আজ বাংলা ১৪৩২ সালের ৩২ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ১৭ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ বিজন ভট্টাচার্যের জন্মদিন। হিন্দু পৌরাণিক কাহিনীর চিরাচরিত প্রভাব থেকে বাংলা থিয়েটারকে মুক্ত করে পরিবর্তে তিনি শ্রমজীবী ও অন্ত্যজ মানুষদের জীবন যাত্রার কথা তাঁর নাটকে তুলে ধরেছিলেন। গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। ‘নবান্ন’ তাঁর কালজয়ী এক সৃষ্টি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bijon-bhattacharya/
- আজ কাননবালা দেবীর মৃত্যুদিন। ভারতের চলচ্চিত্রের ইতিহাসে তিনিই প্রথম নায়িকা এবং গায়িকা। আপামর বাঙালির কাছে তাঁর সুললিত কণ্ঠে ‘আমি বনফুল গো’ গানটি এখনো সমানভাবে জনপ্রিয়। ভারতের চতুর্থ সবোর্চ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ এবং ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kanan-devi/
- আজ অ্যাডাম স্মিথের মৃত্যুদিন। ‘ওয়েলথ অফ নেশন’ এই একটিমাত্র বইয়ের জন্যেই সমগ্র বিশ্বে তিনি সুপরিচিত । অবাধ বাণিজ্য নীতির প্রবর্তক স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। আধুনিক অর্থনীতির নানাবিধ মূলগত ধারণার প্রবর্তক তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/adam-smith/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-17
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সারা শ্রাবণ মাস ব্যাপী অষ্টনাগ পূজার শুরু।। এই দিন দেবী মনসার পূজা করা হয়। মনসা দেবী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manasa-devi/
- মনসা ব্রত নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/goddess-manasa/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ভোপাল গ্যাস ট্র্যাজেডির ভয়াবহ স্মৃতি ফিরে এসেছিল যখন শ্রীরাম ফুড অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেডের একটি ইউনিট থেকে বিষাক্ত ওলিয়াম গ্যাস লিক করে। এই ঘটনাকে কেন্দ্র করেই আইনজীবী এবং পরিবেশকর্মী এম সি মেহতা লড়াই চালান জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই শিল্প কারখানার বিরূদ্ধে। অবশেষে আদালত বেকারত্বের সমস্যাকে মাথায় রেখে এবং আরও কয়েকটি কারণে শ্রীরামের এই প্ল্যান্টকে বন্ধ করার নির্দেশ দেয়নি কিন্তু বেশ কিছু শর্ত দিয়েছিল মানুষ এবং পরিবেশের ভবিষ্যৎ সুরক্ষার কথা ভেবে। সেই শর্তাবলী না মানলে শ্রীরামকে শাস্তির মুখে পড়তে হবে বলেও জানায় আদালত। এই ঐতিহাসিক এম সি মেহতা বনাম ভারত মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/mc-mehta-vs-union-of-india-ors/
- মানুষ হোক বা অন্য জীব, রোগ ভোগ লেগেই রয়েছে তাদের। কখনও কখনও এমনও হয়েছে যে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর কোন রোগের প্রভাবে শেষ হয়ে গেছে। তখন আমরা বলছি এটা মহামারী বা অতিমারীর প্রকোপ। খুব কম সময়ের মধ্যে কোন রোগ যখন বিপুল সংখ্যক লোকের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তাকে বলে মহামারী। আর রোগ যখন সারা দেশজুড়ে বা দেশের সীমানা অতিক্রম করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তাকে বলে অতিমারী। ২০২০ সালে করোনা যখন চীনের সীমানা অতিক্রম করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, তখন তা অতিমারীর রূপ নিল। আরও বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/epidemic-and-pandemic/
- পৃথিবীতে যে সমস্ত যানবাহন চলে, জাহাজই একমাত্র যান যার গতিবেগ কিলোমিটারে না মেপে ‘নট’-এ মাপা হয়। জাহাজের গতিবেগ হল নট। বিস্তারিত এখানে – https://sobbanglay.com/sob/knot-ship-speed-measure

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সারা শ্রাবণ মাস ব্যাপী অষ্টনাগ পূজার শুরু। এই দিন দেবী মনসার পূজা করা হয়। হিন্দু দেবদেবীদের মধ্যে সাপের দেবতা পরিচিত দেবী মনসা। সাপের ভয় কাটানো, সর্পদংশন প্রতিরোধ এবং দংশনপ্রাপ্ত ব্যক্তির নিরাময়ের জন্য দেবী মনসাকে পূজা করা হয়ে থাকে। বাংলায় মনসা দেবী সম্পর্কে নানা তথ্য জানতে দেখুন এখানে https://youtu.be/J8Vg-xND3hc

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান