আজ বাংলা ১৪৩১ সালের ৩১ চৈত্র এবং ইংরাজি ২০২৫ সালের ১৪ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ ড. বি আর আম্বেদকরের জন্মদিন। দলিত হওয়ার কারণে শৈশবে প্রাথমিক স্কুল থেকেই তাঁকে তীব্র জাতিবিদ্বেষের মুখোমুখি হতে হয়েছে। অনেক ধর্না দেওয়ার পর দাপোলিতে তিনি প্রথম স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সারাজীবন এরকমই নানা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতের দলিত আন্দোলনের অন্যতম মুখ, সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকরকে। অথচ, তাঁর সম্বন্ধে কতটুকুই বা আমরা জানি? জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ambedkar
আজ আলি আকবর খানের জন্মদিন। সত্যজিৎ রায়ের ‘দেবী’ কিংবা তপন সিন্হার ‘ক্ষুধিত পাষাণ’ ছবিতে সঙ্গীতাবহ নির্মাণ করেছিলেন বিখ্যাত ভারতীয় ধ্রুপদী সঙ্গীতশিল্পী আলি আকবর খান। তিনিই প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী যিনি আমেরিকার টেলিভিশনে সঙ্গীত পরিবেশনের সুযোগ পেয়েছিলেন। পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত এই মহান সঙ্গীতশিল্পী সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/ali-akbar-khan/
আজ রাহুল সাংকৃত্যায়ন-এর মৃত্যুদিন। তিনি ছিলেন ভারতের একজন স্বনামধন্য পর্যটক এবং হিন্দি ভ্রমণ সাহিত্যের জনক। বৌদ্ধসহ বিভিন্ন শাস্ত্রে তিনি ছিলেন পন্ডিত। সংস্কৃত সাহিত্যেও ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য। তিনি ছিলেন মার্কসীয় শাস্ত্রে দীক্ষিত। ‘ভোলগা থেকে গঙ্গা’ বইটির রচয়িতা রাহুল সাংকৃত্যায়ন সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rahul-sankrityayan/
আজ মোক্ষাগুন্দম্ বিশ্বেশ্বরায়া মৃত্যুদিন। হায়দ্রাবাদ শহরকে সম্পূর্ণরূপে বন্যার কবল থেকে মুক্ত ও সুরক্ষিত করে ভারতে বিখ্যাত হয়েছিলেন সিভিল ইঞ্জিনিয়ার এম. বিশ্বেশ্বরায়া। তাঁর উদ্যোগেই পরাধীন ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় ব্যাঙ্গালোরে। মাইসোরের দেওয়ান থাকাকালীন সাবান কারখানা, লৌহ-ইস্পাত কারখানা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, রেলপথ, গ্রন্থাগার এমনকি ব্যাঙ্ক স্থাপন করে তিনি ‘আধুনিক মাইসোরের জনক’ উপাধি লাভ করেন। ভারত সহ শ্রীলঙ্কা এবং তাঞ্জানিয়ায় তাঁর জন্মদিন ১৫ সেপ্টেম্বরেই পালিত হয় ‘ইঞ্জিনিয়ার ডে’। অন্যতম শ্রেষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার এম. বিশ্বেশ্বরায়ার কর্মব্যাপ্ত জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/mokshagundam-visvesvaraya/
আজ চড়ক। চড়ক চৈত্র মাসের একটি জনপ্রিয় লোক উৎসব। এটি গাজন উৎসবের একটি বিশেষ অঙ্গ। চৈত্র সংক্রান্তির শেষ দিনে চড়ক উৎসবের মাধ্যমে গাজনের সমাপ্তি হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charak/
সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
ভারতীয় সংবিধানের একবিংশ অংশ (Part XXI) যা সাময়িক পরিবর্তনশীল ও বিশেষ ব্যবস্থা সম্পর্কিত তারই একটি অনুচ্ছেদ ৩৭০ যা আর্টিকেল ৩৭০ নামে পরিচিত। এই অনুচ্ছেদ কাশ্মীর সম্পর্কিত এবং এর ভিত্তিতেই জম্মু ও কাশ্মীর রাজ্য ভারতের অন্তর্ভূক্ত হয়েছে। আর্টিকেল ৩৭০ এবং আর্টিকেল ৩৫এ মিলিতভাবে কাশ্মীরের বাসিন্দারের ভারতের অন্যান্য রাজ্যগুলোর থেকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে। আর্টিকেল ৩৭০ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/article-370-indian-constitution
পশ্চিমবঙ্গের মধ্যে বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দর একটি সমুদ্র সৈকত বকখালি। বকখালিতে দেখবার অনেক জায়গা রয়েছে। সেই সমস্ত জায়গার বিস্তারিত তথ্য, সেখানে কীভাবে যাবেন ইত্যাদি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/places-to-visit-in-bakkhali/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান