সববাংলায়

২৭ ফেব্রুয়ারি ।। ১৪ ফাল্গুন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৭ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • বিশ্বে মানব সমাজের কল্যাণার্থে কাজ করে চলেছে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন যাদের আমরা এন জি ও বলে চিনি। কারও লক্ষ্য অর্থনৈতিক সহায়তা করা, কারও লক্ষ্য পরিবেশ সচেতনতা জাগ্রত করা, কারও লক্ষ্য আবার দারিদ্র্য দূরীকরণ। এই সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই সমগ্র বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব এন জি ও দিবস। প্রতি বছর ২৭ ফেব্রুয়ারি পালনীয় এই বিশেষ দিনটি সম্পর্কে জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/world-ngo-day/
  • প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। সেই রকমই একটি দিবস হল আন্তর্জাতিক মেরুভাল্লুক দিবস যা প্রতি বছর ২৭ ফেব্রুয়ারি সমস্ত বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে ৷ বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-polar-bear-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শৈলেন মান্নার মৃত্যুদিন। কুড়ি বছরের ফুটবলজীবনে ডিফেন্ডার হিসেবে খেললেও তিনি কোনদিন হলুদ বা লাল কার্ড দেখেননি। নিজের প্রিয় দল মোহনবাগানে খেলার জন্য কোনদিন একটি টাকাও পারিশ্রমিক নেননি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sailen-manna/
  • ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে সমস্ত মহান বিপ্লবীদের নাম যুক্ত তাঁদের মধ্যে একজন হলেন চন্দ্রশেখর আজাদ। আজ তাঁর মৃত্যুদিনে তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-shekhar-azad/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-27

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মহাভারতের নারীচরিত্র বললেই প্রথমে মনে পড়ে দ্রৌপদীর কথা। কিন্তু আরো অনেক নারী ছড়িয়ে আছে সমগ্র মহাকাব্য জুড়ে। রূপে, গুণে, বিদ্যায় তাঁরা সবাই অতুলনীয়া। তেমনই একজন হলেন নাগরাজ বাসুকীর কন্যা আহিল্যাবতী। তিনিই বাঁচিয়েছিলেন ভীমের জীবন। আবার মানবজন্ম গ্রহণ করে ভীমপুত্র ঘটোৎকচকে বিবাহ করেছিলেন। আসুন জেনে নিই নাগকন্যা আহিল্যাবতীর জীবনের গল্প https://sobbanglay.com/sob/ahilyabati/
  • আমাদের চারপাশের পরিবেশ হঠাৎ ঠান্ডা হয়ে গেলে কিংবা মনে কোন কারণে তীব্র কোন আবেগ এলে যেমন – কোন ভয়ের ঘটনা বর্ণনা করার সময় কিংবা জাতীয় সংগীত শোনার সময় আমাদের গায়ে কাঁটা দেয়। গায়ে কাঁটা দেওয়া ব্যাপারটাই বা কি আসলে? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-do-we-feel-goosebump/
  • আষাঢ়ে গল্প বাঙালি জীবনে বহুল ব্যবহৃত একটি প্রবাদ। এই প্রবাদটি মূলত ব্যবহার হয় কল্পনামূলক আজব বা অবাস্তব গল্প বোঝাতে যা বাস্তবে কোনোভাবে ঘটা সম্ভব না। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়তে হবে https://sobbanglay.com/sob/ashade-golpo/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • তৎকালীন বাংলার সাহিত্য মহলে শরৎচন্দ্র এবং নিরুপমা দেবীর সম্পর্ক নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। নিরুপমার ব্যক্তিজীবন এতই বিষিয়ে উঠেছিল যে, শেষে তিনি বাধ্য হয়েছিলেন শরৎচন্দ্রকে চিঠি লিখে জানাতে, “আর এখানে আসিবেন না। আমাকে এ’ভাবে নষ্ট করিবেন না।” কি এমন হয়েছিল, কেমন ছিল তাঁদের সম্পর্ক, এসব জানতে দেখুন https://youtu.be/S4v40cKTru4
  • ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয় সেই রাতেই শিবরাত্রি পালন করা হয়। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল  শিবরাত্রি ব্রত। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ খায়। ব্রতের দিন তারা উপবাসী থাকে। তারপর রাত্রিবেলা চার প্রহরে চারবার শিবলিঙ্গের পূজা করে আর ‘ওঁ নমঃ শিবায়’ এই মহামন্ত্র জপ করে। বলা হয় ঐ রাত্রে যে ব্যক্তি উপবাস করে শিবের পুজো করে তার ওপর শিব খুব খুশি হয়। পুরাণ অনুযায়ী শিব নিজেই পার্বতীকে বলেছিলেন এই কথা। শিবরাত্রি নিয়ে আরও শুনুন এখানে https://youtu.be/i1CJIcxHQIY

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading