সববাংলায়

১৬ জ্যৈষ্ঠ | ৩১ মে | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৬ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ৩১ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৬ জ্যৈষ্ঠ | ৩১ মে | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। প্রতি বছর ৩১শে মে দিনটি বিশ্ব তামাকমুক্ত দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটি পালনের উদ্দেশ্য হল অন্তত এইদিনটিতে ধূমপান না করার প্রতিশ্রুতি নেওয়া এবং মানুষকে তামাকজাতীয় দ্রব্যের অপকারিতা সম্পর্কে সচেতন করা। এই দিনটি নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-no-tobacco-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা দিবস। ১৮৫৫ সালের ৩১ মে রানি রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। দক্ষিণেশ্বর মন্দির নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dakshineswar-temple
  • আজ পঙ্কজ রায়ের জন্মদিন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন ক্রিকেটার পঙ্কজ রায়। টেস্ট ম্যাচে তাঁর ব্যাটিং দক্ষতার সাফল্যের পরিসংখ্যানে অনেক উত্থান-পতন থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিনু মাঁকড়ের সঙ্গে যুগলবন্দীতে তাঁর ব্যাটিং আজও বাঙালি ক্রীড়ামোদীদের স্মরণে রয়েছে। অথচ তাঁর বদলে একসময় ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছিল দত্তাজি গায়কোয়াড়কে। পঙ্কজ রায় সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pankaj-roy/
  • আজ ক্লিন্ট ইস্টউডের জন্মদিন। কাউবয় ইমেজের জন্য মার্কিন চলচ্চিত্র জগতে বিখ্যাত হয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক ক্লিন্ট ইস্টউড। এস্কেপ ফ্রম আলকাত্রাজ, মিলিয়ন ডলার বেবি, আনফরগিভেন ইত্যাদি তাঁর অভিনীত ও পরিচালিত বিখ্যাত সব ছবি। সবথেকে প্রবীণ অস্কারজয়ী চিত্রপরিচালক হিসেবেও রেকর্ড করেছেন তিনি। প্রথমজীবনে কখনো লাইফগার্ড, কখনো সাঁতার প্রশিক্ষকের কাজ, কখনো বা সুইমিং পুল খননের কাজ করতেন ক্লিন্ট, সেই থেকে কীভাবে তাঁর জীবনের মোড় ঘুরে যায়, কীভাবেই বা অভিনয় জীবন থেকে পরিচালনায় আসেন তিনি, সেসব জানতে গেলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/clint-eastwood/
  • আজ রেনেসাঁ যুগের কিংবদন্তি শিল্পী টিনটোরেটোর মৃত্যুদিন। দিন দশেকের বেশি আনুষ্ঠানিক শিল্পশিক্ষা গ্রহণের সুযোগ হয়নি তাঁর। নিজের চেষ্টায়, মাইকেল অ্যাঞ্জেলোর মতো চিত্রশিল্পীদের কাজ অধ্যয়ন করে নিজেকে একরকম স্বশিক্ষিত করে তুলেছিলেন তিনি। ভেনিসের বিভিন্ন প্রাসাদোপম ভবন ও গির্জার ছাদে, দেওয়ালে তাঁর রঙিন নিখুঁত চিত্রকর্ম পরবর্তীকালে সারা পৃথিবীকে বিস্মিত করে দিয়েছিল। প্রভু যিশুকে বিষয়বস্তু করে আঁকা ছবিগুলির জন্য তিনি বিশেষভাবে জনপ্রিয়। টিনটোরেটোর জীবনের আরও নানান ঘটনা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/tintoretto
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩১ মে । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-31

    ধর্মীয় অনুষ্ঠান :

    • আজ ষটপঞ্চমী ব্রত। এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এবং ব্রতের মাহাত্ম্য বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/shath-panchami-vrat/

    বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

    • ১৮৫৫ সালের আজকের দিনে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়। আজকের এই দিনে কি ঘুরে আসবেন মন্দির? দক্ষিণেশ্বর মন্দির গেলে কীভাবে যাবেন। মেট্রো হওয়াতে কী সুবিধা হয়েছে? বর্তমানে নিয়মের কী পরিবর্তন ঘটেছে? এই সমস্ত খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dakhhineswar-temple-trip/
    • আপনি কি জানেন ব্যারাকপুরে অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মত দেখতে একটি মন্দির রয়েছে? শুধু তাই নয়, এই মন্দিরের প্রতিষ্ঠার সাথে ও দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠার কাহিনী জড়িয়ে আছে। অনেকে এই মন্দিরকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরও বলে থাকে। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sonar-annapurna-mondir/
    • ঘূর্ণিঝড় এলেই আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে। খবরের কাগজে কেবল খবর থাকে মনের মধ্যে আসা প্রশ্নের উত্তরগুলো সেখানে থাকেনা। আসুন এই সুযোগে জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড় সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও উত্তর https://sobbanglay.com/sob/question-answer-related-to-cyclone/

    ১৬ জ্যৈষ্ঠ | ৩১ মে | আজকের বাছাই | সববাংলায়

    আজ কী দেখবেন :

    ধর্মীয় অনুষ্ঠান :

    • ষটপঞ্চমী ব্রত সমস্ত বিবাহিতা নারীরা পালন করে থাকে। ব্রত পালনকারীরা বিশ্বাস করে এই ব্রত পালন করলে তার ঘরে সুখের অভাব থাকে না। আষাঢ় মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে এই ব্রত পালন করতে হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/C2tUEOhEFss

    বিশেষ আকর্ষণীয় ভিডিও :

    • ১৮৫৫ সালের ৩১ মে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়। এই মন্দিরের ইতিহাস নিয়ে দেখুন এই ভিডিওটি https://youtu.be/u-Xe9298BMo
    • অসাধারণ একটি বাউলসঙ্গীত শুনুন এখানে https://youtu.be/ueR-AU8gM00

    ১৬ জ্যৈষ্ঠ | ৩১ মে | আজকের বাছাই | সববাংলায়

    অন্যান্য আরও যা পড়বেন :

    • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
    • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
    • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
    • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
    • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

    ১৬ জ্যৈষ্ঠ | ৩১ মে | আজকের বাছাই | সববাংলায়

    অবসরে সাহিত্য :

    • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
    • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
    • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

    সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


     

    তথ্যসূত্র


    1. নিজস্ব সংকলন

    error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

    Discover more from সববাংলায়

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading