আজ বাংলা ১৪৩১ সালের ২০ মাঘ এবং ইংরাজি ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্মদিন। সত্যজিৎ রায়ের ‘দেবী’ ছবিটির কথা মনে আছে? শর্মিলা ঠাকুরের সেই বিখ্যাত অভিনয় আজও বাঙালি দর্শকের মনে আছে। এই ‘দেবী’ ছবিটি আসলে নির্মিত হয়েছিল প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে। বাংলা গল্পের মঁপাসা বলা হয় তাঁকে। রবীন্দ্রনাথের পরে তিনিই ছিলেন সবথেকে জনপ্রিয় গল্পকার। প্রভাতকুমারের জীবন ও সাহিত্যচর্চার নানা দিক সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prabhat-kumar-mukhopadhyay/
আজ জোহানেস গুটেনবার্গের মৃত্যুদিন। বিশ্বের প্রথম যান্ত্রিক চলমান টাইপ প্রিন্টিং প্রেস আবিষ্কার করে নবজাগরণকে একধাপ এগিয়ে দিয়েছিলেন তিনি। বাইবেলের প্রথম মুদ্রিত সংস্করণ তাঁর ছাপাখানাতেই ছাপা হয়েছিল। ঋণের দায়ে জড়িয়ে কার্যত দেউলিয়া হয়েও নিজের মুদ্রণ দক্ষতাকে অবলম্বন করে লড়াই চালিয়ে যান তিনি। একথা বলাই যায় তাঁর ছাপাখানা আবিষ্কার বিশ্বজুড়ে মানুষের জ্ঞানতৃষ্ণা বাড়িয়ে দেয় যার ফলশ্রুতি ছিল ইউরোপের নবজাগরণ। জোহানেস গুটেনবার্গের এই বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/johannes-gutenberg/
সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
ডিম সেদ্ধ খেতে অনেকেই পছন্দ করি। অনেকে বেশি সেদ্ধ ডিম খাই তো অনেকে কম সেদ্ধ ডিম খাই। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী বেশি সেদ্ধ ডিমের কুসুমের চারপাশে ছাইরঙা গোল দাগ দেখা যায় কেন ? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hard-boiled-egg-yolk/
পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন। আরবপতি থেকে আম্বানি। বিল গেটস থেকে সারদা। দেখে দেখে চোখ একেবারে টাটিয়ে গেল। কিন্ত বিদ্যার এমন গরম দেখেছেন না শুনেছেন কখনও? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে হাত পা’ও অবশ হয়ে যেতে পারে বৈকি। এক জীবনে এত পড়াশোনা কোন রক্ত মাংসের মানুষ করতে পারে না পড়লে বিশ্বাস হবে না। তাও আবার সেই ভদ্রলোক যদি মেড ইন ইন্ডিয়া হয়। মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিচকার। পড়াশোনার কেরিয়ারটা একবার হাল্কা করে চোখ বুলিয়ে নিন শুধু তাহলেই মালুম পড়বে ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন। https://sobbanglay.com/sob/srikant-jichkar
পুরী যেমন হিন্দুদের চারধামের একটি ধাম, তেমনই বাঙালির তিনধামেরও প্রধান ধাম। কথাতেই আছে যে বাঙালির প্রিয় ঘোরার জায়গা হল দী-পু-দা অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। পুরী ভ্রমণে তিনটে জিনিস সবসময় থাকবেই, সমুদ্র, জগন্নাথ মন্দির এবং পুরীর খাজা। জগন্নাথ মন্দির এখানকার প্রধান তীর্থক্ষেত্র হলেও এখানে হিন্দুদের আরও অনেক গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। যে বাড়িটি থেকে শেষবার বেরিয়ে চৈতন্যদেব আর ফিরে আসেননি, সেটিও জগন্নাথ মন্দিরের কাছেই এবং পুরীর আরেকটি দর্শনীয় স্থান। পুরী ভ্রমণের বিস্তারিত তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/puri-trip/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
শীতল ষষ্ঠী ব্রত মাঘ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন পালন করা হয়ে থাকে। প্রধানত সরস্বতী পূজার পরের দিন এই ব্রত পালিত হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://youtu.be/HYrybshppyk
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান