সববাংলায়

২০ বৈশাখ | ৪ মে | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩৩ সালের ২০ বৈশাখ এবং ইংরাজি ২০২৬ সালের ৪ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২০ বৈশাখ | ৪ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আন্তর্জাতিক দমকলকর্মী দিবস। অস্ট্রেলিয়ার লিংটন শহরের ভিক্টোরিয়া অঞ্চলে এক বিধ্বংসী দাবানল দেখা দিলে এই দাবানল নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়া সরকার ব্যর্থ হয়ে মিউচুয়াল এইড বা পারস্পরিক সাহায্য চান। এরই ফলশ্রুতি হিসেবে গিলংওয়েস্ট ফায়ার ব্রিগেড সাহায্য করতে এগিয়ে আসে। গ্যারি ভেডিভেলট, স্টুয়ার্ট ডেভিডশন, ক্রিস ইভান, জেসন থমাস, ম্যাথিউ আর্মস্ট্রং -এই পাঁচজন দমকলকর্মী দমকলের ট্রাকে করে ‘হট জোনে’ প্রবেশ করে আগুন নেভাতে চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় হঠাৎ বাতাস উল্টো দিকে প্রবাহিত হয় এবং এই পাঁচজন দমকলকর্মী সমেত দমকলের গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। মূলত তাঁদের স্মৃতিতেই আজকের এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবস সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/international-firefighters-day
  • আজ কয়লাখনি শ্রমিক দিবস। “যে করে খনিতে শ্রম, জেনো তারে ডরে যম” – হীরক রাজার দেশের সেই কবির বচন মনে আছে? সমীক্ষা বলছে খনি শ্রমিকদের গড় আয়ু স্বাভাবিক মানুষদের থেকে অনেকটাই কম। বেশিরভাগ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলে ফুসফুসের রোগে তাঁদের মৃত্যু হয়। কয়লা খনির শ্রমিকদেরও একই দুরবস্থা। যদিও বর্তমানে অনেক উন্নত যন্ত্রপাতি এসে যাওয়ায় খনি শ্রমিকদের কষ্ট লাঘব হয়েছে কিছুটা। তবু তাঁদের শ্রম ও অবদানকে স্মরণে রাখতে প্রতি বছর পালন করা হয় কয়লাখনি শ্রমিক দিবস। এই বিশেষ দিনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে অবহিত হতে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/coal-miners-day-india/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি দ্বারকানাথ ঠাকুরের পৌত্র ও দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirindranath_tagore/
  • আজ কিংবদন্তি সঙ্গীতজ্ঞ ত্যাগরাজের জন্মদিন। কথিত আছে, ত্যাগরাজের গানে তিরুপতির বন্ধ মন্দিরের দরজা আপনা থেকেই খুলে গিয়েছিল। ত্যাগরাজ স্বপ্নে ভগবান শ্রীরামের দেখা পেয়েছিলেন, এমন কথাও প্রচলিত রয়েছে। কর্ণাটকী সঙ্গীত ঘরানার এই কিংবদন্তি সঙ্গীতজ্ঞ ত্যাগরাজের জীবনের এমনই নানা আশ্চর্য ঘটনা এবং তাঁর সঙ্গীত জীবনের সফর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/tyagaraja
  • আজ অমল দত্তের জন্মদিন। জানেন কি অমল দত্ত ছিলেন এমন একজন কোচ, যিনি বাঙালিকে বিশ্ব ফুটবলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এছাড়া তিনিই ছিলেন ভারতের প্রথম পেশাদার কোচ। জানুন কলকাতার ময়দানে ‘ডায়মন্ড কোচ’ নামে পরিচিত ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ অমল দত্তের জীবনী https://sobbanglay.com/sob/amal-duatta/
  • আজ পূর্ণচন্দ্র দাসের মৃত্যুদিন। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন পরিচালনার জন্য ২৭ জন তরুণকে নিয়ে মাদারীপুর সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পূর্ণচন্দ্র দাস। সেই দলের চারজন সদস্য বাঘাযতীনের সঙ্গে উড়িষ্যার বালেশ্বরে ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরে লড়াই করেছিলেন।সশস্ত্র বিপ্লবের পথ ছেড়ে কংগ্রেসের অহিংস আন্দোলনেও যোগ দেন তিনি। লবণ সত্যাগ্রহও পরিচালনা করেন তিনি। সুভাষচন্দ্রের ফরোয়ার্ড ব্লকে যোগদান করেছিলেন পরবর্তীকালে। উদ্বাস্তু পুনর্বাসন বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছিলেন স্বাধীনতার পর। ভারতমাতার এই বীর সন্তান পূর্ণচন্দ্র দাস সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/purnachandra-das/
  • আজ টিপু সুলতানের মৃত্যুদিন। ‘মহীশূরের বাঘ’ টিপু সুলতান ছিলেন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি। টিপুই প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে রকেট-প্রযুক্তি ব্যবহার করেন। ভারতের স্বাধীনতার লক্ষ্যে নেপোলিয়নের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে ব্রিটিশ আধিপত্য খর্ব করতে চেয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tipu-sultan/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-04

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
  • সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বারাণসী বলতেই চোখে ভাসে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি, মনে ভাসে মণিকর্ণিকা ঘাটের অনির্বাণ অগ্নিশিখার জনশ্রুতি। এই মণিকর্ণিকা ঘাট একটি প্রাচীন শ্মশান আর এখানেই রয়েছে একটি অন্যতম সতীপীঠ। সতী এখানে বিশালাক্ষী দেবী হিসেবে পূজিতা হন আর তার স্বামী হিসেবে এখানে অধিষ্ঠিত কালভৈরব। মণিকর্ণিকা সতীপীঠ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satipith-manikarnika/
  • এই বাজার আজও প্রসিদ্ধ তার বাঙালী বনেদীয়ানার জন্য। এখানকার গলিতে গলিতে এখনও ইতিহাস নিশ্চুপে কথা বলে। আসুন আপনাকে পরিচয় করিয়ে দিই কলকাতার অন্যতম প্রসিদ্ধ ঐতিহ্যশালী বাজার ‘শোভাবাজার‘-এর সাথে। শোভাবাজার-এর ইতিহাস জানতে আপনাকে পড়তেই হবে এখানে https://sobbanglay.com/sob/sobhabazar/
  • ১৯১৪ সালে ফিফা অলিম্পিক প্রতিযোগিতায় ফুটবলকে “অপেশাদার বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ” হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৩০ সালের আগে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা হিসাবে একমাত্র অলিম্পিকই ছিল। ১৯৩২ সালের লস এঞ্জেলসে অনুষ্ঠিত গ্রীষ্ম অলিম্পিকে ফুটবলকে না রাখার পরিকল্পনা করা হয়। ফিফা এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মধ্যে অপেশাদার খেলার মর্যাদা নিয়ে মতবিরোধও দেখা দেয়। ফলে অলিম্পিক থেকে ফুটবল বাদ পড়ে যায় হয়। ১৯২৮ সালে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে ফুটবলকে অলিম্পিক থেকে আলাদা করে ফুটবলের নিজস্ব প্রতিযোগিতা হিসাবে ঘোষণা  করেন। প্রথম ফিফা বিশ্বকাপ নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/first-fifa-worldcup/

২০ বৈশাখ | ৪ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিতর্কিত ডায়মন্ড কোচ অমল দত্তের জন্মদিন। ফুটবল মাঠের কেবল একজন খেলোয়াড় হিসেবে নয়, বরং ভারতের প্রথম পেশাদার কোচ হিসেবে তিনি যে বিপ্লব ঘটিয়েছিলেন, তা আজও ফুটবল প্রেমীদের মনে অমলিন। আজকের ভিডিওতে আমরা জানব এই কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্বের সংগ্রাম, সাফল্য এবং সেই বিখ্যাত ‘ডায়মন্ড সিস্টেম’ তৈরির নেপথ্যের কাহিনী – https://youtu.be/YZCDQw61258

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
  • অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • দার্জিলিংয়ের ঘুমে একাধিক মনাস্ট্রি রয়েছে, এর মধ্যে সামতেন চোয়েলিং মনাস্ট্রি ইদনিংকালে ঘুম মনাস্ট্রি বলে পরিচিতি পেলেও পুরনো ঘুম মনাস্ট্রি বা অনেকের মতে আসল ঘুম মনাস্ট্রি হল ইগা চোয়েলিং মনাস্ট্রি । ইগা চোয়েলিং মঠ বা ওল্ড ঘুম মনাস্ট্রি দার্জিলিং এর প্রাচীনতম তিব্বতী বৌদ্ধ বিহার। এই বৌদ্ধ মঠটি গেলুকপা বা হলুদ হ্যাট (টুপি) নামক তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মঠের বিস্তারিত ইতিহাস নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/QWNDeBlq0G8

২০ বৈশাখ | ৪ মে | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২০ বৈশাখ | ৪ মে | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading