সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ মহারাজা কার্নি সিংহের জন্মদিন। প্রথম ভারতীয় হিসেবে পাঁচটি অলিম্পিকে অংশগ্রহণ করে ভারতের গৌরব বৃদ্ধি করেছিলেন মহারাজা কার্নি সিং। বিকানীরের মহারাজা কার্নি সিংকে আমরা চিনি একজন শ্যুটার হিসেবে এবং সেই সময়ে ভারতে প্রথম তিনিই শ্যুটিংকে একটি সংগঠিত খেলার রূপ দেন। প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে ১৯৬২ সালে ভারত সরকার তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করে। মহারাজা কার্নি সিং সম্পর্কে আরো উল্লেখযোগ্য তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/maharaja-karni-singh/
আজ শঙ্খ ঘোষের মৃত্যুদিন। একদিকে যেমন তিনি কবি অন্যদিকে তেমনই প্রাবন্ধিক – সাহিত্য সমালোচক এবং বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞও বটে। তাঁর কাব্যে স্থান পেয়েছে মানুষ, দেশ, সমাজ ও সভ্যতার কথা। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sankha-ghosh/
আজ শকুন্তলা দেবীর মৃত্যুদিন। অংকের জটিল হিসেব তাঁর কাছে ছিল নস্যি। মাত্র তিন বছর বয়সেই তাঁর বাবা তাঁর বিস্ময় প্রতিভার আঁচ পেয়েছিলেন তাসের খেলা শেখানোর সময়। এই তিনিই ভারতে প্রথম লেখিকা হিসেবে সমকামিতা নিয়ে বই লিখেছিলেন। তিনি ভারতের ‘মানব কম্পিউটার’ । তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shakuntala-devi/
আজ মহম্মদ ইকবালের মৃত্যুদিন। বহুমুখী প্রতিভার অধিকারী মহম্মদ ইকবালই হলেন সেই বিরল ব্যক্তিত্ব যাঁর লেখা কবিতার পংক্তি অখণ্ড ভারতবর্ষকে একই সূত্রে বেঁধে দিয়েছিল। আবার সেই তিনিই পরবর্তীকালে ভারতে সাম্প্রদায়িক বিভাজনের পক্ষে প্রথম প্রস্তাবটি রাখেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/muhammad-iqbal/
আজ মার্ক টোয়েইনের মৃত্যুদিন। নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী নিজেই করেছিলেন তিনি। কাকতালীয়ভাবে তা মিলেও গিয়েছিল। মার্কিন সাহিত্যের ইতিহাসে তাঁর মতো ধনী লেখক খুব কমই ছিলেন। ‘অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন’ কিংবা ‘অ্যাডভেঞ্চারস অফ টম সয়্যার’ এই দুটি মাত্র বই লিখেই নিমেষে সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mark-twain/
ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের কাছে বছরের শ্রেষ্ঠ কয়েকটি রাতের মধ্যে একটি হল লাইলাতুল জায়েজা বা পুরস্কারের রাত। ঈদের আগের যে রাত তাকে লাইলাতুল জায়জা বলা হয়। এই রাত নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/lailatul-jaiza/
আপনি যদি খাদ্যরসিক হন আর চীনা খাবার আপনার অন্যতম প্রিয় হয় তাহলে টেরিটি বাজার আপনার অবশ্য গন্তব্য। তবে একটু সকাল সকাল উঠে যেতে হবে কারণ এই বাজার খোলা থাকে ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত। এখানে খাবারের মূল্য অত্যন্ত কম এবং খাবার ভীষণ সুস্বাদু। মধ্য কলকাতার এই ছোট্ট অঞ্চলটি জুড়ে থাকা চিনা খাবারের সম্ভার আর ব্রেকফাস্ট সারতে ভিড় লেগে থাকে মানুষের। টেরিটি বাজার নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tiretta-bazar/
ভারতবর্ষ বিশ্বের সর্ব বৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্র। আর এই গণতন্ত্রের মূল ভিত্তি হল নির্বাচন। ভারতবর্ষে বিভিন্ন প্রকার নির্বাচন হয়ে থাকে। এই নির্বাচনগুলির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভোট গণনা। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় নির্বাচনে ভোট গণনা হয় কীভাবেhttps://sobbanglay.com/sob/counting-of-votes-in-indian-election/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
আথিরাপল্লিতে হোটেল বা রিসোর্ট প্রচুর আছে। কিছু রিসোর্ট থেকে জলপ্রপাত সরাসরি দেখা যায়। সেই দৃশ্য যেমন অসাধারণ তেমনই এইসব রিসোর্টের দাম তুলনামূলক ভাবে বেশি। আবার কিছু রিসোর্ট আছে নদীর পাশে। সকালবেলা ঘুরে এসে সন্ধ্যাবেলা রিসোর্টের ব্যালকনি থেকে যখন দূরে আথিরাপল্লির সাদা ফেনার স্রোতের ওপর সূর্যের লাল আভা দেখবেন, তখন মনে হবে যেন রূপোলী পর্দার কোন দৃশ্য।
বুঝতে পারবেন কেন সিনেমা পরিচালকেরা বারবার ছুটে আসে এখানে, কখনও এই দৃশ্য পুরনো হয়ে যায় না। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ভাবে আমরা দেখি আথিরাপল্লিকে। যদি নদীর পাশের রিসোর্টে থাকেন, তাহলে পাশ দিয়ে বয়ে চলা নদী আপনার মন সতেজ করে দেবে। যদি অন্য রিসোর্টেও থাকেন, তাহলে রাতের বেলায় পাহাড়ের শান্ত প্রকৃতি আর ঝিঁঝিঁ পোকার ডাক আপনার মনকে অপার্থিব করে তুলবেই। এখানে আপনাদের জন্য আমরা একটি হোটেলের ভিডিও পোস্ট করলাম
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান