আজ বাংলা ১৪৩১ সালের ১৬ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ১ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
১ মার্চ সারা বিশ্বে শূন্য বৈষম্য দিবস পালন করা হয়ে থাকে। শুন্য বৈষম্য দিবস পালনের মূল লক্ষ্যই হল বিশ্ব জুড়ে সকল মানুষের বৈষম্যহীনভাবে সুস্থভাবে এবং সম্মানের সাথে বাঁচার যে অধিকার তাকে সম্মান জানানো। শূন্য বৈষম্য দিবস নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/zero-discrimination-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। তিনি একজন প্রখ্যাত বাঙালি বামপন্থী রাজনীতিবিদ যিনি পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/buddhadeb-bhattacharjee/
আজ আব্দুস সাত্তারের জন্মদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আওয়ামী লীগে যোগদানের জন্য আহ্বান জানালে সম্মানের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন আব্দুস সাত্তার। জিয়াউর রহমানের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যেমন নিযুক্ত হয়েছিলেন তিনি, তেমনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdus-sattar/
আজ লতিফুর রহমানের জন্মদিন। ইংরেজি এবং আইন নিয়ে পড়াশোনা করে প্রথমে শিক্ষকতা করেন, পরে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন, আরও পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এখানেই তাঁর যাত্রা শেষ হয় না। তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবেও নিযুক্ত হয়েছিলেন তিনি। সমস্ত কাজেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। প্রতিভাবান এই ব্যক্তি লতিফুর রহমানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/latifur-rahman
আজ ফতেহ সিং রাঠোরের মৃত্যুদিন। বাঘ সংরক্ষণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘টাইগার ম্যান অব ইন্ডিয়া’ নামে পরিচিত হয়েছিলে ফতেহ সিং রাঠোর। রনথম্ভোর ন্যাশানাল পার্ককে সারা বিশ্বের কাছে বাঘ সংরক্ষণ এলাকা হিসেবে বিখ্যাত করে তোলার পিছনে মূল কান্ডারীই ছিলেন তিনি। সেই এলাকায় অবস্থিত একটি গ্রামকে স্থানান্তরিত করবার মতো কঠিন কাজ সমাধা করেছিলেন সফলভাবে। এককালে ডিউক অব এডিনবার্গকে শিকারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই তিনিই পরে বণ্যপ্রাণী সংরক্ষণের জন্য পেয়েছিলেন বিবিধ খেতাব। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fateh-singh-rathore/
আমরা মানুষরা জন্ম থেকেই দেখছি আমাদের মাথার সামনের দিকে এক জোড়া চোখ রয়েছে।অথচ আমাদের চারপাশের এমন অনেক পাখি অনেক প্রাণী রয়েছে যাদের চোখ মাথার দুপাশে রয়েছে মাথার সামনের দিকের পরিবর্তে। কিন্তু আমাদের চোখ মাথার সামনে থাকে কেন? জানতে পড়ুন https://sobbanglay.com/sob/why-do-your-eyes-face-forwards/
পুরূরবা ছিল চন্দ্রপুত্র বুধ এবং মনুর কন্যা ইলার পুত্র। চন্দ্রের নাতি হিসাবে সে ছিল প্রথম চন্দ্রবংশীয় রাজা। সে রাজা হিসাবে যেমন বিখ্যাত ছিল, তার চেয়েও বেশি তাকে আমরা চিনি উর্বশীর প্রতি তার নিখাদ প্রেমের জন্য। পুরূরবা এবং উর্বশীর প্রেমকথা মহাভারতের প্রেম কথাগুলোর মধ্যে অনন্য। এই প্রেম অপ্সরা এবং মানবের, এই প্রেম অকল্পনীয় ভাবে নিখাদ এক প্রেম। এই প্রেম থেকেই জন্ম নিচ্ছে মহাভারতের সমস্ত বিখ্যাত চরিত্র যেমন যযাতি, দুষ্মন্ত , ভরত, ভীষ্ম, কৃষ্ণ, পাণ্ডব কৌরবেরা। বিস্তারিত অবশ্যই পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pururva-urvashi-love-story/
শাঁখের করাত হল এমন একটি করাত যার দুই দিকে ধার আছে। উভয় দিক থেকে বিপদ বা ক্ষতির আশঙ্কা এই প্রবাদের মূল বক্তব্য অর্থাৎ উভয় সঙ্কট বোঝাতে এই বাংলা প্রবাদটি ব্যবহার করা হয়ে থাকে। আরও বিস্তারিত জানতে পড়তে হবে https://sobbanglay.com/sob/bengali-proverb-shankher-karat/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। পশ্চিমবঙ্গের বেহাল অর্থনৈতিক অবস্থায় একবিংশ শতাব্দীর শুরুতে যে স্বপ্নদ্রষ্টা মানুষটি রাজ্যের হাল ধরেছিলেন তিনি হলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্রমশ ধুঁকতে থাকা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থাকে পুনুরুজ্জীবন দিতে তিনি নিজের দলের বিরুদ্ধে যেতেও পিছু পা হননি, যে কারণে আজও বুদ্ধদেব ভট্টাচার্য অনেকের আছে স্বপ্নের ফেরিওয়ালা। তাঁর মূলমন্ত্র ছিল ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’। আসুন এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নিন তাঁর কথা – https://youtu.be/iMm-Fl-gM0o
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
সাঁওতাল জাতিগোষ্ঠীর মানুষেরা প্রধানত ‘সারনা’ বা ‘সারি’ ধর্মীয় দর্শন মেনে চলেন। তাঁরা মূলত প্রকৃতি পূজারী। তাঁদের প্রধান দেবতা মারাং বুরু। স্বভাবতই নানা উপকথা, কাহিনী মারাং বুরুকে নিয়ে প্রচলিত আছে সাঁওতাল সমাজে। মারাং বুরুই নাকি প্রথম মানব জুটি, পিলচু-হারাম এবং পিলচু-বুধিকে চাষাবাদ, নাচ, শিকার এবং চোলাই মদ তৈরি করতে শিখিয়েছিলেন। আজও সাঁওতালরা মদ খেতে বসলে কয়েক ফোঁটা মদ বা চোলাই তাঁদের পূর্বপুরুষ ও মারাং বুরুর উদ্দেশ্যে ছিটিয়ে দেন সেই ভাত থেকে চোলাই তৈরি করতে শিখিয়ে দেওয়ার উপকথা ধরেই। মারাং বুরুকে নিয়ে প্রচলিত বিভিন্ন উপকথা, পৌরাণিক কাহিনীর পাশাপাশি কীভাবে তাঁর পূজ্জা করা হয় সেইসবই আমরা জেনে নেব এই ভিডিওতে https://youtu.be/-wISFTLf6Pg
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান