সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৫ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ শঙ্খ ঘোষের জন্মদিন। একদিকে যেমন তিনি কবি অন্যদিকে তেমনই প্রাবন্ধিক – সাহিত্য সমালোচক এবং বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞও বটে। তাঁর কাব্যে স্থান পেয়েছে মানুষ, দেশ, সমাজ ও সভ্যতার কথা। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sankha-ghosh/
- আজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন। ‘সি আর সেভেন’ নামে সারাবিশ্বে জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বহু মানুষ সর্বকালের সেরা ফুটবলার বলে মনে করেন। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা স্মরণীয় হয়ে থাকবে ফুটবলের ইতিহাসে। তিনিই প্রথম ফুটবলার যিনি ইংল্যান্ড, স্পেন এবং ইতালির লিগ ট্রফি জিতেছেন৷ রিয়াল মাদ্রিদ ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও রয়েছে তাঁর নামেই। ফুটবলের পাশাপাশি মানবহিতৈষী নানা কাজের সঙ্গেও যুক্ত থেকেছেন৷ আবার কর ফাঁকি দেওয়া ও ধর্ষণের অভিযোগে আইনি ঝামেলাতেও পড়তে হয়েছে তাঁকে। এমন বিতর্কিত কিন্তু কিংবদন্তি এক ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/cristiano-ronaldo/
- আজ অভিনেতা সন্তোষ দত্তের মৃত্যুদিন। সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা ‘পরশ পাথর’-এ অভিনয়ের মাধ্যমেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয় নিয়ে এতটাই উন্মাদনা ছিল সন্তোষবাবুর যে তাঁর বাবা আশঙ্কা করতেন একদিন ছেলে বুঝি তাঁর ঘরছাড়া হবে। এই আশঙ্কা থেকেই অল্প বয়সে সন্তোষ দত্তের বিবাহ দিয়ে দেন তাঁর বাবা। প্রথমে ব্যাঙ্কে কাজ করলেও, পরে তিনি একজন ক্রিমিনাল লইয়ার হয়ে ওঠেন। অবশ্য পাশাপাশি অভিনয়ও চালিয়ে যান। ভীষণ পরিশ্রমী এই মানুষটি সাধারণ জীবনযাপনই পছন্দ করতেন। সিনেমায় অভিনয়ের পরেও দীর্ঘদিন ট্রামে-বাসে যাতায়াত করেছেন তিনি। কাজ করেছেন তরুণ মজুমদার, তপন সিনহার মতো পরিচালকের সঙ্গেও৷ বাংলার এই কিংবদন্তি অভিনেতা সন্তোষ দত্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/santosh-dutta/
- আজ হজরত ইনায়েত খান পাঠানের মৃত্যুদিন। তিনি একজন সুফি সাধক যাঁর হাত ধরেই পাশ্চাত্যে প্রথম সুফিবাদের প্রবর্তন হয়। তাঁর গানে প্রেমবাদ, ছন্দময়তা ও সৌন্দর্য বিশেষ এক স্বকীয় বৈশিষ্ট্যে উপস্থাপিত হয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hazrat-inayat-khan/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-05
ধর্মীয় অনুষ্ঠান :
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ভূমিকম্প এলে পশুপাখিরা বুঝতে পারে কীভাবে? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/animals-may-predict-earthquakes/
- বাংলা মাধ্যম স্কুলে সংস্কৃত বিভীষিকার আরেক নাম। শব্দ রূপ ধাতুরূপ বচন প্রত্যয় বুঝতে গিয়ে যে কতবার দিদিমনি মাস্টারমশাই দের কাছে কানমলা খেতে হয়েছে সে অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে। কিন্তু এই ভারতেই এমন একটা গ্রাম আছে যেখানে সবাই সংস্কৃতে কথা বলে। কোথায়? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mattur
- বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ একটি জেলা হল ঠাকুরগাঁও। ১৯৮৪ সালে জেলা হিসেবে সরকারিভাবে ঠাকুরগাঁওয়ের আত্মপ্রকাশ হলেও আদতে এটি অত্যন্ত প্রাচীন একটি জনপদ। এই জেলার সাথে যেমন চর্যাপদের নাম জড়িয়ে আছে তেমনি এই জেলা সারা বাংলাদেশে গম উৎপাদনে নজির সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে নিয়ে এই জেলাতেই গঠিত হয়েছে একাত্তর ফুট উঁচু ‘অপরাজেয় ৭১’ স্মৃতিসৌধ। ঠাকুরগাঁও জেলা সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/thakurgaon/
ইউটিউবে আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান