আজ বাংলা ১৪৩৩ সালের ১০ বৈশাখ এবং ইংরাজি ২০২৬ সালের ২৪ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। প্রতি বছর ২৪ এপ্রিল সমগ্র ভারত জুড়ে এই দিবস পালন করা হয়। ভারতের শাসন ব্যবস্থার একটিন গুরুত্বপূর্ণ অংশ হল পঞ্চায়েত ব্যবস্থা। পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় ২.৫৪ লক্ষ পঞ্চায়েত রয়েছে এবং নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংখ্যা প্রায় ২৯ লক্ষ। বিপুল বিস্তৃত ভারতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের অন্যতম দৃষ্টান্ত হল এই পঞ্চায়েতগুলি। এই বিশেষ দিনের তাৎপর্য জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/national-panchayati-raj-day-india/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ শচীন তেন্ডুলকারের জন্মদিন। তাঁকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। তিনি যখন ব্যাট করতে নামতেন সময় যেন স্তব্ধ হয়ে যেত। ব্যাটসম্যান হিসেবে সম্ভাব্য যা যা রেকর্ড করা যায় তাঁর সবকটাই প্রায় তাঁর ঝুলিতে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sachin-tendulkar/
আজ যামিনী রায়ের মৃত্যুদিন। যে সমস্ত চিত্রশিল্পী আন্তর্জাতিক মহলে ভারতের দেশীয় চিত্রকে তুলে ধরেছেন তাঁদের মধ্যে যামিনী রায় অন্যতম। স্বদেশের প্রত্যন্ত অবহেলিত লোকসংস্কৃতিকে তুলির আঁচড়ে, দেশীয় রঙের মাধুর্যে আন্তর্জাতিক সম্মান দিয়েছেন পটুয়া যামিনী রায়। কালীঘাটের পটশিল্পকে তিনি সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেছেন। সেই বিশিষ্ট প্রতিভা সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jamini-roy
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরার হয়ে গেলেন মাস্টারদা। আসলে আত্মগোপন করেছিলেন এই জায়গায়। এখানকার জমিদারের বোনের সাথে বিয়ে হয়েছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভাইপোর। ভাবছেন কোথায় এ জায়গা? আসুন আপনাকে নিয়ে যাই আধুনিকতার মোড়কে ইতিহাসের ছোঁয়া লাগানো হাওড়ার এই শতবর্ষ প্রাচীন জনপদে।সালকিয়ায় আপনাকে সুস্বাগতম। সালকিয়া সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/salkia
স্মার্টফোন এখন আমাদের রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। কম্পিউটারের যেমন অপারেটিং সিস্টেম আছে তেমন একটি স্মার্টফোনেরও আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। এই অ্যান্ড্রয়েড হল গুগলের তৈরি করা অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণ বা ভার্সানের নাম হিসাবে বিভিন্ন খাবারের নাম শোনা যায়। যেমন কিটক্যাট ললিপপ ইত্যাদি। সেই সব তালিকা দেখুন এখানে https://sobbanglay.com/sob/list-of-android-version-names/
শেষ দফা ভোট শেষ হতে না হতেই আমরা দেখি খবরের চ্যানেলগুলিতে একটাই খবর ট্রেন্ডিং হতে থাকে তা এক্সিট পোল (Exit Poll) বা বুথ ফেরত সমীক্ষা। কিন্তু কি এই এক্সিট পোল? কীভাবে হয় এটি? জানতে পড়ুন https://sobbanglay.com/sob/exit-poll/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
ভারতীয় ফুটবলের রাজপুত্র এবং ‘ভারতের মারাদোনা’ নামে পরিচিত কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র জীবন ও ফুটবল ক্যারিয়ার নিয়ে আমাদের এই বিশেষ ভিডিও। আশির দশকে কলকাতার ফুটবল মাঠে তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হননি এমন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া দায়। আপনি যদি ফুটবল প্রেমী হন এবং ভারতীয় ফুটবলের স্বর্ণালী যুগের ইতিহাস জানতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য – https://youtu.be/R-ru9-KvuEo
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান