সববাংলায়

১৭ ভাদ্র | ৩ সেপ্টেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ১৭ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৭ ভাদ্র | ৩ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ উত্তম কুমারের জন্মদিন। তিনি শুধু একজন চলচ্চিত্রাভিনেতা নন, তিনি আক্ষরিক অর্থেই একটি যুগের নাম। তিনি বাঙালির চিরকালের মহানায়ক। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/uttam-kumar/
  • আজ আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের জন্মদিন। ধর্ম, দর্শনতত্ত্ব, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, বিজ্ঞান সব বিষয়ই তাঁর অধিগত। কখনো গণিত নিয়ে গবেষণা, কখনো দর্শন নিয়ে; আবার কখনো ভূতত্ত্ব, জীববিদ্যা এমনকি নৃতত্ত্বের চর্চাতেও তিনি ছিলেন সেকালের ভারতে এক উজ্জ্বলতম মনীষী যাকে অনেকে সক্রেটিসের যোগ্য উত্তরসূরি বলতেন। চলন্ত বিশ্বকোষ নামে পরিচিত অসীম প্রজ্ঞাবান ব্রজেন্দ্রনাথ শীল সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/brajendra-nath-seal/
  • আজ ফার্দিনান্দ পোর্শের জন্মদিন। অটোমোবাইলের জগতে সুবিখ্যাত পোর্শে কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তথাকথিত কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি তাঁর ছিল না। নিজ দক্ষতায় তিনি অস্ট্রো-ডেমলারের মতো কোম্পানির জেনারেল ম্যানেজার পদে উন্নীত হয়েছিলেন। ফার্দিনান্দই প্রথম ফোর-হুইল ড্রাইভ গাড়ির উদ্ভাবন করেন। তাঁকে মৃত্যুর পরে কার ইঞ্জিনিয়ার অব দ্য সেঞ্চুরি অভিধায় ভূষিত করা হয়েছিল। এই প্রতিভাবান অটোমোবাইল ইঞ্জিনিয়ার ফার্দিনান্দ পোর্শে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ferdinand-porsche/
  • আজ অলিভার ক্রমওয়েলের মৃত্যুদিন। রাজা প্রথম চার্লসের পতন ঘটিয়ে রাজতন্ত্রের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ এবং সামরিক নেতা অলিভার ক্রমওয়েল। সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও ইংল্যান্ডের দুই গৃহযুদ্ধে নিজের সমরকুশলতার পরিচয় দিয়েছিলেন তিনি। অসংখ্য সমরাভিযানে সাফল্য পেয়েছেন অলিভার। ১৬৫৩ সাল থেকে আমৃত্যু ‘লর্ড প্রোটেক্টর’ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারসাধন করেছেন তিনি। আবার তাঁর বিভিন্ন অভিযান বিশেষত আয়ারল্যান্ড অভিযান ঘিরে বিতর্কও কম হয়নি। এই রণনিপুণ রাজনীতিবিদ অলিভার ক্রমওয়েল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/oliver-cromwell/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-3/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ উত্তম কুমারের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর নাট্যজীবনের উল্লেখযোগ্য ঘটনা। উত্তম কুমার শুধু সিনেমার নায়কই ছিলেন না তিনি ছিলেন অসাধারণ থিয়েটার অভিনেতা। স্টারে ‘‌শ্যামলী’‌ নাটকটিতে অভিনয় করার পরে উত্তমকুমারের নাম হয়ে গিয়েছিল শ্যামল। নামটি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়।  বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/theatre-life-of-uttam-kumar/
  • দুধে লেবুর রস দিয়ে দুধ থেকে ছানা করার ঘটনা আমাদের বাঙালী বাড়িতে হামেশাই ঘটে। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি মা, ঠাকুমাদের এই এক পদ্ধতিতে দুধ কাটাতে। আজকাল অবশ্য অনেকেই ভিনিগার, সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম ল্যাকটেট ইত্যাদি ব্যবহার করছেন। কিন্তু লেবুর রস দিলে দুধ কেটে যায় কেন – এটা কোনদিন ভেবে দেখেছেন? না জেনে থাকলে জেনে নিন এখানে – https://sobbanglay.com/sob/lemon-juice-milk-reaction
  • ড: মুহাম্মদ ইউনূস প্রথম বাংলাদেশী যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। তিনি বাংলাদেশে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/muhammad-yunus/

১৭ ভাদ্র | ৩ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে কোচবিহার অন্যতম। কোচবিহার নাম হল কীভাবে সে নিয়ে বেশ কিছু মতামত আছে। কোনও মতে কোচ জাতির বাসস্থানের উপর নির্ভর করে কোচবিহারের নামকরণ, আবার কোনও মতে পরশুরামের ভয়ে ভীত ক্ষত্রিয়রা ভগবতীর ‘কোচে’ (ক্রোড়ে) আশ্রয় নিলে সেই থেকে এই নামকরণ। কোচবিহারের নামের রহস্য আসলে কী, অজানা সেই ইতিহাস জানুন এই ভিডিওতে https://youtu.be/h-61_S23o6k
  • দুর্গাপূজা হিন্দু বাঙালির সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবে সন্ধিপূজা এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সন্ধি মানে মিলন। অষ্টমী ও নবমীর মিলনক্ষণে দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে। যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করছিলেন সেই সময় মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড আক্রমণ করে। এদের দুর্গা বধ করেছিলেন সেই থেকে তাঁর নাম হয় চামুণ্ডা। চণ্ড ও মুণ্ডকে যে সন্ধিক্ষণে বধ করা হয়েছিল তাকে স্মরণে রেখে সন্ধি পুজোর আয়োজন করা হয়। অষ্টমীতিথির শেষ ২৪মিনিট ও নবমীতিথির প্রথম ২৪মিনিট মিলিয়ে মোট ৪৮মিনিট সময়ের যে মহাসন্ধিক্ষণ সেই সময়ে সন্ধিপূজা করা হয়। বিশদে জানতে দেখুন https://youtu.be/9FjWE9qDhus

১৭ ভাদ্র | ৩ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৭ ভাদ্র | ৩ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


 
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।