সববাংলায়

২৭ বৈশাখ | ১১ মে | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২৭ বৈশাখ এবং ইংরাজি ২০২৫ সালের ১১ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৭ বৈশাখ | ১১ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ মাতৃ দিবস। মে মাসের দ্বিতীয় রবিবারে পালিত হয় মাতৃদিবস। মা – এই শব্দটিই যেন যথেষ্ট মাতৃ দিবসের জন্য। কিন্তু তার পরেও থেকে যায় মাতৃদিবসে জানার মত অনেক তথ্য যেমন কে, কবে, কোথায় এই দিবসটি চালু করেছিলেন। মাতৃদিবস নিয়ে সমস্ত তথ্য জেনে নিতে অবশ্যই পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/mothers-day/
  • প্রতি বছর ১১ মে ভারতে নতুন প্রযুক্তির আবিষ্কার তার ব্যবহারের কথা নিয়ে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়। ভারত রাজস্থানের পোখরানে সফলতার সাথে দ্বিতীয়বার পরমাণু বোমার টেস্ট করে। পরের বছর ১৯৯৯ সাল থেকে দেশের এই সাফল্যের কথা মনে রেখে এই দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-technology-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রিচার্ড ফাইনম্যানের জন্মদিন। তিনিই এক মাত্র ব্যক্তি যিনি কৌতূহলবশত পরমানু বোমার পরীক্ষা খালি চোখে দেখেছিলেন। বলা বাহুল্য চোখ ধাঁধিয়ে গেছিল। এমনই কৌতূহলের বশেই বিভিন্ন রকমের ড্রাগ নিয়ে দেখেছেন কিভাবে মানসিক অবস্থার পরিবর্তন হয়। ঘুম ঠিক কখন আসে দেখতে গিয়ে বাথ টবেই ঘুমিয়ে পড়েছেন কখনও। তাঁর আত্মজীবনী ‘সিওরলি ইউ আর জোকিং মিস্টার ফাইনম্যান!’ পড়লে মনে হবে যেন কোনও বিজ্ঞানীর নয় কোনও বাচ্চা ছেলের কৌতূহলজনিত বিভিন্ন উল্টোপাল্টা কাজের কথা পড়ছেন। হাসিতে ফেটে পড়বেন পড়তে পড়তে, আবার নিজের কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াসও ছিলেন। এরকম একজন জীবনী বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/richard-feynman
  • আজ সালভাদর দালির জন্মদিন। তাঁর অদ্ভুত সরু -লম্বা গোঁফ, টুপি ,লাঠি তাঁকে সবার থেকে আলাদা করেছিল। পরিচালক হিচককের সাথে ‘স্পেলবাউন্ড’ ছবিতে কাজ করেন। পোশাক এবং গয়নার ডিজাইনের কাজও করেছিলেন তিনি। তিনি বিশ শতকের একজন বিখ্যাত স্পেনীয় পরাবাস্তববাদী চিত্রশিল্পী। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/salvador-dali/
  • আজ সাদাত হাসান মান্টোর জন্মদিন। সালমান রুশদি তাঁর সম্পর্কে বলেন “Undisputed master of modern Indian short story”। হাহাকার, দাঙ্গার আতঙ্ক, সাম্প্রদায়িকতার বিষাক্ত বিদ্বেষ তাঁর গল্পে বারে যে দক্ষতায় ফুটে উঠেছে তেমনটা আর কারও ওঠেনি। তিনি সাদাত হাসান মান্টো। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/saadat-hasan-manto/
  • আজ শহীদ বসন্ত কুমার বিশ্বাসের মৃত্যুদিন। বড়লাট লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার অপরাধে তাঁর ফাঁসির সাজা হয়। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/basanta-kumar-biswas/
  • আজ বব মার্লের মৃত্যুদিন। বিশ্বের জনপ্রিয় সংস্কৃতির ধারায় জ্যামাইকান সঙ্গীতের একটি সম্মানজনক আসন প্রতিষ্ঠা করে দিয়েছিলেন সঙ্গীতশিল্পী বব মার্লে। রেগে (Reggae), স্কা, রক স্টেডি ইত্যাদি নানারকম ঘরানার সঙ্গীতে তাঁর অবদান সত্যই অনস্বীকার্য। সঙ্গীতের জন্য স্কুলের পড়াশুনাও সমাপ্ত করেননি তিনি। তথাকথিত অভদ্র অসভ্য বখাটে ছেলেদের মধ্যে কাটিয়েছিলেন কৈশোরকাল। দুই বিবদমান রাজনৈতিক দলের দ্বন্দ্ব নিরসনের জন্য আয়োজিত কনসার্টের আগে ববকে হত্যার চেষ্টাও করা হয়েছিল, যদিও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। জাতিসংঘের ‘পিস মেডেল অফ দ্য থার্ড ওয়ার্ল্ড’ পুরস্কারে সম্মানিত এই মহান সঙ্গীতশিল্পী বব মার্লে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bob-marley/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-11

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • রিচার্ড ফিলিপ্স ফাইনম্যান পদার্থবিদ্যার জগতে এক কিংবদন্তি নাম।  দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার পরমাণু বোমা বানানোর গোপন কর্মকান্ড ম্যানহাটন প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিলেন তিনি। সেই তিনিই আবার স্ত্রী’র মৃত্যুর বছর দুই পরে স্ত্রীকে উদ্দেশ্য করে একটি মর্মস্পর্শী চিঠি লিখেছিলেন। চিঠিটি পড়ুন এখানে https://sobbanglay.com/sob/letter-to-dead-wife-by-richard-feynman/
  • বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের প্রতিভা যেন বর্ণালীর সাত রঙ। প্রতিটা রঙই আপন আপন গুণে উজ্জ্বল। ম্যানহাটন প্রজেক্টের সেই সোনালী দিনগুলিতে তাঁর মুখে মুখে তৈরী চুটকি কিংবা তাঁর অনায়াস দক্ষতায় জটিলতম অঙ্কের সমাধান করা যেমন সুবিদিত তেমনি গভীর জঙ্গলে মাঝরাতে ড্রাম বাজাতে বাজাতে উদ্দাম নৃত্য কিংবা অতুলনীয় নিপুণতায় যেকোন সিন্দুকের লক খুলে দেওয়ার অভ্যেস তাঁকে এমন এক অনুনকরণীয় ব্যক্তিত্বে রূপান্তরিত করেছে যাঁকে দূর থেকে কেবলই অপার শ্রদ্ধা করা যায়। বিজ্ঞানের দুনিয়ার সম্ভবত একমাত্র রকস্টার বিজ্ঞানী তিনি। রিচার্ড ফাইনম্যানের জীবনের অতুলনীয় সব হাসির ঘটনাগুলি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/versatile-genius-richard-feynman/
  • পাঁচ পান্ডবের সাধারণ ঘরণী ছিলেন পাঞ্চালকুমারী দ্রৌপদী, একথা তো আমরা সকলেই জানি। কিন্তু জানেন কি সেই দ্রৌপদীর স্বয়ম্বর সভার কথা? কীভাবে তাঁর বিবাহ স্থির হয়েছিল অর্জুনের সাথে? কোন পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন অর্জুন? কেনই বা মহাবীর কর্ণের সাথে দ্রৌপদীর বিবাহ হয়নি? আসুন দেখে নিই ঠিক কী কী ঘটেছিল সেই স্বয়ম্বর সভায় https://sobbanglay.com/sob/draupadi-swambar/

২৭ বৈশাখ | ১১ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রিচার্ড ফাইনম্যানের জন্মদিন। তিনি একজন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ যিনি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের জগতে তাঁর অসামান্য অবদানের জন্য বিশ্ব বিখ্যাত। ট্রিনিটি নিউক্লিয়ার টেস্টে তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ওয়েল্ডারস লেন্স ছাড়াই আ্যটম বোমের বিস্ফোরণ প্রত্যক্ষ করেন। স্ত্রীর মৃত্যুর দেড় বছর পর, তাঁকে চিঠি লিখেছিলেন তিনি। নোবেল জয়ী পদার্থবিদ এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক তথাকথিত তাঁর এই দুই পরিচয়ের বাইরেও তিনি একজন দুর্দান্ত চিত্রশিল্পী। এছাড়া বিভিন্ন ধরনের ড্রাম বাজানোতেও তাঁর পারদর্শিতা ছিল অতুলনীয়। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/pvwxriuCf1I

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • রিচার্ড ফাইনম্যান পদার্থবিদ্যার জগতে এক কিংবদন্তি নাম। তাঁর প্রথমা স্ত্রী আর্লাইন গ্রিনবাম ছিলেন তাঁর ছোটবেলার প্রেমিকা। আর্লাইনের দূরারোগ্য যক্ষ্মা ধরা পড়লে ফাইনম্যান সিদ্ধান্ত নেন দুজনে বিয়ে করার। ক্রমেই আর্লাইনের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে ১৬ জুন ১৯৪৫, পরমাণু বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণের ঠিক এক মাস আগে মারা গেলেন আর্লাইন। মৃত্যুর প্রায় দু’বছর বাদে মৃত স্ত্রীকে উদ্দেশ্যে করে একটি হৃদয়বিদারক চিঠি লেখেন ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যানের লেখা সেই চিঠিটির ভাবানুবাদ শুনুন এই ভিডিওতে https://youtu.be/UX1Pzgdz8P8
  • রিচার্ড ফিলিপস ফাইনম্যান আধুনিক পদার্থ বিজ্ঞানের দুনিয়ার একমাত্র রকস্টার বিজ্ঞানী। বিজ্ঞানের দুরূহ গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি তাঁর স্বভাবজাত ‘রেডি উইট’ তাঁকে বিজ্ঞানী মহলে তো বটেই এমনকি সাধারণ মানুষের কাছে তাঁর এক রকস্টার সুলভ ভাবমূর্তি তৈরি করে দিয়েছে। রিচার্ড ফাইনম্যানের জীবনের এরকমই কিছু অনন্য সাধারণ মজার ঘটনা দেখুন এই ভিডিওতে https://youtu.be/iyyyYz-IP38

২৭ বৈশাখ | ১১ মে | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৭ বৈশাখ | ১১ মে | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading