আজ বাংলা ১৪৩১ সালের ২০ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ৫ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ এয়ার মার্শাল সুব্রত মুখার্জীর জন্মদিন। স্বাধীন ভারতের বায়ুসেনার প্রথম ‘কমান্ডার ইন চিফ’ ছিলেন সুব্রত মুখার্জী। বায়ুসেনার সর্বাধিনায়ক এই বাঙালিকে আপামর ভারতবাসী চেনে ‘ভারতীয় বায়ুসেনার জনক’ হিসেবে। সুব্রত মুখার্জীই প্রথম ভারতীয় এবং বাঙালি যিনি তৎকালীন ভারতীয় বায়ুসেনাকে আরো সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/subroto-mukherjee/
আজ হরিচাঁদ ঠাকুরের মৃত্যুদিন। সমাজের ব্রাহ্মণদের অত্যাচার থেকে দলিত-নিম্নবর্ণের মানুষদের উদ্ধার করতে তাঁদের একত্রিত করে বৈদিক বিধি পরিহার করে মতুয়া ধর্ম তৈরি করেছিলেন সাধক হরিচাঁদ ঠাকুর। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিলিত রূপ বলা চলে এই মতুয়া ধর্মকে। হরিচাঁদ ঠাকুরের মতুয়া আন্দোলন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/harichand-thakur/
আজ জোসেফ স্তালিনের মৃত্যুদিন। তিনি একজন সোভিয়েত রাজনীতিবিদ যিনি দীর্ঘদিন সোভিয়েত ইউনিয়নের শাসক ছিলেন। এছাড়া তিনি সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং সোভিয়েত ইউনিয়নের কাউন্সিল অফ মিনিস্টার্স-এর চেয়ারম্যানও ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/joseph-stalin/
আজ খন্দকার মোশতাক আহমেদের মৃত্যুদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকান্ডের নেপথ্যের এক মূল ষড়যন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। এমনকি ঢাকার কেন্দ্রীয় কারাগারে চার প্রভাবশালী আওয়ামী লীগের নেতাকে তাঁর নির্দেশেই হত্যা করা হয়েছিল। মুজিবর রহমানের হত্যাকান্ডের পরে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ‘বাংলাদেশ বেতার’-এর নাম বদলে তিনি করে দিয়েছিলেন ‘রেডিও বাংলাদেশ’। সাম্প্রদায়িকতার আবহকে সর্বদা জাগিয়ে রাখতেন তিনি। এমন বিতর্কিত এক রাজনীতিবিদ খন্দকার মোশতাক আহমেদ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/khondaker-mostaq-ahmad/
আষাঢ়ে গল্প বাঙালি জীবনে বহুল ব্যবহৃত একটি প্রবাদ। এই প্রবাদটি মূলত ব্যবহার হয় কল্পনামূলক আজব বা অবাস্তব গল্প বোঝাতে যা বাস্তবে কোনোভাবে ঘটা সম্ভব না। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ashade-golpo/
শিল্প সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান বলতে যে দেশটির নাম মনে আসে সেটি ফ্রান্স । ফরাসি রান্না সুগন্ধি ফ্যাশন সারা পৃথিবীতে সুপরিচিত। ফ্রান্স বললেই যেমন চোখের সামনে ভেসে ওঠে আইফেল টাওয়ারের ছবি তেমনই ফুটবলপ্রেমীদের মাথায় আসে জিনেদিনা জিদানের নাম যাঁর হাত ধরে ১৯৯৮ সালে ফ্রান্স ফুটবল বিশ্বকাপ জয় করে। কিন্তু এর বাইরেও আছে অনেক কিছু তারই কিছু খুঁটিনাটি এখানে জেনে নেব https://sobbanglay.com/sob/france/
স্বাধীনতার আগে এক শতাব্দীরও কিছু আগে আমাদেরই দেশে ছিলেন এক মহিলা যিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন, এই অন্ধকুয়োর বাইরেও একটা জগত আছে। সগুনা এবং কমলা নামের তাঁর সৃষ্ট দুই নারী চরিত্রের চোখ দিয়ে ক্রুপাবাই সাথিয়ানাধান দিয়ে গেছিলেন সেই জগতের হদিশ। প্রথম ভারতীয় নারী হিসেবে নিজের জীবন নিয়ে উপন্যাস লিখেছিলেন ইংরেজি ভাষায় যা পড়ে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং মহারানী ভিক্টোরিয়া। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/krupabai-sathianadhan/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
মনোজ মিত্র বলতেই প্রথমেই মাথায় আসে ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমার কথা। তাঁর কলমে উঠে এসেছে সমাজের বাস্তবতা, রসিকতার মোড়কে মোড়ানো তীক্ষ্ণ বার্তা, আর এক অনন্য নাট্যভাষা। শুধু নাটক নয় চলচ্চিত্র জগতেও তাঁর অবাধ বিচরণ। এই ভিডিওতে জেনে নিন মনোজ মিত্রের জীবন কাহিনী https://youtu.be/W53z3h9vQoc
“জামাইবাবু” ১৯৩১ সালের হাসির সিনেমা। সেই সময়ে কলকাতা কেমন দেখতে ছিল, কেমন হত অভিনয় এইসব নিয়ে কৌতুহল থাকলে অবশ্যই দেখুন এখানে https://youtu.be/ZoLJEwsl26A
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান