আজ বাংলা ১৪৩২ সালের ২১ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ৬ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। তিনি বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র ছিলেন এবং বাবার মতোই মেধাবী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য হিসেবে তাঁর কর্মকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় বক্তব্য রাখতে বলেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেই প্রথমবার কোন দেশীয় ভাষায় সমাবর্তনে বক্তব্য রাখা হয়। স্বাধীন ভারতের প্রথম বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি। ভারত কেশরী নামে পরিচিত তিনি হিন্দু মহাসভার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shyama-prasad-mukhopadhyay/
- আজ নগেন্দ্রনাথ বসুর জন্মদিন। বাংলা ভাষায় রচিত প্রথম বিশ্বকোষের রচয়িতা তিনি। প্রাচীন বাংলার ইতিহাসে তাঁর অসামান্য অবদানের কথা মাথায় রেখে সম্প্রতি কলকাতা পৌরসংস্থা “বিশ্বকোষ লেন” নামে কলকাতার একটি রাস্তার নামকরণ করেছে। কেবলমাত্র তাঁর সারা জীবনের ব্যক্তিগত পুঁথি সংগ্রহের ওপর নির্ভর করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু হয়। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nagendranath-basu/
- আজ দৌলত সিং কোঠারির জন্মদিন। ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানের স্থপতি ছিলেন তিনি। শৈশবে পিতৃহারা, আর্থিক অনটনের মধ্যে বড় হওয়া মানুষটির অসামান্য মেধা নজর কেড়েছে সকলের। একের পর এক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ন হয়েছেন, মেধার স্বীকৃতি হিসাবে পেয়েছেন স্কলারশিপ। পেয়েছেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে বিজ্ঞানী রাদারফোর্ডের তত্ত্বাবধানে গবেষণার সুযোগ। “স্টাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স “ও “হোয়াইট ডোয়ার্ফ স্টারের” উপর গবেষণা করে পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতবর্ষের শিক্ষার পরিকাঠামোকে বিজ্ঞানসম্মত রূপদান করতে গঠন করেছেন একেরপর এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তাঁর জীবন সম্পর্কে আরো জানতে পড়ুন https://sobbanglay.com/sob/daulat-singh-kothari/
- আজ কর্নেলিয়া শোরাবজীর মৃত্যুদিন। ভারতের প্রথম মহিলা আইনজীবি এবং একইসঙ্গে বম্বে বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন তিনি। বিশ্বের প্রথম মহিলা হিসেবে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/cornelia-sorabji/
- আজ ধীরুভাই আম্বানির মৃত্যুদিন। তিনি ভারতের এক বিখ্যাত উদ্যোগপতি যাঁর হাত ধরে ভারতে রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠা হয়। তিনিই প্রথম ব্যক্তি যিনি বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে তাঁদেরকে ব্যবসার এক অঙ্গ হিসেবেই দেখেছেন। ভারতীয় শিল্প-বাণিজ্যে অভূতপূর্ব অবদানের কারণে ভারত সরকার তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dhirubhai-ambani/
- আজ হান্স উইল্সডর্ফের মৃত্যুদিন। ‘রোলেক্স’ ঘড়ি কোম্পানির জনক তিনি। হাতঘড়ির জগতে ‘রোলেক্স’ অতি বিখ্যাত এবং বর্তমানে বহুমূল্য একটি ব্র্যাণ্ড। পকেটঘড়ির জমানায় প্রথম হাতঘড়ি তৈরি করে এবং তাকে জনপ্রিয় করে তোলার মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। টিউডর ঘড়ি কোম্পানিরও প্রতিষ্ঠাতা তিনি। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hans-wilsdorf/
- আজ গী দ্য মপাসাঁর মৃত্যুদিন। বিশ্ববিখ্যাত ফরাসি গল্পকার হিসেবেই তিনি সুপরিচিত। একসময় তিনি টানা দশ বছর নৌবাহিনীতে ক্লার্ক হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীকালে সিফিলিসে আক্রান্ত হয়ে মানসিক সমস্যায় ভুগে গলা কেটে আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন- https://sobbanglay.com/sob/maupassant
- আজ গেয়র্গ ওহ্মের মৃত্যুদিন। বিজ্ঞানীদের আবিষ্কার সাধারণত তাঁদের খ্যাতি ও সম্মান বৃদ্ধি করে। কিন্তু গেয়র্গ ওহ্ম এমন এক বিজ্ঞানী যার আবিষ্কৃত তত্ত্বের জন্য তাঁকে জীবনে অনেক অসম্মান, অপমান ও কষ্ট সহ্য করতে হয়েছিল। জানুন সেই বিখ্যাত বিজ্ঞানীর জীবনী https://sobbanglay.com/sob/georg-simon-ohm/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৬ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-06
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ মহরম। সারা বিশ্ব জুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা তাজিয়া নিয়ে শোক-মিছিলে সামিল হন মহরমের দিন। একইসঙ্গে পুণ্যার্জন এবং শোক পালনের দিন এই মহরম । ইসলামে হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহরমের তাৎপর্য কী, আসুন জেনে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/muharram/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shyama-prasad-mookerjees-death-mystery/
- ১৯৮৬ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে মূলত দিয়েগো মারাদোনার জন্য। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার করা দুটি গোল বিশ্ব ফুটবলের ইতিহাসে একই সঙ্গে যেমন অন্যতম বিতর্কিত গোলের দৃষ্টান্ত হয়ে আছে তেমনি অন্য গোলটি শতাব্দীর শ্রেষ্ঠ গোল হিসেবে বিখ্যাত হয়ে আছে। এই বিশ্বকাপ থেকেই দর্শকদের মধ্যে খেলা চলাকালীন মেক্সিকান ওয়েভ নামের একটি বিশেষ রীতির প্রচলন শুরু হয় যা পরবর্তীকালে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই বিশ্বকাপ সম্পর্কে আরও তথ্য জানতে পড়ুন https://sobbanglay.com/sob/fifa-world-cup-1986/
- দার্জিলিং শব্দটি শুনলেই চোখের সামনে দার্জিলিং চা, পাহাড়, টয়ট্রেন আর কমলালেবুর কথা ভেসে ওঠে। পশ্চিমবঙ্গের মাথায় ঠিক মুকুটের মতন অবস্থান করছে ঝলমলে দার্জিলিং জেলাটি৷ এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/darjeeling/
- সেলফি তো তুললেন।সে ‘পাউটওয়ালা’-ই হোক আর ‘স্মাইলওয়ালা’-ঠিক তেমন যেন পারফেক্ট লাগছে না।নতুন কেনা ক্যামেরায় মোবাইলটাকে টেবিলে রেখে কায়দা করে তুললেন বটেকিন্তু তেমন যেন হল না।রেস্তোরাঁয় খেতে গিয়ে তাই যখন মকটেল এর গ্লাসটার ছবি তুললেনকিছুতেই যেন ‘pro’ ব্যাপারটা আসছে না। তেতো হয়ে যাওয়া মনটাকে সান্ত্বনার ছোঁয়া দেওয়ার আগে আসুন পরিচয় করিয়ে দিই এক অভিনব পরিভাষার সাথে। ক্যানোনিকাল পারস্পেক্টিভ, সেটা আবার কি? জানতে তো পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/canonical-perspective/

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান