সববাংলায়

১৬ মাঘ | ৩০ জানুয়ারি | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৬ মাঘ এবং ইংরাজি ২০২৬ সালের ৩০ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৬ মাঘ | ৩০ জানুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি । নাথুরাম গডসের তিনটি গুলিতে প্রাণ হারান ভারতের মহান নেতা মহাত্মা গান্ধী। তাঁর এই মৃত্যুদিনকে স্মরণে রেখে এবং ভারতের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৩০ জানুয়ারি পালন করা হয় জাতীয় শহীদ দিবস। এই বিশেষ দিনটির তাৎপর্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/martyrs-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের ব্যাঘ্র সংরক্ষণের এক অন্যতম পথিকৃৎ কৈলাস শঙ্খলার জন্মদিন। ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সময়ে তাঁরই উদ্যোগে ভারতে চালু হয়েছিল প্রোজেক্ট টাইগার। বিলুপ্তপ্রায় বাঘকে বাঁচাতে তাঁর পর্যবেক্ষণে ও ব্যবস্থাপনায় ভারতের বুকে গড়ে উঠেছে অনেকগুলি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। ভারতের ব্যাঘ্রমানব হিসেবে পরিচিত কৈলাস শঙ্খলার জীবন সম্পর্কে বিশদে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/kailash-shankhala
  • আজ মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের জন্মদিন। পক্ষাঘাতে পঙ্গু হয়েও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। মার্কিন মুলুকের ভয়ঙ্কর অর্থনৈতিক মহামন্দার সময়ে বেশ কয়েকটি ত্রাণ এবং পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে হাল ধরেছিলেন তিনি দেশের।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানি ইতালি জাপানের অক্ষশক্তির বিরুদ্ধে এক মহাজোট গঠনে অগ্রসর হয়েছিলেন তিনি। বেকারত্ব বীমা, দরিদ্র ও বৃদ্ধদের অর্থনৈতিক নিরাপত্তা, শিশু শ্রমের অবসান, ব্যাঙ্কিং পরিষেবার সংস্কার ইত্যাদি জনহিতকর কর্মকান্ডের প্রধান কান্ডারি এই মহান এবং প্রতিভাশালী রাজনীতিবিদ ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/franklin-d-roosevelt/
  • আজ মহাত্মা গান্ধীর মৃত্যুদিন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নামকরণ করেন ‘মহাত্মা’, পরবর্তীকালে নেতাজী সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বেতারে তাঁকে ‘জাতির জনক’ বলে আখ্যায়িত করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে নিঃসন্দেহে তিনি অন্যতম প্রধান মুখ। তাঁর মৃত্যুদিনে তাঁর সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mahatma-gandhi
  • আজ জহির রায়হানের অন্তর্ধান দিবস। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বুদ্ধিজীবী হত্যার ঘটনার দিন থেকে এখন পর্যন্ত নিখোঁজ জহির রায়হান। ‘জীবন থেকে নেওয়া সহ একাধিক বিখ্যাত চিত্র পুরিচালনার কাজ করেছেন তাঁর সংক্ষিপ্ত কর্মজীবনে। যুক্ত থেকেছেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সমস্ত গণ আন্দোলনে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/zahir-raihan/
  • আজ ফার্দিনান্দ পোর্শের মৃত্যুদিন। অটোমোবাইলের জগতে সুবিখ্যাত পোর্শে কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন ফার্দিনান্দ পোর্শে। তথাকথিত কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি তাঁর ছিল না। নিজ দক্ষতায় তিনি অস্ট্রো-ডেমলারের মতো কোম্পানির জেনারেল ম্যানেজার পদে উন্নীত হয়েছিলেন। ফার্দিনান্দই প্রথম ফোর-হুইল ড্রাইভ গাড়ির উদ্ভাবন করেন। এছাড়াও ‘সাশা’র মতো আরও একাধিক রেসিং কারের ডিজাইন তাঁর করা, এমনকি নিজে তিনি টারগা ফ্লোরিওর মতো রেসে জয়লাভ করে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক উপাধি পর্যন্ত পেয়েছিলেন। হিটলারের নাৎসি দলে যোগ দিয়েছিলেন পোর্শে, যুদ্ধের ট্যাঙ্ক বিমানের ইঞ্জিন ইত্যাদিও ডিজাইন করেছিলেন। তাঁকে মৃত্যুর পরে কার ইঞ্জিনিয়ার অব দ্য সেঞ্চুরি অভিধায় ভূষিত করা হয়েছিল। এই প্রতিভাবান অটোমোবাইল ইঞ্জিনিয়ার ফার্দিনান্দ পোর্শে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ferdinand-porsche/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-30

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সেই ১৬৬৯ সালের কথা। থমাস বাসবি নামে এক লোককে অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়। তিনি তাঁর প্রিয় পানশালাতে গিয়ে নিজের প্রিয় চেয়ারে বসে জীবনের শেষ খাবার খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। খাবার শেষ করে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং বলেন এ চেয়ারে যে বসবে সে হঠাৎ করেই মারা যাবে। এরপর দুইশ’ বছর পার হয়ে গেলেও চেয়ারটি সেই পানশালাতেই রয়ে যায়। কেউ চেয়ারটিতে বসে না। কারো সাহস হয়নি ওই চেয়ারে বসার। ১৯৬৭ সালে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর দুই পাইলট ওই চেয়ারে বসেছিলেন। খাওয়া-দাওয়া শেষে পানশালা থেকে বের হয়েই তারা ট্রাক দুর্ঘটনায় মারা যান। ১৯৭০ সালে এক স্থপতি ওই চেয়ারে বসে অভিশাপ প্রমাণ করতে চেষ্টা করেন। সেদিনই বিকেলে তিনি এক গর্তে পড়ে মারা যান। এই চেয়ার নিয়ে আরও ঘটনা জানতে পড়ুন বিস্তারিত এখানে https://sobbanglay.com/sob/chair-of-death/
  • পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল হল সুন্দরবন। এই জঙ্গলে অবস্থিত ‘সুন্দরী’ গাছের নাম থেকেই এই জঙ্গলের নাম হয়েছে বলে অনুমান করা হয় ৷ এখানেই সেই মানুষখেকো রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলে। এই বাঘের সন্ধানেই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে ভিড় জমায় এখানে। আমরা সাধারণভাবে সুন্দরবন বললেও ইউনেস্কোর সাইটে এই জায়গাটি “সুন্দরবন জাতীয় উদ্যান” নামেই লিপিবদ্ধ করা আছে। এখানে ভ্রমণের জন্য বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sunderban-trip/
  • বাংলাদেশের এই জেলায় যেমন শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত চূড়া দেখতে পাওয়া যায় তেমনই এখানকার চা বাগানের মনোরম শোভা সত্যিই অতুলনীয়। কেবল প্রকৃতির স্নিগ্ধতাই নয়, এই জেলা সন্ন্যাসী বিদ্রোহ, তেভাগা আন্দোলনের উত্তাপও প্রত্যক্ষ করেছে। সমগ্র বাংলাদেশে এটিই একমাত্র জেলা যার তিন দিক জুড়েই ভারতের অবস্থান। ইতিহাসখ্যাত এই পঞ্চগড় জেলা সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/panchgarh/

১৬ মাঘ | ৩০ জানুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • এই ভিডিওতে আমরা জানবো প্রাচীন ভারতীয় দর্শনের অন্যতম শ্রেষ্ঠ মনীষী মহর্ষি কণাদ–এর জীবন ও দর্শন সম্পর্কে। যাঁকে অনেকেই ভারতীয় পরমাণু তত্ত্বের জনক বলে মনে করেন, সেই কণাদ আধুনিক বিজ্ঞানের বহু আগেই জগতের মৌলিক গঠন নিয়ে অসাধারণ ধারণা প্রদান করেছিলেন। দেখুন এখানে https://youtu.be/tawUh4ulovs
  • ডাঃ বিধান চন্দ্র রায়ের জীবনী নিয়ে বিস্তারিত এখানে দেখুন এখানে https://youtu.be/YUcUnWcaAFk

১৬ মাঘ | ৩০ জানুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৬ মাঘ | ৩০ জানুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading