আজ বাংলা ১৪৩৩ সালের ২ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৬ সালের ২০ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ অতুলপ্রসাদ সেনের জন্মদিন। ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ গানটা আমরা বাঙালিরা কি পরম মমতায় প্রতি বছর ভাষা দিবসে গেয়ে থাকি। কিংবা দেশাত্মবোধক গানের মধ্যে আজও ‘হও ধরমেতে ধীর’, ‘উঠ গো ভারতলক্ষ্মী’ বা ‘বলো বলো সবে’ ইত্যাদি গানগুলি জনপ্রিয়। বাঙালি আজও অতুলপ্রসাদের গান বলতে নস্টালজিক হয়ে পড়ে। তিনিই লিখেছেন এমন অমর কালজয়ী সব গান। গানের জগতের পাশে সমান্তরালে বয়ে গেছে তাঁর রাজনৈতিক জীবন। প্রায় দুশো গানের সৃষ্টিকর্তা অতুলপ্রসাদ সেনের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/atul-prasad-sen/
- আজ সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মদিন। পশ্চিমবঙ্গের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বনামধন্য আইনজীবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দক্ষ রাজনীতিবিদ সিদ্ধার্থশঙ্কর রায়। ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁরই পরামর্শে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। এক বলিষ্ঠ, সাহসী ও নির্ভীক এবং একইসঙ্গে এক বিতর্কিত প্রশাসক হিসেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় সিদ্ধার্থশঙ্কর রায়ের জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/siddhartha-shankar-roy/
- আজ পল ডির্যাকের মৃত্যুদিন। বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক পদার্থবিদ তিনি। আইন্সটাইনের আপেক্ষিকতাবাদ হোক বা কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব, সব ক্ষেত্রেই তিনি তাঁর মৌলিক অবদান রেখেছেন। আধুনিক বিজ্ঞান চর্চার ইতিহাসে পল ডির্যাকের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/paul-dirac
- ১৯৬২ সালের ২০ অক্টোবর নতুন করে ভারত-চীন যুদ্ধের সূত্রপাত হয়। ভারত-চীন যুদ্ধ নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/india-china-war/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-20
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ মহানবমীতেও কোথাও কোথাও কুমারী পূজা করা হয়। দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্টিত হয়ে থাকে। বেলুড় মঠের কুমারীপুজা এ প্রসঙ্গে সবথেকে উল্লেখযোগ্য। কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। https://sobbanglay.com/sob/kumari-puja
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- প্রাচীন বঙ্গদেশে দুর্গাপুজায় ধ্রুপদী চালা ও চালচিত্র ব্যবহার করা হত। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জমিদার ও রাজবাড়িতে এবং বেশকিছু সাবেকি পুজো মণ্ডপে ধ্রুপদী চালা এবং চালচিত্রের ব্যবহার করা হয়। বঙ্গদেশে প্রতিমাশিল্প ও মৃৎশিল্পে প্রতিমার চালি ও চালচিত্রের ব্যবহার এই শাক্ত শিল্পরীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chalchitra-of-durgapuja/
- এখানে দেবীর শুধু মুণ্ডটি পূজা করা হয়। দেবী এখানে ত্রিশূল হাতে অসূরদলনী নন, দশভুজাও নন। এখানে নেই মহিষাসুর, নেই দেবীর বাহন সিংহ, নেই দেবীর চার পুত্র কন্যা। এমনকি দেবীর সমগ্র মূর্তিও এখানে অনুপস্থিত। দুর্গা বলতে শুধু একটা মুখ। লোকমুখে এই পুজোর নাম কাটা মুণ্ডর পুজো । যদিও দুর্গার এই ব্যতিক্রমী রূপটি সম্পর্কে কোন শাস্ত্রীয় ব্যাখ্যা নেই। তবে এই পূজার উৎস নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। বিভিন্ন দুর্গাপূজার মধ্যে কেতুগ্রামের দুর্গাপূজা সকলের থেকে ভিন্ন। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ketugram-durgapuja/
- দেবী দুর্গার বদলে পূজিত হন স্বয়ং অসুর। তিনিই নাকি আদিবাসীদের হুদুড় দুর্গা। তাঁর হত্যার দিনটি তাই তাদের কাছে পরম শোকাবহ। আর সেই শোক পালন করতে মূলত খেরওয়াল জনগোষ্ঠীর মানুষেরা মহানবমীর দিন পালন করে দাঁশাই উৎসব। এই সময় বিশেষ রকম বাদ্যযন্ত্র নিয়ে চলে গান-বাজনা আর কাঠি নাচ। পুরুষেরা পরেন নারীর সাজ। এই অদ্ভুত সুন্দর লোকবিশ্বাস আর লোক উৎসব সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dashain-festival/
- সামান্য একটা দুর্গাপূজার আচার-সংস্কার পালন করতে গিয়ে ব্রিটিশ সাহেবের সঙ্গে মামলা লড়তে বাধ্য হয়েছিলেন রানি রাসমণি। ষষ্ঠীর দিন কলাবৌকে গঙ্গাস্নান করাতে নিয়ে যাওয়ার সময় ঢাক-ঢোলের ভোরের কাঁচা ঘুম ভেঙে যায় এক সাহেবের, সেই থেকে মামলা গড়ালো। পঞ্চাশ টাকা জরিমানা হল রানি রাসমণির কিন্তু অবশেষে রানিরই জয় হল। সেই পুজোতেই শ্রীরামকৃষ্ণদেব এলেন স্বয়ং, নারীর বেশে দেবীর সামনে চামড় দোলালেন। কবিগান, যাত্রাপালা, কুস্তি প্রদর্শন সব মিলিয়ে কলকাতার ইতিহাসে জানবাজারের রানি রাসমণির দুর্গাপুজো এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে বিরাজমান। এই বনেদি পুজো সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/rani-rasmani-puja/
- অপারেশন ব্লু স্টারের কথা মনে আছে নিশ্চয়? অমৃতসরের স্বর্ণমন্দিরে এক শিখ সন্ত্রাসবাদীকে আটক করতে গিয়ে বহু নিরপরাধ শিখ নাগরিকের পাশাপাশি ভারতীয় সেনাদেরও মৃত্যু হয়েছিল। মন্দিরের ক্ষয়-ক্ষতির কারণে শিখদের ধর্মীয় বিশ্বাস আহত হয়েছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর এই ঘটনার ফলশ্রুতিতেই নিজের দুই শিখ দেহরক্ষীর হাতে প্রাণ হারান তিনি। ভারতের রাজনৈতিক ইতিহাসে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড আজও এক শোকাবহ অধ্যায়। এই হত্যাকাণ্ডের পিছনের কাহিনি বিশদে জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/assasination-of-indira-gandhi/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মদিন। পশ্চিমবঙ্গের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বনামধন্য আইনজীবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দক্ষ রাজনীতিবিদ সিদ্ধার্থশঙ্কর রায়। ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁরই পরামর্শে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। এক বলিষ্ঠ, সাহসী ও নির্ভীক এবং একইসঙ্গে এক বিতর্কিত প্রশাসক হিসেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় সিদ্ধার্থশঙ্কর রায়ের জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/UahDzEvMhTQ
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান