আজ বাংলা ১৪৩২ সালের ২ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ১৯ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস। প্রতি বছর ১৯ আগস্ট ফটোগ্রাফির ইতিহাসকে সম্মান জানাতে এবং এই শিল্প মাধ্যমের প্রতি মানুষের আগ্রহকে উদযাপন করতে সারা বিশ্বে এই দিনটি পালন করা হয়। এই দিনটি সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-photography-day/
- আজ বিশ্ব মানবিক দিবস। সারা বিশ্বের যাঁরা কর্মরত অবস্থায় নিহত বা আহত হয়েছেন, সেই সমস্ত ত্রাণ কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁদের প্রতি সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতি বছর ১৯ আগস্ট দিনটি বিশ্ব মানবিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে । এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-humanitarian-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সুধা মূর্তির জন্মদিন। দেশের বিখ্যাত প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ইনফোসিস’-এর প্রতিষ্ঠার পিছনে যেমন নারায়ণ মূর্তির নাম জড়িয়ে আছে, তেমনই জড়িয়ে আছে তাঁর স্ত্রী সুধা মূর্তির নামও। সাহিত্যপ্রেমী সুধা দেশের স্কুলগুলিতে মোট ৭০ হাজার পাঠাগার স্থাপন করেছেন নিজের উদ্যোগে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ, মেধাবী ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রাপ্ত সুধা মূর্তির জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/sudha-murty/
- আজ শংকর দয়াল শর্মার জন্মদিন। তিনি ভারতের নবম রাষ্ট্রপতি ছিলেন। ভারতের সমস্ত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ‘শংকর দয়াল শর্মা স্বর্ণপদক’ প্রদান করা হয়। আইনের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং অসামান্য অবদানের জন্য তাঁকে ‘লিভিং লেজেন্ড অফ ল আ্যওয়ার্ড অফ রেকগনিশন’ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shankar-dayal-sharma/
- আজ জহির রায়হানের জন্মদিন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বুদ্ধিজীবী হত্যার ঘটনার দিন থেকে এখন পর্যন্ত নিখোঁজ জহির রায়হান। তিনি একাধিক বিখ্যাত চিত্র পরিচালনার কাজ করেছেন তাঁর সংক্ষিপ্ত কর্মজীবনে। যুক্ত থেকেছেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সমস্ত গণ আন্দোলনে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/zahir-raihan/
- আজ উৎপল দত্তের মৃত্যুদিন। বাংলা নাট্যজগতের অবিসংবাদী নায়ক ছিলেন তিনি। নিজেকে অবশ্য খাটো করে দেখতেই অভ্যস্ত ছিলেন তিনি। টিনের তলোয়ার নাটকটি তাঁর কালজয়ী এক সৃষ্টি। তাঁকে নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/utpal-dutt/
- আজ ফেদেরিকো গার্সিয়া লোরকা’র মৃত্যুদিন। তিনি স্পেনের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি। মাত্র ৩৮ বছর বয়সে খুন হয়ে যান তিনি। মৃত্যুর পর থেকে আজ অবধি তাঁর দেহ আর খুঁজেই পাওয়া গেল না। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/federico-garcia-lorca/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৯ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-19
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বোমা নিক্ষেপ করে ভারতের বড়োলাট লর্ড হার্ডিঞ্জকে হত্যার পরিকল্পনা করেছিলেন রাসবিহারী বসু, বসন্তকুমার বিশ্বাস, ভাই বালমুকুন্দ, অবোধবিহারী এবং আমীর চাঁদ। দিল্লির চাঁদনি চকের শোভাযাত্রায় বোমা ফেললেও হার্ডিঞ্জ মারা যাননি বরং তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয় দিল্লি-লাহোর ষড়যন্ত্র মামলা। একজন ছাড়া চারজন বিপ্লবীরই ফাঁসি হয় মামলার রায়ে। ইতিহাসখ্যাত এই মামলা সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/delhi-conspiracy-case/
- জানেন নাকি পৃথিবীর ইতিহাসে প্রথম ছবিটি কীভাবে তোলা হয়েছিল? প্রথম আন্ডারওয়াটার ছবি। প্রথম ডিজিটাল ছবি কিংবা প্রথম রঙিন ছবি দেখতে কেমন ছিল? দেখেননি তো! তাতে কি হয়েছে । এখানে সেইসব ঐতিহাসিক ছবি এখনই দেখে ফেলুন https://sobbanglay.com/sob/some-of-the-first-photos-of-the-earth
- এমন একটি যন্ত্র যা এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজের জিনিস থেকে খেলার জিনিস টিভি দেখা থেকে ফোন করা বই পড়া থেকে গেম খেলা এমনকি সুদূর মঙ্গল গ্রহে রকেট পাঠাতেও ব্যবহার করা হয় এই যন্ত্র। কিন্তু আমরা যে কম্পিউটার থেকে এই মুহূর্তে এই পোস্ট টি পড়ছি সেইটা দিয়ে কি পাঠানো যায় মঙ্গলযান? একদমই না। জটিল এবং কঠিনতর কাজ করতে এক বিশেষ ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় – যাকে বলা হয় সুপার কম্পিউটার। আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/super-computer/

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান