সববাংলায়

২৬ ভাদ্র | ১৩ সেপ্টেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ২৬ ভাদ্র এবং ইংরাজি ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৬ ভাদ্র | ১৩ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, ভূপর্যটক, শিক্ষাবিদ এবং ভাষাবিদ। তিনিই প্রথম ভাষা আন্দোলন হওয়ার অনেক আগেই সদ্য পূর্ব পাকিস্তান গড়ে ওঠার পরে বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিয়েছিলেন এবং এও বলেছিলেন যদি কখনো উর্দু রাষ্ট্রভাষা করার কথা ভাবা হয় তখন বাঙালিরা বিদ্রোহ করবেই এবং যার জোরে পাকিস্তান ভেঙে যাবে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/syed-mujtaba-ali/
  • আজ রবীন ঘোষের জন্মদিন। পাকিস্তানের নওশাদ নামে খ্যাত ছিলেন কিংবদন্তি সুরকার রবীন ঘোষ। ছোটবেলায় সলিল চৌধুরীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন। বেতার কেন্দ্রে কাজ করতে করতেই চলচ্চিত্র পরিচালক এহতেশামের সঙ্গে পরিচয় এবং সিনেমায় কাজ পাওয়া, এভাবেই বদলে গিয়েছিল রবীনের জীবন। একশোটির বেশি পাকিস্তানি সিনেমার সঙ্গীত নির্মাণ করেছিলেন তিনি। এই কিংবদন্তী সুরকার রবীন ঘোষ সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/robin-ghosh/
  • আজ নূর ইনায়েত খান ওরফে নোরা বেকারের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গুপ্তচর যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ হিসেবে ফ্রান্সে বেতার অপারেটর হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীকালে বিশ্বাসঘাতকতার ফলে তিনি ধরা পড়ে যান এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে দাচাউ কনসেন্ট্রেশন ক্যাম্পে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/noor-inayat-khan/
  • আজ প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেনের মৃত্যুদিন। তাঁর রচিত গানগুলিকে বিষয়বস্তু অনুযায়ী মোটামুটি ভাবে চারটি ভাগে ভাগ করা যায়- দেশাত্মবোধক গান, ভক্তিমূলক গান, প্রীতিমূলক গান এবং হাস্যরসের গান। এরমধ্যে রজনীকান্ত সেনের দেশাত্মবোধক গানের আবেদনই বিশাল ও ব্যাপক। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajanikanta-sen/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-13/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সোলার মিনিমাম কী? সোলার মিনিমামের প্রভাব কেমন হতে পারে পৃথিবীর বুকে? টেলি যোগযোগ, স্যাটেলাইট ব্যবস্থা ইত্যাদির উপরই বা কেমন প্রভাব সেই সব কিছু জানতে পড়ুন https://sobbanglay.com/sob/solar-minimum
  • দেশজুড়ে তখন স্বদেশী আন্দোলনের জোয়ার। তার আঁচ পড়েছিল গম্ভীরা গানেও। কী করে গম্ভীরা গান ‘রাজনৈতিক’ হয়ে উঠলো বলবো সে কথা, তার আগে বরং জেনে নিই অবিভক্ত মালদহের একান্ত নিজস্ব লোকগান গম্ভীরার গোড়ার কথা। এ গানের নাম গম্ভীরা, এ গান যে উৎসবের অংশ তার নাম গম্ভীরা, আবার যেখানে এ উৎসব হয় তার পরিচিতিও গম্ভীরা নামে। গম্ভীরা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gambhira/
  • কালিম্পং-এর নিকটে অবস্থিত ছবির মতো সুন্দর একটি পাহাড়ি গ্রাম লাভা। নেওরা ভ্যালি ন্যাশানাল পার্কের খুব কাছেই এর অবস্থান। পাহাড় এবং সবুজ অরণ্যভূমিতে ঘেরা এই গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা দুরূহ৷ কাঞ্চনজঙ্ঘার অভূতপূর্ব দৃশ্য, বৌদ্ধদের মনাস্ট্রি, পাইনবনের নিস্তব্ধতা, কুয়াশার চাদরে মোড়া পরিবেশ—সব মিলিয়ে প্রকৃতির সান্নিধ্যে ছুটির অবসর যাপনের জন্য এক আদর্শ ভ্রমণস্থল। তবে লাভা ভ্রমণের পরিকল্পনা করবার আগে প্রয়োজনীয় কিছু তথ্য বিশদে জেনে নিতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/trip-to-lava/

২৬ ভাদ্র | ১৩ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়। ইংল্যান্ডে যাওয়ার পর কোনও এক ইংরেজ বন্ধুর অনুরোধে রাজা রামমোহন রায় তাঁর নিজের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পত্রাকারে রচনা করেছিলেন। এই বৃত্তান্তটি প্রথমে সেদেশের এথিনিয়াম লিটারারি গেজেট ও পরে অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়। রাজা রামমোহন রায়ের জবানীতে নিজের জীবনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক্ষেত্রে ঐতিহাসিক দ্বিমত হওয়ার সম্ভবনা কমে। সেই চিঠিটির বঙ্গানুবাদ এখানে তুলে ধরা হল https://youtu.be/pwd2uzlWbnw
  • ২০২১ সালের ১৪ জুন সববাংলায় লেখালিখি ওয়েবসাইট এক বছর পূর্ণ করে। ওই একবছরে সম্পাদনার দায়িত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন জন সামলেছেন – শুরু হয়েছে অরিত্র চট্টোপাধ্যায়ের হাত দিয়ে, তারপর জুবিন ঘোষ হয়ে দায়িত্ব গেছে রুবাই শুভজিত ঘোষের কাঁধে এবং তারপর সম্বিত শুক্লা এই দায়িত্ব সামলেছেন। লেখালিখি সাইটের প্রথম বছরের সাইটের সম্পাদনার অভিজ্ঞতার কথা শুনে নেওয়া যাক তাঁদের মুখে https://youtu.be/OzGVWPSfeDo

২৬ ভাদ্র | ১৩ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৬ ভাদ্র | ১৩ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading