আজ বাংলা ১৪৩১ সালের ২৬ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ১২ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ‘থালাইভা’ রজনীকান্তের জন্মদিন। তিনি ভারতের একমাত্র চিত্র তারকা যিনি স্কুল পাঠ্যে স্থান করে নিয়েছেন।সিনেমা জগতের সাথে যুক্ত থাকার পাশাপাশি তিনি রাজনৈতিকভাবে একজন সক্রিয় মানুষ। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajinikanth/
- আজ মুল্করাজ আনন্দের জন্মদিন। ভারতে অ্যাংলো-ইণ্ডিয়ান সাহিত্য রচনার দিকপাল হিসেবে আর. কে. নারায়ণ, আহমেদ আলির পাশাপাশি উচ্চারিত হয় মুল্করাজ আনন্দের নাম। তাঁর লেখা ‘আনটাচেব্ল’ (১৯৩৫) নামের উপন্যাসটিই ভারতীয় দরিদ্র নিরন্ন সমাজের হয়ে প্রচলিত সমাজব্যবস্থার প্রতি এক তীব্র প্রতিবাদ। ইংরাজি ভাষায় তাঁর হাত ধরেই প্রথম পাঞ্জাবি ও হিন্দুস্তানি প্রবাদ-প্রবচন স্থান পেতে থাকে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mulkraj-anand/
- আজ শিবরাম চক্রবর্তীর জন্মদিন। শরৎচন্দ্রের দেনাপাওনা উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন শিবরাম, কিন্তু স্বীকৃতি মেলেনি কোথাও। শিশির কুমার ভাদুড়ী সেই নাট্যরূপের অভিনয় করলে শোয়ের দিন তাঁরই আগে এসে সব টাকা নিয়ে চলে গিয়েছিলেন শরৎচন্দ্র। সারা জীবন নিজেকে সাহিত্যিক বলে পরিচয় দেননি তিনি অথচ তাঁর ‘পান’-জাদুতে মুগ্ধ আপামর বাঙালি। ব্যক্তিজীবনেও খামখেয়ালি উদাসীন শিবরাম মুক্তারামের তক্তারামে যে জীবন কাটিয়েছেন তার হদিশ পেতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/shibram-chakrabarty/
- আজ মৈথিলী শরণ গুপ্তের মৃত্যুদিন। আধুনিক হিন্দি সাহিত্য তথা কবিতার অন্যতম গুরুত্বপুর্ণ একটি নাম হলেন মৈথিলী শরণ গুপ্ত। সাহিত্য জগতে তিনি ‘দাদ্দা’ নামে পরিচিত ছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/maithili-sharan-gupta/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-12
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- এই বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের একচেটিয়া আধিপত্যকে খর্ব করে জন মোহিনী খেলা খেলে বিশ্ব ব্যাপী ফুটবল প্রেমীদের মন জয় করে নেয় নেদারল্যান্ড ফুটবল দল। এই বিশ্বকাপেই প্রথম বার লাল কার্ড ব্যবহার করে কোন ফুটবলার কে মাঠ থেকে বহিষ্কৃত করা হয়। ১৯৭৪ ফিফা বিশ্বকাপ সম্পর্কে আরও তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-1974/
- শীতকাল মানেই পিকনিকের সময়। হাল্কা রোদ গায়ে মেখে সকাল সকাল বাসে করে হৈ হৈ করে মজা করতে করতে বেরিয়ে পড়া। তবে কেবল শীতকালই শুধু নয়, সারা বছর ধরেই পিকনিক করা যায়। কলকাতার আশেপাশে এরকম অজস্র পিকনিক স্পট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে থেকেই জনপ্রিয় কিছু পিকনিক স্পট নিয়ে আমরা আলোচনা করলাম। বিস্তারিত পড়ুন – https://sobbanglay.com/sob/picnic-spots-near-kolkata/
- নবাব সিরাজউদৌল্লা এবং ইংরেজদের মধ্যে সংঘটিত পলাশীর যুদ্ধ বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি তৈরিতে একপ্রকার সহায়তা করেছিল৷ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাত্র তিন হাজার সৈন্যের বিপক্ষে দাঁড়িয়ে ৫০ হাজারেরও বেশি সেনা নিয়ে কীভাবে সিরাজউদৌল্লা পলাশীর প্রান্তরে পরাস্ত হলেন সে এক বিস্ময়কর ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। নবাবের পরাজয়ের সেই নেপথ্য কারণগুলি এবং পলাশীর যুদ্ধের পটভূমি-সহ আরও নানা খুঁটিনাটি তথ্য বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/battle-of-plassey

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- ১৯৯০ সালের একদিন আমেরিকার নিউ মেক্সিকোর পাহাড়ে ঘেরা ছোট জনপদ তাওসে রাত ৯টা নাগাদ হঠাৎ শহরের সকল অধিবাসী অবাক হয়ে যায় একটি ঘটনায়। আকাশ বাতাস মথিত করে অদ্ভুত এক গুঞ্জন শোনা যেতে থাকে। অনেকটা একটা বাইক স্ট্যান্ড থাকা অবস্থায় চালু রাখলে যেমন গুনগুন আওয়াজ হয় অনেকটা সেরকম। টানা হয়ে চলেছে শব্দটা। পৃথিবীর ইতিহাসে এই গুঞ্জনই তাওস হাম নামে পরিচিত। যার সমাধান মেলেনি আজও। এই রহস্যের বিস্তারিত জানতে দেখুন এখানে https://youtu.be/8tfr-UCB3QQ
- আমরা অনেক জায়গায় দেখেছি তিনটি হাসতে থাকা সন্ন্যাসীর মূর্তি। হাসতে থাকা তিন সন্ন্যাসী দের রহস্য কী? তাদের কেন সারাক্ষণ হাসতে দেখা যায়? জানলে আপনিও চমকে উঠবেন। তাদের অনুপ্রেরণা মূলক গল্প আমাদের শেখাবে হাসির মূল্য। তারা আসলে কারা? তারা আমাদের কি শিক্ষা দিয়েছিল? কেনই সারাজীবন ধরে তারা সকলকে হাসতে বলেছিল। এই ভিডিওতে পাবেন তার উত্তর। জীবনে কখনও দুঃখ পেলে এই কাহিনী দেখুন। ভিডিওটি শেষ অবধি দেখুন, নিশ্চিতভাবে আপনার মন ভাল হয়ে যাবে https://youtu.be/y7x4PS0tblw

অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান