সববাংলায়

২১ মাঘ | ৪ ফেব্রুয়ারি | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২১ মাঘ এবং ইংরাজি ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২১ মাঘ | ৪ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • কথায় বলে- Cancer has no Answer. সত্যিই চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতির পরও এই একটা প্রতিবন্ধকতার কাছে মানুষ আজও বুক চিতিয়ে দাঁড়াতে পারে না। বিশ্ব জুড়ে অগণিত ক্যানসার রোগী যারা দেহে এই মারণরোগ নিয়ে রোজ বাঁচার লড়াই লড়ছেন। তাঁদের কথা ও ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতেই ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল নামের আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য কয়েকটি সংগঠনের সমন্বিত সভায় ১৯৩৩ সালে সুইজারল্যান্ডের জেনেভাতে প্রতি বছর ৪ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব ক্যানসার দিবস হিসেবে পালনের পরিকল্পনা করা হয়। এই দিনটি নিয়ে বিশদে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-cancer-day
  • আজ শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস। ১৯৪৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়৷ দিনটি শ্রীলঙ্কায় জাতীয় দিবস হিসেবে পালিত হয়৷ তবে যেসময় শ্রীলঙ্কা স্বাধীন হয়েছিল তখনও তার নাম শ্রীলঙ্কা ছিল না। দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শুরু থেকে ‘সিলন’ হিসেবে পরিচিত ছিল। বর্তমান শ্রীলঙ্কা নামটি ১৯৭২ সালে গ্রহণ করা হয়েছিল। এই দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-day-of-srilanka/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিরজু মহারাজের জন্মদিন। কত্থক নৃত্যের কিংবদন্তী শিল্পী হিসেবে পরিচিত হলেও ধ্রুপদী সঙ্গীতেও তাঁর দক্ষতা ছিল অসামান্য। ঠুমরি, দাদরা, গজল দারুণ গাইতে পারতেন তিনি, বাজাতে পারতেন বেহালা এবং তবলাও। ভারত সহ সমগ্র বিশ্বে বিরজু মহারাজ নামেই পরিচিত তিনি। মাত্র তেরো বছর বয়সেই নাচ শেখাতে শুরু করেন তিনি। সেই সুবাদেই লক্ষ্ণৌ ছেড়ে দিল্লিতে আসেন বিরজু মহারাজ। বাজিরাও মস্তানি, শতরঞ্জ কি খিলাড়ি, বিশ্বরূপম ইত্যাদি বহু ছবিতে কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/birju-maharaj/
  • আজ পন্ডিত ভীমসেন জোশীর জন্মদিন। শুধুমাত্র উপযুক্ত গুরু খুঁজবেন বলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন গোয়ালিয়রে। এমনকি টাকা না থাকায় ট্রেনের এক সহযাত্রীর থেকে ধারও করেছিলেন তিনি। গোয়ালিয়র সে সময় গানের চর্চার জন্য সুপ্রসিদ্ধ। গান শেখার প্রবল আগ্রহে সেখানে গিয়েই ওস্তাদ হাফিজ খানের কাছে তালিম নেওয়া শুরু করেন। ভারতীয় হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি। তাঁর গলায় ঠুমরি, দাদরা, খেয়াল এমনকি ভজন গানও অসামান্য রূপ পেত। হিন্দি, মারাঠি, কন্নড় ইত্যাদি নানা ভাষার ছবিতে প্লে-ব্যাক গায়ক হিসেবে গান গেয়েছেন তিনি। ভীমসেন যোশীর জীবনের এমন সব আশ্চর্য তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bhimsen-joshi/
  • আজ পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যুদিন। তিনি মাতৃভাষায় বিজ্ঞানচর্চার প্রসারের জন্য আজীবন পরিশ্রম করেছেন। বোসন কণা, বসু-আইনস্টাইন পরিসংখ্যানের মতো বিজ্ঞানের জগতে আরো প্রভূত অবদান থাকা সত্ত্বেও নোবেল পুরস্কার থেকে বঞ্চিত ছিলেন তিনি। নিজের উদ্যোগে ‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ গড়ে ভবিষ্যতের বিজ্ঞানচর্চার পথ সুগম করে তোলেন তিনি। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/satyendra-nath-bose
  • আজ রবি ঘোষের মৃত্যুদিন। অভিনয় ছিল তাঁর মজ্জায় মজ্জায়। তাই কোনও বাধাই তাঁর সেই ‘প্যাশন’কে দমিয়ে রাখতে পারেনি। আর পেশাদারিত্ব? ঠিক সময়ে কাজের জায়গায় পৌঁছনো ছিল তাঁর স্বভাব। ‘ঠগিনী’ ছবি তৈরির সময় এক দিন বেশ দেরি হল ফ্লোরে পৌঁছতে। দুপুরের ব্রেকের আগে পর্যন্ত নির্বিঘ্নে কাজ শেষ হলে জানা গেল তিনি সেই সকালেই মা-কে দাহ করে এসেছেন। তাই দেরি। অনেক সময় গাড়ির চালক না এসে পৌঁছলে, ট্যাক্সি ধরে বেরিয়ে পড়তেন। রবি ঘোষ এমনই একটা নাম, বাঙালি যাঁকে এক জন কমপ্লিট অভিনেতা হিসেবেই চেনে। তাঁর সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পড়ুন – https://sobbanglay.com/history/rabi-ghosh
  • আজ ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানের স্থপতি দৌলত সিং কোঠারির মৃত্যুদিন। শৈশবে পিতৃহারা, আর্থিক অনটনের মধ্যে বড় হওয়া মানুষটির অসামান্য মেধা নজর কেড়েছে সকলের। একের পর একপরীক্ষায় সসম্মানে উত্তীর্ন হয়েছেন, মেধার স্বীকৃতি হিসাবে পেয়েছেন স্কলারশিপ। পেয়েছেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে বিজ্ঞানী রাদারফোর্ডের তত্ত্বাবধানে গবেষণার সুযোগ। “স্টাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স “ও “হোয়াইট ডোয়ার্ফ স্টারের” উপর গবেষণা করে পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতবর্ষের শিক্ষার পরিকাঠামোকে বিজ্ঞানসম্মত রূপদান করতে গঠন করেছেন NCERT , UGC র মত সংস্থা। তাঁর বিষয়ে আরো জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/daulat-singh-kothari/
  • আজ পঙ্কজ রায়ের মৃত্যুদিন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন ক্রিকেটার পঙ্কজ রায়। টেস্ট ম্যাচে তাঁর ব্যাটিং দক্ষতার সাফল্যের পরিসংখ্যানে অনেক উত্থান-পতন থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিনু মাঁকড়ের সঙ্গে যুগলবন্দীতে তাঁর ব্যাটিং আজও বাঙালি ক্রীড়ামোদীদের স্মরণে রয়েছে। অথচ তাঁর বদলে একসময় ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছিল দত্তাজি গায়কোয়াড়কে। পঙ্কজ রায় সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pankaj-roy/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-04

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ শীতল ষষ্ঠীর তিথি শেষ। এই ব্রত পালনের বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/sital-sashthi/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • রাজস্থানের জয়সলমেঢ় জেলার এক অখ্যাত গ্রাম শাহগড় বুলজ৷ এখানে বাস ৯০০ গ্রামবাসীর৷ গ্রাম সংলগ্ন এলাকাতেই আছে আস্ত একটা থানা৷ তবুও এখানে ঘটেনা কোন অপরাধ৷ সরকারি নথি অনুযায়ী ১৯৯৩ সালে ধর্ষণের ঘটনা ঘটে এই গ্রামে৷ তারপর এতদিন কেটে গেলেও কোনও অপরাধের ঘটনা ঘটেনি৷ ছোটখাটো কিছু অভিযোগ উঠলেও কেউ গ্রেফতারের হয়নি৷ গ্রামবাসীরা শান্তিতে বসবাস করেন এই গ্রামে৷ বিস্তারিত পড়ুন https://sobbanglay.com/sob/shahgarh-bulj-police-station/
  • ফোনে ইমেল ঢুকলে তার মধ্যে কিছু কিছু স্প্যামে পাঠিয়ে দেয় কে জানেন? কোনো ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে কাস্টমার কেয়ার সার্ভিস হিসেবে যে চ্যাটে আমাদের সঙ্গে কথা বলে, সে আসলে কে জানেন? কিংবা কেনই বা ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে নিজের চাহিদামতো কনটেন্টই ভেসে ওঠে? এর পিছনে আছে একজনই – আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। চলতি ভাষায় অনেকে একে রোবোট বললেও, ব্যাপারটা ঠিক একই নয়। আজকের প্রযুক্তির যুগে আমাদের জীবনের সবকিছুই নিয়ন্ত্রিত হতে চলেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। মানুষের মতই চিন্তাশক্তি বিশিষ্ট এই প্রযুক্তি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/artificial-intelligence/
  • খরস্রোতা নদী, পাহাড় এবং অরণ্য যদি একসঙ্গে উপভোগ করতে হয় তবে পূর্ব সিকিমের দোবান ভ্যালি হতে পারে একটি উপযুক্ত স্থান। পরিযায়ী পাখিরা এখানে এসে ভীড় জমায় শীতে। অপেক্ষাকৃত স্বল্পপরিচিত এই দোবান ভ্যালিতে শহরের জনকোলাহল থেকে দূরে প্রাকৃতিক সৌন্দর্য্য ও নিস্তব্ধ নির্জনতার মধ্যে কিছুদিন থেকে গেলে সেই অভিজ্ঞতা হয়তো স্মরণীয় হয়ে থাকবে আজীবন। নদীর ধারে তাঁবু ফেলে থাকার যেমন ব্যবস্থা আছে এখানে, তেমনি নদীতে মাছ ধরাতেও বারণ নেই। ধারেকাছে দর্শনীয় স্থানের মধ্যে সিল্ক রুট, অরিতার, মানখিমের মতো জনপ্রিয় সব জায়গাও রয়েছে। তবে এখানে নগদ টাকা এবং প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নিয়ে আসা জরুরি, কারণ কাছেপিঠে ওষুধের দোকান বা এটিএম পাওয়া যাবে না৷ এই দোবান ভ্যালি ভ্রমণ বিষয়ে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-doban-valley

২১ মাঘ | ৪ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • শীতল ষষ্ঠী ব্রত মাঘ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন পালন করা হয়ে থাকে। প্রধানত সরস্বতী পূজার পরের দিন এই ব্রত পালিত হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://youtu.be/HYrybshppyk

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ১৯৯০ সালের একদিন আমেরিকার নিউ মেক্সিকোর পাহাড়ে ঘেরা ছোট জনপদ তাওসে রাত ৯টা নাগাদ হঠাৎ শহরের সকল অধিবাসী অবাক হয়ে যায় একটি ঘটনায়। আকাশ বাতাস মথিত করে অদ্ভুত এক গুঞ্জন শোনা যেতে থাকে। অনেকটা একটা বাইক স্ট্যান্ড থাকা অবস্থায় চালু রাখলে যেমন গুনগুন আওয়াজ হয় অনেকটা সেরকম। টানা হয়ে চলেছে শব্দটা। পৃথিবীর ইতিহাসে এই গুঞ্জনই তাওস হাম নামে পরিচিত। যার সমাধান মেলেনি আজও। এই রহস্যের বিস্তারিত জানতে দেখুন এখানে https://youtu.be/8tfr-UCB3QQ

২১ মাঘ | ৪ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২১ মাঘ | ৪ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading