সববাংলায়

১ ডিসেম্বর ।। ১৪ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ১ ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে বিশ্ব এইডস দিবস পালিত হয় এইডস সম্বন্ধে জনসচেতনতা গড়ে তোলার জন্য। প্রতি দিনই বিশ্বের কোন না কোন প্রান্তে এইডসের শিকার হচ্ছেন বহু মানুষ এবং অসুখটি হওয়ার কারণে বহু মানুষের মৃত্যুও হচ্ছে। এই দিনটির গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-aids-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ টিপু সুলতানের জন্মদিন। ‘মহীশূরের বাঘ’ টিপু সুলতান ছিলেন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি। টিপুই প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে রকেট-প্রযুক্তি ব্যবহার করেন। ভারতের স্বাধীনতার লক্ষ্যে নেপোলিয়নের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে ব্রিটিশ আধিপত্য খর্ব করতে চেয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tipu-sultan/
  • আজ মেরি তুসোর জন্মদিন। মাদাম তুসোর মিউজিয়ামের কথা নিশ্চয় সবাই জানেন? বিখ্যাত সব মনীষী এবং জনপ্রিয় ব্যক্তিদের মোমের প্রতিকৃতি নির্মাণ করে এখানেই প্রদর্শনী করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে এর শাখা রয়েছে, ভারতেও আছে। কিন্তু জানেন কী কে ছিলেন এই মাদাম তুসো? আসলে যার নাম ছিল মেরি তুসো, পেশায় তিনি ছিলেন সেকালের বিখ্যাত মোমের মূর্তি নির্মাণকারী। কীভাবে গড়ে উঠলো এই মিউজিয়াম আর কীভাবেই বা বিখ্যাত হয়ে উঠলেন মেরি তুসো জানতে গেলে পড়ুন https://sobbanglay.com/sob/marie-tussaud/
  • আজ বিজয়লক্ষ্মী পন্ডিতের মৃত্যুদিন। তিনি ছিলেন স্বাধীনতা-পূর্ব ভারতবর্ষে ক্যাবিনেটের প্রথম মহিলা পদাধিকারী। ১৯৪১ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি সর্বভারতীয় মহিলা সম্মেলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vijaya-lakshmi-pandit/
  • আজ জে বি এস হ্যালডেনের মৃত্যুদিন। ‘নব্য-ডারউইনবাদ’-এর একজন অন্যতম প্রবক্তা ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জে বি এস হ্যালডেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের হয়ে যুদ্ধও করেছিলেন। শেষ জীবনটা তিনি ভারতেই কাটিয়েছিলেন। এমনকি ভারতের নাগরিকত্বও গ্রহণ করেছিলেন তিনি। হিন্দুধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আপন করে নিয়েছিলেন ভারতের সংস্কৃতিকে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/j-b-s-halden/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন https://sobbanglay.com/sob/history-today-december-1

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সাল ১৯৮৫। ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার প্রচ্ছদে দেখা গেল জ্বলন্ত চাহনিতে তাকানো এক আফগান কিশোরীকে। বয়ঃসন্ধির পর্যায়ে আসা ঐ কিশোরীর মাথায় লাল স্কার্ফ, সবুজাভ চোখের মণি যেন প্রবল ক্ষুধা আর ক্রোধে ক্যামেরার দিকে নিবিষ্ট। কিছুদিনের মধ্যেই সেই প্রচ্ছদের কিশোরী জনপ্রিয় হয়ে উঠলো বিশ্বের দরবারে ‘আফগান গার্ল’ নামে। কে এই আফগান গার্ল জানতে গেলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/afghan-girl/
  • সমুদ্রে ঘুরতে গিয়ে লক্ষ্য করেছেন, ঢেউগুলি যত এগিয়ে আসে উপকূলের দিকে ততই যেন উচ্চতা বাড়িয়ে ঝাঁপিয়ে ভেঙ্গে পড়ে। কিন্তু কেন এমন হয়? জানুন এখানে – https://sobbanglay.com/sob/why-are-sea-waves-larger-near-shore

আজ ইউটিউবে কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আসে আর একশ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারতীয়রা আক্ষেপ করে বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নিতে না পারার জন্যে। অথচ ফিফা বিশ্বকাপ ১৯৫০ এর আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালে হয়ত ইতিহাস অন্যরকম হত। সঙ্গে একশ কোটি ভারতীয়ের বিশ্বকাপ ফুটবলে একবারও খেলতে না পারার আক্ষেপ কিছুটা মিটত। ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নেয়নি কেন এই নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/dMT6NzhtiyQ
  • অসাধারণ একটি বাউলসঙ্গীত শুনুন এখানে https://youtu.be/ueR-AU8gM00

অন্যান্য আরও যা পড়বেনঃ

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading