আজ বাংলা ১৪৩১ সালের ২৬ মাঘ এবং ইংরাজি ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ রাজা সুবোধ চন্দ্র বসু মল্লিকের জন্মদিন। জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যশানাল কলেজ যা কিনা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল, তা তৈরির জন্য এক লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন তিনি। জাতীয় শিক্ষার ভিত্তি তৈরিতে সুবোধ মল্লিকের এই অবদানের জন্য তাঁকে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন বিপিনচন্দ্র পাল। বিপ্লবী অরবিন্দ ঘোষেরও খুব ঘনিষ্ঠ ছিলেন সুবোধচন্দ্র৷ অরবিন্দ কলকাতায় এসে তাঁর বাড়িতেই থাকতেন। রবীন্দ্রনাথের মতো মানুষও আসতেন তাঁর বাড়িতে। আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় সুবোধচন্দ্রকে জেল খাটতেও হয়েছিল। মানবহিতৈষী, দেশপ্রেমিক মানুষ রাজা সুবোধ চন্দ্র বসু মল্লিকের বিচিত্র কর্মকাণ্ডে ভরা এই জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/s-c-basu-mallik
আজ কথাসাহিত্যিক বনফুলের মৃত্যুদিন। স্কুলের প্রধানশিক্ষক একেবারেই তাঁর সাহিত্যচর্চা, কবিতা লেখা পছন্দ করতেন না আর তাই শিক্ষকমশাইয়ের চোখকে ফাঁকি দিতে একপ্রকার বাধ্য হয়েই বলাইচাঁদ মুখোপাধ্যায় থেকে বনফুল ছদ্মনাম ব্যবহার করতে শুরু করেন তিনি। অরণ্যপ্রকৃতির প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে তাঁর এই ছদ্মনামে। ডাক্তারির ফাঁকে পাখি দেখার শখ ছিল তাঁর আর এই বিষয়টিই উপজীব্য হয়ে উঠেছিল তাঁর লেখা বিখ্যাত ‘ডানা’ উপন্যাসটিতে। মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও প্রায় এক হাজার কবিতা লিখেছিলেন বনফুল। তাঁর জীবনের এমন সব আশ্চর্য তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/balai-chand-mukhopadhyay/
২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসর শুরু হয়। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ডের জিম্বাবুয়েতে এবং নিউজিল্যান্ডের কেনিয়াতে খেলতে যেতে অস্বীকার, নিষিদ্ধ ড্রাগ গ্রহণের জন্য শেন ওয়ার্নকে বিশ্বকাপ থেকে বাতিল ঘোষণা, সৌরভ গাঙ্গুলির একটি বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি,শচীন তেন্ডুলকরের অবিস্মরণীয় পারফর্ম্যান্স ইত্যাদি নানাবিধ নাটকীয় ঘটনার সাক্ষী ছিল ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপ। সেইসব ঘটনার বিস্তারিত বিবরণ এবং সেই বিশ্বকাপের খুঁটিনাটি আরও নানান তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/2003-cricket-world-cup
অবিরাম বহমান নদী আমাদের জিওড আকৃতির পৃথিবীকে জালকের মতো ঘিরে রেখেছে চতুর্দিক দিয়ে। নদীর কখনো শান্ত চোখ জুড়ানো সৌন্দর্য আবার কখনও ক্ষিপ্র ভয়াবহ রূপ। পৃথিবীতে এমন নদীও আছে যে নদীর জলে স্নান করলে কঙ্কাল হয়ে যাবে শরীর। তাই এই নদীতে কেউ স্নান করে না। রিও টিন্টো স্পেনের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত আন্দালুসিয়া প্রদেশ দিয়ে বয়ে চলা এমনই এক নদী। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rio-tinto/
মহাভারতের মহারণ্যে লুকিয়ে থাকা অনবদ্য প্রেমকথাগুলির মধ্যে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আছে নল আর দময়ন্তীর প্রেমকাহিনী। নিষধরাজ নল আর দময়ন্তীর প্রেম-বিবাহের মাঝে একদিন কিভাবে বিচ্ছেদ ঘটলো, দেবতা কলির চক্রান্তে নল হারালেন সব রাজ্যপাট, হারালেন তাঁর প্রিয়তম দময়ন্তীকেও। কিন্তু শেষে আবার মিলিত হয়েছিলেন তাঁরা, সুখের দিনে নল-দময়ন্তীর প্রেম হয়ে উঠেছিল আরো মধুর। কিন্তু কীভাবে ঘটল এতকিছু? কী কারণেই বা নল হারালেন দময়ন্তীকে? জানতে হলে পড়ুন https://sobbanglay.com/sob/love-story-of-nal-and-damayanti/
আমরা অনেক জায়গায় দেখেছি তিনটি হাসতে থাকা সন্ন্যাসীর মূর্তি। হাসতে থাকা তিন সন্ন্যাসী দের রহস্য কী? তাদের কেন সারাক্ষণ হাসতে দেখা যায়? জানলে আপনিও চমকে উঠবেন। তাদের অনুপ্রেরণা মূলক গল্প আমাদের শেখাবে হাসির মূল্য। তারা আসলে কারা? তারা আমাদের কি শিক্ষা দিয়েছিল? কেনই সারাজীবন ধরে তারা সকলকে হাসতে বলেছিল। এই ভিডিওতে পাবেন তার উত্তর। জীবনে কখনও দুঃখ পেলে এই কাহিনী দেখুন https://youtu.be/y7x4PS0tblw
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান