণের এই গল্পটি জেনে নেওয়া যাক যেখান থেকে আজও বাংলায় এই প্রবাদটি মুখে মুখে ফেরে – https://sobbanglay.com/sob/bengali-proverb-kalnemir-lankabhag
- ভাল্কি মাচানের বন্য সৌন্দর্যের সাথে চুপির চরে অগুন্তি পরিযায়ী পাখির কোলাহল, নতুন গ্রামের বিখ্যাত কাঠের পুতুল শিল্পের সাথে মুঘল ইতিহাসের স্মৃতি সহ পূর্ব বর্ধমান বাংলার এক অনন্য জেলা হয়ে উঠেছে। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/purba-bardhaman/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
দুর্গাপূজা হিন্দু বাঙালির সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবে সন্ধিপূজা এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সন্ধি মানে মিলন। অষ্টমী ও নবমীর মিলনক্ষণে দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে। যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করছিলেন সেই সময় মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড আক্রমণ করে। চণ্ড ও মুণ্ডকে যে সন্ধিক্ষণে বধ করা হয়েছিল তাকে স্মরণে রেখে সন্ধি পুজোর আয়োজন করা হয়। অষ্টমীতিথির শেষ ২৪ মিনিট ও নবমীতিথির প্রথম ২৪ মিনিট মিলিয়ে মোট ৪৮ মিনিট সময়ের যে মহাসন্ধিক্ষণ সেই সময়ে সন্ধিপূজা করা হয়। বিশদে জানতে দেখুন
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান