সববাংলায়

২১ চৈত্র | ৪ এপ্রিল | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২১ চৈত্র এবং ইংরাজি ২০২৫ সালের ৪ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২১ চৈত্র | ৪ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। অল্প বয়সে সন্ন্যাস নিয়ে ভারবর্ষের নানা জায়গায় ঘুরে বেড়ান। পরে আবার সংসারে ফিরে আসেন। ১৯০৭ সালে আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ বারীন্দ্রকুমার ঘোষ ও আরও কিছু বিপ্লবীর সঙ্গে উনিও ধরা পড়েন। ১২ বছর কারাদণ্ড ভোগের পর উনি মুক্তি পান এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ‘নারায়ণ’ পত্রিকার সঙ্গে যুক্ত হন। দেশ-বিরোধী লেখার জন্য ইংরেজ সরকার আবার ওঁকে ৩ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করে। মুক্তিলাভের পর বিভিন্ন সময়ে তিনি লিবার্টি অমৃতবাজার পত্রিকা দৈনিক বসুমতী ইত্যাদি সংবাদপত্রের সঙ্গে সাংবাদিক হিসেবে যুক্ত ছিলেন। তাঁকে নিয়ে অজানা আরও তথ্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/upendranath-bandyopadhyay/
  • আজ যোগেশচন্দ্র ঘোষের মৃত্যুদিন। ‘সাধনা ঔষধালয়’ প্রতিষ্ঠানটির সাথে অপরিচিত এমন মানুষের সংখ্যা নগন্য। ভারতের একটি বিখ্যাত আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে সাধনার নাম সর্বাগ্রে যার প্রতিষ্ঠাতা ‘যোগেশচন্দ্র ঘোষ’। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jogesh-chandra-ghosh/
  • আজ সুন্দরী মোহন দাসের মৃত্যুদিন। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে আমরা যে প্রতিষ্ঠানকে চিনি তা আগে পরিচিত ছিল বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট নামে। স্বদেশি আন্দোলনের জোয়ারে দেশীয় জাতীয় শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে এই প্রতিষ্ঠা গড়ে উঠেছিল ডা. সুন্দরী মোহন দাসের অনুপ্রেরণায় ও উদ্যোগে। এছাড়াও ন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষও ছিলেন তিনি। দেশীয় প্রক্রিয়ায় ঔষধি গাছ থেকে ওষুধ প্রস্তুত করার লক্ষ্যে দেশীয় কারখানা গড়ে তোলার স্বপ্নে নিজের পুত্রকে বিদেশে পাঠিয়েছিলেন তিনি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পড়তে। আজীবন ব্রাহ্মধর্মে বিশ্বাসী ও স্বদেশি ভাবনায় উদ্দীপিত সুন্দরী মোহন দাসের কর্মজীবন ও অবদান সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sundari-mohan-das/
  • আজ ভৈরব দত্ত পাণ্ডের মৃত্যুদিন। পশ্চিমবঙ্গের দশম রাজ্যপাল হিসেবে রাজভবনে প্রবেশের সময় দরজা খুলে দেওয়া পরিচারকের সঙ্গে করমর্দন করে সকলকে অবাক করে দিয়েছিলেন ভৈরব দত্ত পাণ্ডে। রাষ্ট্রপতি শাসন জারি থাকাকালীন পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন তিনি। ভারতীয় সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় কাজ করেছেন বি. ডি. পাণ্ডে। বিহারের ফুড কমিশনার হিসেবে খাদ্যশস্যের বরাদ্দ বৃদ্ধি করে দিয়েছিলেন তিনি। সামাজিক ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ এবং ‘পদ্মবিভূষণ’ পুরস্কারে সম্মানিত করে। এমন মানবদরদী ভারতীয় রাজনীতিবিদ ভৈরব দত্ত পাণ্ডে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bhairab-dutt-pande/
  • আজ ঝলকারী বাঈয়ের মৃত্যুদিন। তিনি ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের মহিলা সেনায় দায়িত্বে ছিলেন। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় রানি লক্ষ্মীবাঈয়ের দূর্গ ব্রিটিশ সৈন্য আক্রমণ করলে ঝলকারী বাঈ রানি লক্ষ্মীবাঈকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jhalkari-bai/
  • আজ মার্টিন লুথার কিং জুনিয়রের মৃত্যুদিন। গান্ধীজীর অহিংস আন্দোলনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কৃষ্ণাঙ্গদের ওপর জাতিগত অত্যাচার ও বর্ণবৈষম্যের অবসানের জন্য বহু শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন তিনি। নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন লড়াই করেছিলেন তেমনি আফ্রিকান-আমেরিকানদের ভোটাধিকারের জন্যেও সংগ্রাম করছিলেন তিনি। অবশেষে আততায়ীর গুলিতে তিনি নিহত হয়েছিলেন। এই সংগ্রামী মহান ব্যক্তিত্ত্ব মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/martin-luther-king-jr
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-04

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ বাসন্তী পূজার সপ্তমী। রাজা সুরথ বসন্তকালে প্রথম দুর্গাপূজা চালু করেছিলেন তাই এর আরেক নাম বাসন্তী পূজা। মর্ত্যে দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চন্ডীতে রাজা সুরথের গল্প উল্লেখ করা আছে। বাসন্তী পূজা নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/basanti-puja/
  • আজ বাসন্তী পূজার সপ্তমীতে নবপত্রিকা স্নান করানো হয়। নবপত্রিকা নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/nabapatrika

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • পশ্চিমবঙ্গের দুর্গাপুরের অদূরে গড়জঙ্গল বলে যে জায়গা আছে, বলা হয় সেই স্থানেই মেধসাশ্রম। এখানেই রাজা সুরথ নাকি বাংলা তথা মর্তে প্রথম দুর্গাপূজা করেছিলেন। সেই পুজো আজও হয়ে আসছে। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/garh-jungle/
  • মা দুর্গার অনেক নাম আছে। বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নাম আছে। দুর্গার অষ্টোত্তর শতনাম নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/durga-108-names/
  • “Cothae zao? – Barite zai.
    Tomar bari cothae?”যদি বলি এটি আজকালকার মেসেজিং অ্যাপে লেখা মেসেজ নয় বরং প্রায় তিনশ বছর আগে লেখা বাংলা; তাহলে কি ভাববেন? হ্যাঁ উপরের অংশটি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের থেকে নেওয়া। কি সেই বই কোথায় ছাপা হল এই সব জানতে পড়ুন এখানে- https://sobbanglay.com/sob/first-book-published-in-bengli/

২১ চৈত্র | ৪ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দুর্গাপূজার সময় যদি আমরা মণ্ডপে গিয়ে শ্রী গণেশ কে দেখি, তো দেখতে পাই তাঁর পার্শ্বে লাল পেড়ে শাড়িতে ঘোমটা তে ঢাকা একটি কলা বৃক্ষ দেখি। অনেকে এটি কে কলাবউ ও শ্রী গণেশের বউ হিসাবে বলে থাকেন। কিন্তু কলাবউ আদৌ শ্রী গণেশের বউ নয়। কারণ গণেশের দুই বউয়ের নাম রিদ্ধি ও সিদ্ধি। তাহলে কলাবউ কে? এই নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/7ngoCUVmiZU
  • প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আসে আর একশ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারতীয়রা আক্ষেপ করে বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নিতে না পারার জন্যে। অথচ ফিফা বিশ্বকাপ ১৯৫০ এর আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালে হয়ত ইতিহাস অন্যরকম হত। সঙ্গে একশ কোটি ভারতীয়ের বিশ্বকাপ ফুটবলে একবারও খেলতে না পারার আক্ষেপ কিছুটা মিটত। ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নেয়নি কেন এই নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/dMT6NzhtiyQ

২১ চৈত্র | ৪ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২১ চৈত্র | ৪ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading