সববাংলায়

২৮ আশ্বিন | ১৫ অক্টোবর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২৮ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ১৫ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৮ আশ্বিন | ১৫ অক্টোবর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ১৫ অক্টোবর সারা বিশ্বজুড়ে বিশ্ব হাতধোয়া দিবস পালন করা হয়। এই দিনটি পালন করার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে হাত ধোয়ার উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/global-handwashing-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের একাদশতম রাষ্ট্রপতি ও বিখ্যাত বৈজ্ঞানি ডঃ এ.পি.জে আব্দুল কালামের জন্মদিনে তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/a-p-j-abdul-kalam/
  • আজ ফ্রেডরিক নিৎসের জন্মদিন। “ঈশ্বর মৃত” – দর্শনের জগতে এই বৈপ্লবিক কথাটি বলেছিলেন জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে। হতাশা আর নৈরাশ্যের মধ্যেই প্রচলিত ধ্যান ধারণাকে অস্বীকার করার কথা বলেছিলেন তিনি যা থেকে নিহিলিজম তত্ত্বের উৎপত্তি হয়েছে। এছাড়াও সুপারম্যান তত্ত্বটিও তাঁর এক বৈপ্লবিক অবদান বলে মনে করা হয়। মাত্র ২৪ বছর বয়সে বাসেল বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক হিসেবে কাজ করতে শুরু করেন তিনি। তাঁর জীবনের এমন সব আশ্চর্য তথ্য জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/friedrich-nietzsche/
  • আজ ভার্জিলের জন্মদিন। প্রাচীন রোমান সাহিত্যের একটি অবিস্মরণীয় নাম ভার্জিল। সাহিত্যিক হিসেবে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি ধরা হয় মহাকাব্য ঈনিড কে। সেই তিনিই মৃত্যুর আগে ঈনিডের পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলার জন্য আদেশ দিয়ে গিয়েছিলেন। মহাকবি ভার্জিল সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/virgil/
  • আজ মাতা হারির মৃত্যুদিন। তাঁর অমোঘ রূপের টানে মাতোয়ারা ছিল প্যারিস। সেই তাঁকেই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয় ফ্রান্স। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mata-hari/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-15

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • যেকোনো উৎকৃষ্ট ভাষার একটি প্রধান সম্পদ হল প্রবাদ। প্রবাদ আসলে প্রাচীনকাল থেকে ধারাবাহিক ভাবে চলে আসা বাক্য, জনশ্রুতি কিংবা বহুযুগের অভিজ্ঞতালব্ধ বোধের সংক্ষিপ্ত প্রকাশ। প্রতিটি ভাষার প্রবাদ সে ভাষার একান্ত নিজস্ব সম্পদ। আমাদের রোজকার জীবনে ব্যবহৃত বাংলা ভাষার এরকম বহু প্রবাদ তার সাক্ষ্য বহন করে চলেছে। প্রবাদ ও জনজীবনে তার গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/proverb/
  • বিষ্ণুপুর মানেই টেরাকোটা, বিষ্ণুপুর মানেই প্রাচীন সব মন্দির, দলমাদোল কামান, রাসমঞ্চ। আবার বিষ্ণুপুর মানেই কিন্তু মল্লরাজাদের দুর্গাপুজো। প্রায় হাজার বছরের পুরনো এই দুর্গাপূজা প্রথম চালু করেন রাজা জগৎমল্ল। সময়টা ৯৯৭ খ্রিস্টাব্দ। তারপর থেকে কীভাবে চলে আসছে এই দুর্গাপজো? কেমন রীতি-নীতি বিষ্ণুপুরের মল্লরাজাদের এই পুজোর? জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/bishnupur-malla-king-durga-puja/
  • প্রচলিত জনশ্রুতি অনুসারে সাধক বামাক্ষ্যাপা নন্দিকেশ্বরী মন্দিরে পূজা দিয়েই সিদ্ধিলাভ করেন। বলা হয় যখন মায়ের দেখা পাওয়ার জন্য তিনি তারাপীঠে সাধনা করছিলেন, তখন মা তাঁকে স্বপ্নে দেখা দেন। বামাক্ষ্যাপাকে মা নন্দীকেশ্বরী স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন আগে তাঁর পুজো করতে, তারপরেই সিদ্ধিলাভ সম্ভব হবে। পৌরাণিক কাহিনী অনুসারে নন্দিকেশ্বরী মন্দিরে সতীর গলার হাড় পড়েছিল। মতান্তরে এখানে সতীর কণ্ঠহার পড়েছিল। নন্দিকেশ্বরী মন্দিরের ইতিহাস, এখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কখন যাবেন এই সব তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nandikeswari-trip/

২৮ আশ্বিন | ১৫ অক্টোবর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের একাদশতম রাষ্ট্রপতি ও বিখ্যাত বৈজ্ঞানি ডঃ এ.পি.জে আব্দুল কালামের জন্মদিন। তাঁকে ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ এবং জনগণের রাষ্ট্রপতি বলা হয়। ১৯৯৮ সালে পোখরান-২ পরমাণু বোমা পরীক্ষায় তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং কালামের নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের জন্য পরমাণু বোমার সফল পরীক্ষা করতে পেরেছিল। কালামের প্রাপ্ত পুরস্কার ও উপাধির সংখ্যা প্রচুর। এই ভিডিওতে এ পি জে আব্দুল কালামের জীবনী দেখে নিন – https://youtu.be/i3k5eUUGLsQ

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি আব্দুল কালামের অগাধ শ্রদ্ধা ছিল। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন https://youtu.be/kBgFNIAu-0E
  • তিনি ছিলেন জনতার রাষ্ট্রপতি আব্দুল কালাম। তিনি বিখ্যাত কেবল মাত্র ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা বিভাগে তাঁর অসামান্য অবদানের জন্যই নয় তাঁর চরিত্রে অতুলনীয় বিনম্রতা এবং অপরিমেয় সারল্যের জন্যও বটে। বিনম্রতার ক্ষেত্রে তিনি প্রায় কিংবদন্তি হয়ে আছেন। আব্দুল কালামের এই বিনম্রতার নিদর্শন দিতে গেলে একটি আস্ত গ্রন্থ হয়ে যাবে। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। https://youtu.be/gYeLwkSqKTU

২৮ আশ্বিন | ১৫ অক্টোবর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৮ আশ্বিন | ১৫ অক্টোবর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading