সববাংলায়

৭ আগস্ট ।। ২১ শ্রাবণ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট- এর প্রধান চিত্রশিল্পী যিনি ভারতীয় শিল্পে প্রথম স্বদেশী ভাবধারার প্রবর্তন করেছিলেন। তিনি একাধারে ‘বেঙ্গল স্কুল অব আর্ট’ এরও প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি কেবল চিত্রশিল্পী নয়, শিশু সাহিত্যের লেখক হিসেবেও তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। বাংলা সাহিত্যে তিনি ‘অবন ঠাকুর’ নামেই বেশি পরিচিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/abanindranath-tagore/
  • আজ প্রমথনাথ চৌধুরীর জন্মদিন। বিশ শতকের প্রথমার্ধে বাংলা গদ্যের জগতে এক নতুন পথের দিশা সৃষ্টি করে চিরস্মরণীয় হয়ে আছেন বাংলার ‘বীরবল’ প্রমথনাথ চৌধুরী । ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক হিসেবে তাঁর পরিচয়ের পাশাপাশি দক্ষ প্রাবন্ধিকের পরিচিতিই স্বাতন্ত্র্য এনে দিয়েছে তাঁকে। বলা যায় তিনিই বাংলা সাহিত্যে নবযুগের পথিকৃৎ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pramatha-nath-chaudhuri/
  • আজ মাতা হারির জন্মদিন। তাঁর অমোঘ রূপের টানে মাতোয়ারা ছিল প্যারিস। সেই তাঁকেই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয় ফ্রান্স। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mata-hari/
  • আজ আবেবে বিকিলার জন্মদিন। ইথিওপিয়ার এক প্রবাদপ্রতিম অ্যাথলিট তিনি। টোকিও অলিম্পিকে সোনার আংটি পেয়ে অলিম্পিক স্টেডিয়ামের বাথরুমেই তা ফেলে এসেছিলেন তিনি। পঞ্চান্ন বছর পরে সেই আংটি ফিরে পায় তাঁর পরিবার। খালি পায়ে ম্যারাথন দৌড়ে স্বর্ণপদক লাভ করে সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/abebe-bikila/
  • আজ ইয়ান কার্ডোজোর জন্মদিন। ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল পদাধিকারী ছিলেন তিনি। তিনি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে প্রথম মিলিটারি অফিসার ছিলেন, যিনি যুদ্ধ জনিত কারণে শারীরিক প্রতিবন্ধী হন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ian-cardozo/
  • আজ ইংরাজি তারিখ অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। সাহিত্যের অর্থ যদি আবেগ হয় তবে সেই আবেগের সর্বশ্রেষ্ঠ বহিঃপ্রকাশ রবীন্দ্রনাথ ঠাকুর।বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে ওনাকে অভিহিত করা হয়ে থাকে। জন মানসে রবীন্দ্রনাথের স্থান মূলত কবি হিসেবে হলেও তিনি একাধারে ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক ছিলেন। আট বছর বয়সে কবিতা লেখার মধ্য দিয়ে কাব্যজগতে ওনার প্রবেশ। মোট ৫২টি কাব্য গ্রন্থ কবি লিখেছিলেন। তবে কবিতা ছাড়া বাঙালি সমাজে তিনি অমর হয়ে আছেন সংগীতস্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথের সৃষ্ট গানের সংখ্যা প্রায় দুই হাজার। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস ৯৫টি ছোটগল্প ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rabindranath-tagore/
  • আজ হরেন্দ্র কুমার মুখার্জির মৃত্যুদিন। পশ্চিমবঙ্গের একমাত্র পূর্ণ সময়ের বাঙালি রাজ্যপাল ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ভারতীয় হিসেবে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। রাজনীতির পাশাপাশি শিক্ষাবিদ ও প্রভূত দানধ্যান করা এই বাঙালি আজ বিস্মৃতপ্রায়। এই বিস্মৃতপ্রায় মানুষটির সম্বন্ধে বিশদে জানতে দেখুন – https://sobbanglay.com/sob/h-c-mukherjee
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-07

ধর্মীয় অনুষ্ঠান :

  • এই বছর শ্রাবণ মাসটি মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/
  • আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আপনি কি জানেন বাথরুমের সাবান থেকে মাথার তেল এরম বহু বিজ্ঞাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? সেইসমস্ত বিজ্ঞাপনের বিষয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rabindranath-tagore-in-advertisement/
  • জরাসন্ধের জন্ম হয়েছিল এক অলৌকিক উপায়ে। তার মৃত্যু মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ তার মৃত্যুতে মহাভারতের এক শক্তিশালী অধ্যায় শেষ হয়। জরাসন্ধ ছিল মগধের শক্তিশালী একজন রাজা যে কংসের শ্বশুর ছিল। তাকে নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jarasandha/

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি ছিলেন ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’- এর প্রধান চিত্রশিল্পী যিনি ভারতীয় শিল্পে প্রথম স্বদেশী ভাবধারার প্রবর্তন করেছিলেন। প্রকৃতপক্ষে তিনিই ছিলেন সেই প্রথম পথিকৃৎ শিল্পী যার হাত ধরে ভারতীয় চিত্রকলায় নবজাগরণ এসেছিল। দেশীয় ও প্রাচ্য ঐতিহ্যের বিস্তারে তিনি গড়ে তুলেছিলেন নব্য-বঙ্গীয় বা নব্য-ভারতীয় ধারা। একাধারে ‘বেঙ্গল স্কুল অব আর্ট’ এরও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। কেবল চিত্রশিল্পী নয়, শিশু সাহিত্যের লেখক হিসেবেও ভীষণ জনপ্রিয় ছিলেন অবনীন্দ্রনাথ। বাংলা সাহিত্যে তিনি ‘অবন ঠাকুর’ নামেই বেশি পরিচিত। তাঁকে নিয়ে আরো দেখুন এখানে

.

.

.

.

.

ধর্মীয় অনুষ্ঠান :

আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading