সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৭ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ চার্লস ডিকেন্সের জন্মদিন। ‘আ টেল অব টু সিটিজ’ কিংবা ‘ডেভিড কপারফিল্ড’-এর কথা মনে আছে? বিশ্ব সাহিত্যের ইতিহাসে অন্যতম বিখ্যাত এই উপন্যাস দুটির রচয়িতা চার্লস ডিকেন্স। আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে অতিবাহিত শৈশবের গ্লানিময় অভিজ্ঞতার ছবি ধরা পড়েছে তাঁর লেখা উপন্যাসগুলিতেও। ভিক্টোরীয় যুগের সাহিত্যিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচিত হন তিনি। চার্লস ডিকেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/charles-dickens/
- আজ নারায়ণ সান্যালের মৃত্যুদিন। বাঙালি তাঁকে চেনে তাঁর অনন্য কীর্তি ‘বিশ্বাসঘাতক’ বইটির জন্য। পেশায় ইঞ্জিনিয়ার হলেও তাঁর অনায়াস বিচরণ ছিল ইতিহাস, পুরাণ, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে। বিষয়ের বৈচিত্র্য এবং তার সাবলীল উপস্থাপনায় তিনি বাংলা সাহিত্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/narayan-sanyal/
- আজ জানকী অম্মল-এর মৃত্যুদিন। তিনি একজন বিখ্যাত ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানী যিনি আখ এবং বেগুন নিয়ে তাঁর গবেষণার জন্য মূলত বিখ্যাত হয়ে আছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/janki-ammal/
- আজ অ্যাডলফ স্যাক্সের মৃত্যুদিন। অ্যাডলফ স্যাক্স বেলজিয়ামের একজন বিখ্যাত বাদ্যযন্ত্র আবিষ্কারক এবং বাদ্যশিল্পী যিনি প্রথম স্যাক্সোফোন আবিষ্কার করে বিশ্বের সঙ্গীতের ইতিহাসে এক মাইলফলক হয়ে আছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/adolphe-sax/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-07
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সাধারণ মন্দিরে যেমন বিগ্রহের মূর্তি থাকে, জগন্নাথদেবের মূর্তি তার থেকে আলাদা ৷ এর কারণ হিসাবে প্রচলিত আছে দুটি কাহিনী। না জানলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/legend-behind-puri-jagannath-temple/
- ভারতবর্ষে ধর্ষণ নিয়ে অপরাধ ক্রমশ বাড়ছে। অনেক প্রতিবাদ আন্দোলন আইন পাস সব হয়ে যাওয়ার পরও একলা মেয়েকে আজও রাতে আতঙ্কেই বাড়ি ফিরতে হয়। হায়দ্রাবাদের বাসিন্দা সতেরো বছর বয়সী সিদ্ধার্থ মন্ডালা আবিষ্কার করেছে এমন একটি ইলেকট্রিক জুতো। এই বিশেষ জুতা সহজেই এই ঘৃণ্য আক্রমণ থেকে নারীদেরকে রক্ষা করবে।এই বিশেষ জুতোটির নাম ‘ইলেক্ট্রো শু বা ইলেকট্রিক জুতো। এখন প্রশ্ন হচ্ছে এই জুতো কাজ করবে কীভাবে? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/electro-shoe/
- বাংলাদেশের হবিগঞ্জ জেলার পরতে পরতে ইতিহাস। মুক্তিবাহিনীর প্রথম গেরিলা আন্দোলন এই জেলা থেকেই শুরু হয়েছিল। এই জেলার মাটিতেই লাল বাল পাল ত্রয়ের বিপিন পালের জন্ম। এই জেলার মাটি যেমন চা চাষের জন্য আদর্শ তেমনি এই জেলার মাটি খুঁড়লে হয়ত আজও মিলতে পারে প্রাগৈতিহাসিক কোন প্রত্ন সামগ্রী। হবিগঞ্জ জেলা সম্পর্কে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/habiganj/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা কাহিনীগুলো দেখুন এখানে https://youtu.be/bKzPWgYdYN4
- মুকুলিকা দাসের কণ্ঠে তাঁর স্বরচিত গল্প ‘নকশিকাঁথা’ শুনুন এখানে https://youtu.be/uLl3cykr9k4
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান