সববাংলায়

৩ ফাল্গুন | ১৬ ফেব্রুয়ারি | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ৩ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৩ ফাল্গুন | ১৬ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাজেন্দ্রলাল মিত্রের জন্মদিন। তিনি ছিলেন প্রকৃত অর্থে প্রথম আধুনিক ভারততত্ত্ববিদ। তিনিই প্রথম ভারতীয় যিনি বৈজ্ঞানিক দৃষ্টিতে ভারতীয় ভাষাগুলির ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব বিষয়ে গভীরভাবে গবেষণা করেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajendra-lal-mitra/
  • আজ এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মদিন। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী । পরিচয়ে পরমাণু বিজ্ঞানী। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্পাদক ও পরিচালক হিসেবেও অনেকে তাঁকে চেনে। বরেণ্য দেশপ্রেমিক এবং পরমাণু বিজ্ঞানী হিসেবে বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানের বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/m-a-wazed-miah/
  • আজ মেঘনাদ সাহার মৃত্যুদিন। তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী। তিনি সাহা আয়োনাইজেশন ইকুয়েশন তৈরি করেছিলেন যার দ্বারা নক্ষত্রের রাসায়নিক এবং ভৌত অবস্থা বোঝা যেত। তাঁর কাজ জ্যোতির্বিজ্ঞানশাস্ত্রে এক মাইলফলক হিসেবে মনে করা হয়। অথচ তাঁর সম্বন্ধে আমাদের অনেকেই বেশি কিছু জানি না, তাই জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/meghnad-saha/
  • আজ বেল্লারি শামান্না কেশবন-এর মৃত্যুদিন। স্বাধীন ভারতবর্ষের প্রথম জাতীয় গ্রন্থাগারিক ছিলেন তিনি। পরাধীন ভারতের ইম্পেরিয়াল লাইব্রেরী থেকে স্বাধীনতার পরে নাম হয় ন্যাশনাল লাইব্রেরী। নতুন করে ঢেলে সাজানো হয় সমস্ত বিভাগগুলি। প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রকাশিত বইয়ের একটি করে কপি সংরক্ষণ করা শুরু হয় সেখানে। এত অগ্রগতি, এত উন্নতি হয়েছিল যার তত্ত্বাবধানে, তিনি হলেন বেল্লারি শামান্না কেশবন। ভারতের জাতীয় গ্রন্থপঞ্জি নির্মাণের জনকও বলা হয় তাঁকে। কেশবনের আরো উল্লেখযোগ্য কাজ, ব্যক্তিজীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/bellari-shamanana-keshavan/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-16

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বরাক উপত্যকায় বাংলা ভাষার উপর প্রথম আঘাত আসে স্বাধীন ভারতে ১৯৬০ সালে। এ সময় অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা করার দাবি ওঠে। ১৯৬০ সালে অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা করা নিয়ে ২৪ অক্টোবর আসাম বিধান সভায় ভাষা বিল গৃহীত হয়। এবং বিভিন্ন ভাষাভাষির জনসংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যার ভাষা অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এর ফলে বরাক উপত্যকায় সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। বরাক উপত্যকার উপর অন্যায়ভাবে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এবং বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার সর্বত্র সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। এ নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barak-valley-bengali-language-movement
  • মনে করা হয় যে, ওঁকারেশ্বর দর্শন না করলে তীর্থযাত্রীর যাত্রা সম্পূর্ণ হয় না। এই জ্যোতির্লিঙ্গের উদ্ভবের নেপথ্যে একাধিক কাহিনী প্রচলিত রয়েছে। কখনও দেবতা বিন্ধ্যের শিব আরাধনার কথা শোনা যায়, কখনও বা ইক্ষবাকু বংশের রাজা এবং তাঁর পুত্রের সঙ্গে জড়িয়ে যায় এই জ্যোতির্লিঙ্গের কাহিনি। ওঁ আকারের মান্ধাতা দ্বীপে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ ওঁকারেশ্বর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirlinga-omkareshwar
  • লঙ্কা খেলে ঝাল লাগে  এ তো সবার জানা কিন্তু লঙ্কা খেতে ঝাল কেন এটা জানে কজন।  জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-chilli-is-hot/

৩ ফাল্গুন | ১৬ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর বক্তব্য শুনে ও তাঁর অদ্ভুত মেধার পরিচয় পেয়ে উপস্থিত শ্রোতারা অবাক হয়ে গিয়েছিল। ১৮৭৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে তাঁকে সম্বর্ধনা দিয়ে ‘পণ্ডিতা’ উপাধি প্রদান করা হয়। তিনি পণ্ডিতা রমাবাঈ। ওনাকে নিয়ে তথ্যচিত্র দেখুন https://youtu.be/4H9xuxrH0u8
  • এবারের মহাকুম্ভমেলায় আইআইটি বাবার খ্যাতি চারদিকে। মহাকুম্ভে প্রচারের আলো এনার উপর বেশ পড়েছে এবং মানুষজন তার ভিডিও শেয়ার ও করছেন। তবে এরকমই সব বাবা বা সাধুরা আসলেই মহাপুরুষ নাকি কাপুরুষ সেই আলোচনায় অভি সেখ। সববাংলায় এর উপস্থাপনায় এই ভিডিওটি দেখে আপনার মতামত জানাবেন https://youtu.be/Ghu7PHYKYgg

৩ ফাল্গুন | ১৬ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৩ ফাল্গুন | ১৬ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading