সববাংলায়

আজকের দিনে | ১২ জুন

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১২ জুন ।

বিশেষ দিবস:

১২ জুন – বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস

আজকের দিনে ভারত:

১৮৬০ সালের আজকের দিনে বিখ্যাত আইনজ্ঞ স্যার আশুতোষ চৌধুরীর জন্ম হয়।

১৮৯৭ সালের আজকের দিনে কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করেন।

১৯৩২ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেত্রী ও ভরতনট্টম শিল্পী পদ্মিনীর জন্ম হয়।

১৯৩২ সালের আজকের দিনে ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার ই. শ্রীধরনের জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে প্রগতিবাদী মারাঠী সাহিত্যিক ডি.ডি তেন্ডুলকারের মৃত্যু হয়।

১৯৮৬ সালের আজকের দিনে কবি অমিয় চক্রবর্তীর মৃত্যু হয়।

২০১৪ সালের আজকের দিনে বিশিষ্ট লেখক শক্তিপদ রাজগুরুর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯৭৮ সালের আজকের দিনে বাংলাদেশে প্রেসিডেন্ট পদে জিয়াউর রহমান শপথগ্রহণ করেন।

১৯৯০ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধানের দশম সংশোধনী গৃহীত হয়।

১৯৯১ সালের আজকের দিনে বেআইনি অস্ত্র রাখার দায়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে।

১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহৃত হন।

আজকের দিনে বিশ্ব:

১৭১৪ সালের আজকের দিনে প্রুশিয়া ও রাশিয়া গোপন চুক্তি করে।

১৮৩৭ সালের আজকের দিনে উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টোন সর্বপ্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ পেটেন্ট করেন।

১৮৩৯ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম বেসবল খেলা হয়।

১৮৯৮ সালের আজকের দিনে ফিলিপাইন স্বাধীন হয়।

১৯২৯ সালের আজকের দিনে অ্যানি ফ্রাঙ্কের জন্ম হয়।

১৯৫৬ সালের আজকের দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার টেরেন্স মাইকেল অল্ডারম্যানের জন্ম হয়।

১৯৫৭ সালের আজকের দিনে পাকিস্তানী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের জন্ম হয়।

১৯৬৪ সালের আজকের দিনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে সাতজন সংগ্রামীসহ দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

১৯৭৬ সালের আজকের দিনে উরুগুয়েতে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট জুয়ান বর্দাবেরি ক্ষমতাচ্যুত হন।

১৯৮২ সালের আজকের দিনে পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়র্কের হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

১৯৯৮ সালের আজকের দিনে পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে পাকিস্তান ও ভারতকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঋণদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আজকের দিনে

আজকের দিনে | ১১ জুন আজকের দিনে | ১৩ জুন

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading