সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ রিচার্ড ফাইনম্যানের জন্মদিন। তিনিই এক মাত্র ব্যক্তি যিনি কৌতূহলবশত পরমানু বোমার পরীক্ষা খালি চোখে দেখেছিলেন। বলা বাহুল্য চোখ ধাঁধিয়ে গেছিল। এমনই কৌতূহলের বশেই বিভিন্ন রকমের ড্রাগ নিয়ে দেখেছেন কিভাবে মানসিক অবস্থার পরিবর্তন হয়। ঘুম ঠিক কখন আসে দেখতে গিয়ে বাথ টবেই ঘুমিয়ে পড়েছেন কখনও। তাঁর আত্মজীবনী ‘সিওরলি ইউ আর জোকিং মিস্টার ফাইনম্যান!’ পড়লে মনে হবে যেন কোনও বিজ্ঞানীর নয় কোনও বাচ্চা ছেলের কৌতূহলজনিত বিভিন্ন উল্টোপাল্টা কাজের কথা পড়ছেন। হাসিতে ফেটে পড়বেন পড়তে পড়তে, আবার নিজের কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াসও ছিলেন। এরকম একজন জীবনী বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/richard-feynman
- আজ সালভাদর দালির জন্মদিন। তাঁর অদ্ভুত সরু -লম্বা গোঁফ, টুপি ,লাঠি তাঁকে সবার থেকে আলাদা করেছিল। পরিচালক হিচককের সাথে ‘স্পেলবাউন্ড’ ছবিতে কাজ করেন। পোশাক এবং গয়নার ডিজাইনের কাজও করেছিলেন তিনি। তিনি বিশ শতকের একজন বিখ্যাত স্পেনীয় পরাবাস্তববাদী চিত্রশিল্পী। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/salvador-dali/
- আজ সাদাত হাসান মান্টোর জন্মদিন। সালমান রুশদি তাঁর সম্পর্কে বলেন “Undisputed master of modern Indian short story”। হাহাকার, দাঙ্গার আতঙ্ক, সাম্প্রদায়িকতার বিষাক্ত বিদ্বেষ তাঁর গল্পে বারে যে দক্ষতায় ফুটে উঠেছে তেমনটা আর কারও ওঠেনি। তিনি সাদাত হাসান মান্টো। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/saadat-hasan-manto/
- আজ শহীদ বসন্ত কুমার বিশ্বাসের মৃত্যুদিন। বড়লাট লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার অপরাধে তাঁর ফাঁসির সাজা হয়। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/basanta-kumar-biswas/
- আজ বব মার্লের মৃত্যুদিন। বিশ্বের জনপ্রিয় সংস্কৃতির ধারায় জ্যামাইকান সঙ্গীতের একটি সম্মানজনক আসন প্রতিষ্ঠা করে দিয়েছিলেন সঙ্গীতশিল্পী বব মার্লে। রেগে (Reggae), স্কা, রক স্টেডি ইত্যাদি নানারকম ঘরানার সঙ্গীতে তাঁর অবদান সত্যই অনস্বীকার্য। সঙ্গীতের জন্য স্কুলের পড়াশুনাও সমাপ্ত করেননি তিনি। তথাকথিত অভদ্র অসভ্য বখাটে ছেলেদের মধ্যে কাটিয়েছিলেন কৈশোরকাল। দুই বিবদমান রাজনৈতিক দলের দ্বন্দ্ব নিরসনের জন্য আয়োজিত কনসার্টের আগে ববকে হত্যার চেষ্টাও করা হয়েছিল, যদিও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। জাতিসংঘের ‘পিস মেডেল অফ দ্য থার্ড ওয়ার্ল্ড’ পুরস্কারে সম্মানিত এই মহান সঙ্গীতশিল্পী বব মার্লে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bob-marley/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-11
ধর্মীয় অনুষ্ঠান :
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- রিচার্ড ফিলিপ্স ফাইনম্যান পদার্থবিদ্যার জগতে এক কিংবদন্তি নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার পরমাণু বোমা বানানোর গোপন কর্মকান্ড ম্যানহাটন প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিলেন তিনি। সেই তিনিই আবার স্ত্রী’র মৃত্যুর বছর দুই পরে স্ত্রীকে উদ্দেশ্য করে একটি মর্মস্পর্শী চিঠি লিখেছিলেন। চিঠিটি পড়ুন এখানে https://sobbanglay.com/sob/letter-to-dead-wife-by-richard-feynman/
- বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের প্রতিভা যেন বর্ণালীর সাত রঙ। প্রতিটা রঙই আপন আপন গুণে উজ্জ্বল। ম্যানহাটন প্রজেক্টের সেই সোনালী দিনগুলিতে তাঁর মুখে মুখে তৈরী চুটকি কিংবা তাঁর অনায়াস দক্ষতায় জটিলতম অঙ্কের সমাধান করা যেমন সুবিদিত তেমনি গভীর জঙ্গলে মাঝরাতে ড্রাম বাজাতে বাজাতে উদ্দাম নৃত্য কিংবা অতুলনীয় নিপুণতায় যেকোন সিন্দুকের লক খুলে দেওয়ার অভ্যেস তাঁকে এমন এক অনুনকরণীয় ব্যক্তিত্বে রূপান্তরিত করেছে যাঁকে দূর থেকে কেবলই অপার শ্রদ্ধা করা যায়। বিজ্ঞানের দুনিয়ার সম্ভবত একমাত্র রকস্টার বিজ্ঞানী তিনি। রিচার্ড ফাইনম্যানের জীবনের অতুলনীয় সব হাসির ঘটনাগুলি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/versatile-genius-richard-feynman/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ রিচার্ড ফাইনম্যানের জন্মদিন। রিচার্ড ফাইনম্যান একজন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ যিনি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের জগতে তাঁর অসামান্য অবদানের জন্য বিশ্ব বিখ্যাত।
ট্রিনিটি নিউক্লিয়ার টেস্টে তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ওয়েল্ডারস লেন্স ছাড়াই আ্যটম বোমের বিস্ফোরণ প্রত্যক্ষ করেন। স্ত্রীর মৃত্যুর দেড় বছর পর, তাঁকে চিঠি লিখেছিলেন তিনি। নোবেল জয়ী পদার্থবিদ এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক তথাকথিত তাঁর এই দুই পরিচয়ের বাইরেও তিনি একজন দুর্দান্ত চিত্রশিল্পী। এছাড়া বিভিন্ন ধরনের ড্রাম বাজানোতেও তাঁর পারদর্শিতা ছিল অতুলনীয়। তাঁর জীবনী শুনুন এখানে
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
রিচার্ড ফাইনম্যান পদার্থবিদ্যার জগতে এক কিংবদন্তি নাম। তাঁর প্রথমা স্ত্রী আর্লাইন গ্রিনবাম ছিলেন তাঁর ছোটবেলার প্রেমিকা। আর্লাইনের দূরারোগ্য যক্ষ্মা ধরা পড়লে ফাইনম্যান সিদ্ধান্ত নেন দুজনে বিয়ে করার।
ক্রমেই আর্লাইনের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে ১৬ জুন ১৯৪৫, পরমাণু বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণের ঠিক এক মাস আগে মারা গেলেন আর্লাইন। মৃত্যুর প্রায় দু’বছর বাদে মৃত স্ত্রীকে উদ্দেশ্যে করে একটি হৃদয়বিদারক চিঠি লেখেন ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যানের লেখা সেই চিঠিটির ভাবানুবাদ শুনুন এই ভিডিওতে
.
.
রিচার্ড ফিলিপস ফাইনম্যান আধুনিক পদার্থ বিজ্ঞানের দুনিয়ার একমাত্র রকস্টার বিজ্ঞানী। বিজ্ঞানের দুরূহ গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি তাঁর স্বভাবজাত ‘রেডি উইট’ তাঁকে বিজ্ঞানী মহলে তো বটেই এমনকি সাধারণ মানুষের কাছে তাঁর এক রকস্টার সুলভ ভাবমূর্তি তৈরি করে দিয়েছে। রিচার্ড ফাইনম্যানের জীবনের এরকমই কিছু অনন্য সাধারণ মজার ঘটনা দেখুন এই ভিডিওতে
অন্যান্য আরও যা পড়বেন :
মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান