আজ বাংলা ১৪৩২ সালের ৩০ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ১৫ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ বাদল সরকারের জন্মদিন। তিনি বাংলা নাট্য জগতের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি মূলত বিখ্যাত তাঁর অ্যাবসার্ড নাটকের জন্য। বাংলায় ‘থার্ড থিয়েটার’ বা ‘অঙ্গনমঞ্চ’ নাটক তাঁর হাতেই প্রথম শুরু হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/badal-sarkar/
- আজ অক্ষয় কুমার দত্তের জন্মদিন। উনিশ শতকের নবজাগরণের অগ্রদূতদের মধ্যে অন্যতম তিনি। একাধারে সাংবাদিক, প্রাবন্ধিক এবং লেখক ছিলেন তিনি। বাংলা ভাষায় বিজ্ঞানের চর্চা এবং স্কুলপাঠ্য বইতে অতি সহজ-সরল ভাষায় বিজ্ঞানের ধারণা দানের প্রয়াসে তিনিই ছিলেন পথপ্রদর্শক। অক্ষয় কুমার দত্তের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/akshay-kumar-dutta/
- আজ আন্তন চেখভের মৃত্যুদিন। পেশায় চিকিৎসক হলেও সাহিত্যের দিকপরিবর্তনে তাঁর অবদান সারস্বতসমাজ মাথা পেতে নিয়েছেন। থিয়েটারে আধুনিকতা ও বাস্তববাদী অভিনয়ের সূচনা হয়েছিল বলা যায় তাঁর নাটকের হাত ধরেই। সংসার চালানোর জন্য অর্থ রোজগারের উদ্দেশ্যে হাস্যরসাত্মক রচনা লিখে শুরু করেছিলেন তিনি এবং হয়ে উঠেছিলেন রাশিয়ান সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক। উনিশ শতকের এই কালজয়ী রাশিয়ান সাহিত্যিক আন্তন চেখভের উত্থানপতনময় স্বল্পায়ু জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/anton-chekhov
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-15
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ নাগপঞ্চমী। এই দিন দেবী মনসার পূজা করা হয়। মনসা দেবী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manasa-devi/
- মনসা ব্রত নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/goddess-manasa/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার বুকে চালু হওয়া এক ওষুধের দোকান দে’জ মেডিকেল৷ ভূপেন্দ্রনাথ দে নামক এক বাঙালির কঠোর পরিশ্রম ও মেধা দে’জ মেডিকেলকে ঔষধের বাজারে এক জনপ্রিয় নাম করে তুলেছিল৷ বিখ্যাত কেও কার্পিন তেলের উৎপাদকও এই দে’জ মেডিকেল। স্বয়ং ডা. বিধানচন্দ্র রায়ের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই কোম্পানির বর্ণময় ও ঘটনাবহুল ইতিহাসের সঙ্গে। কীভাবে ভূপেন্দ্রনাথ এবং তাঁর দল ধীরে ধীরে দে’জ মেডিকেলকে একটি বিন্দু থেকে সিন্ধু করে তুলেছিলেন সেবিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/b-n-dey-and-deys-medical/
- “ভানুমতীর খেল” প্রবাদটি বাংলায় বহুল প্রচলিত। এখন প্রশ্ন হল কে এই ভানুমতী? তাঁর নামের সঙ্গে জাদুবিদ্যা বা ভেলকির সংযোগ হলই বা কীভাবে? জেনে নিন এখানে – https://sobbanglay.com/sob/bhanumotir-khel/
- আমরা, অর্থাৎ মানুষেরা দিনের বেলায় বা আলোর উপস্থিতিতে সব কিছু দেখতে পাই, আলো যত কম আমাদের দৃষ্টিশক্তি ততই কম। অথচ বেশ কিছু প্রাণী আছে যারা অন্ধকারে দেখতে পায়, তারা মূলত নিশাচর (nocturnal) নামে পরিচিত। দিনের আলোয় সবকিছু দেখা স্বাভাবিক মনে হলেও আমাদের মনে প্রশ্ন জাগে কিছু প্রাণী অন্ধকারে দেখতে পারে কীভাবে? https://sobbanglay.com/sob/how-do-nocturnals-see-in-night/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ নাগপঞ্চমী। এই দিন দেবী মনসার পূজা করা হয়। হিন্দু দেবদেবীদের মধ্যে সাপের দেবতা পরিচিত দেবী মনসা। সাপের ভয় কাটানো, সর্পদংশন প্রতিরোধ এবং দংশনপ্রাপ্ত ব্যক্তির নিরাময়ের জন্য দেবী মনসাকে পূজা করা হয়ে থাকে। বাংলায় মনসা দেবী সম্পর্কে নানা তথ্য জানতে দেখুন এখানে https://youtu.be/J8Vg-xND3hc

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান