সববাংলায়

২ জানুয়ারি ।। ১৬ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ২ জানুয়ারি সারা বাংলাদেশ জুড়ে পালিত হয় জাতীয় সমাজসেবা দিবস। দুঃস্থ দরিদ্র, বিপন্ন শিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কল্যাণে এই বিশেষ দিনটি পালিত হয়। এই দিবস সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-social-service-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সুকুমার সেনের জন্মদিন। তিনি একজন আই.এ.এস অফিসার এবং বিশিষ্ট গণিতবিদ যিনি ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। তাঁর তত্ত্বাবধানে ভারতের প্রথম দুটি নির্বাচন আয়োজন করা হয়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sukumar-sen/
  • আজ খগেন্দ্রনাথ মিত্রের জন্মদিন। তিনি একাধারে শিশুসাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী। তিনি ১৯৪৮ সালে প্রকাশ করেন এশিয়ার সর্বপ্রথম দৈনিক শিশুসাহিত্য পত্রিকা ‘কিশোর’। শতাধিক বই লিখেছেন ছোটদের জন্য। লিখেছেন ভারতবর্ষ প্রবাসী মহিলা প্রভৃতি পত্রিকায়। তিনি প্রথম ভারতীয় শিশু সাহিত্যিক যার বই বিদেশী ভাষায় অনূদিত হয়েছে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/khagendranath-mitra/
  • আজ সি ভি আনন্দ বোসের জন্মদিন। পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি । পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার আগে যেমন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলেছেন তেমনি আনন্দ বোস তাঁর দীর্ঘ কর্মজীবনে জেলাশাসক, মুখ্যসচিব, সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/c-v-ananda-bose/
  • আজ আইজ্যাক আসিমভের জন্মদিন। বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন পড়াতেন তিনি। কিন্তু কল্পবিজ্ঞান লেখায় অতিরিক্ত মনোযোগ দেওয়ায় গবেষণা বন্ধের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে শিক্ষকের পদ থেকে বরখাস্ত করে। সেই সময় কল্পবিজ্ঞান লেখক হিসেবে তিনি এতই জনপ্রিয় ছিলেন যে কর্তৃপক্ষ পুনরায় তাঁকে বহাল রাখে এবং স্থায়ী অধ্যাপক হিসেবে উন্নীত হন তিনি। পাঠকের বিপুল চাহিদার কারণে তিন দশক পরে ফাউন্ডেশন সিরিজের আরও চারটি গল্প লিখতে হয়েছিল তাঁকে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/issac-asimov/
  • আজ গোবর গোহের মৃত্যুদিন। তাঁর আসল নাম যতীন্দ্রচরণ গুহ। শোনা যায়,পায়ের জোর বাড়াতে গলায় একটা ১৬০ পাউন্ড ওজনের পাথরের হাঁসুলি পড়তেন তিনি, তাঁর দুইজোড়া মুগুরের একজোড়ার প্রতিটির ওজন ছিল ২৫ সের আর অন্যজোড়ার প্রতিটির ওজন ছিল ১ মণ ১০ সের। প্রথম এশীয় হিসেবে আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gobar-goho/
  • আজ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। শৈলজানন্দ মুখোপাধ্যায় কল্লোল যুগের একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক তথা চলচ্চিত্র পরিচালক। রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক তিনি। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sailajanand-mukhopaddhay/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-2

ধর্মীয় অনুষ্ঠান :

  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হবে। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শীতকাল মানেই পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে হইহই করে পিকনিক করতে যাওয়া। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভাল পিকনিক স্পট আছে, কীভাবে যাবেন, কী করবেন এই সব কিছু জেনে নিন এখানে https://sobbanglay.com/picnic-spot/
  • ছোটবেলায় নতুন বছর মানেই অবশ্য কর্তব্য ‘হ্যাপি নিউ ইয়ার’ লেখা গ্রিটিং কার্ড দেওয়া বন্ধুদের। শুধু দেওয়া নয় তাদের থেকে একইভাবে কার্ড পাওয়ার প্রত্যাশাও রাখা। কিন্তু কার্ডের স্রোতে আর শুভেচ্ছার ভিড়ে আমাদের খেয়ালই হয়না কেনই বা দেওয়া হয় গ্রিটিং কার্ড আর কবে থেকেই বা শুরু হল এই রীতি? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/greeting-cards-origin/
  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। শুধু পূজা দেওয়ার জন্যই নয়, একটি ঘোরার জায়গা হিসেবেও এই মন্দির ঘুরে আসতে পারেন। ২০২৩ সালে কিরীটেশ্বরী মন্দির পেয়েছে দেশের সেরা পর্যটন গ্রাম এর তকমা। কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে যাবেন, কী কী দর্শনীয় স্থান আছে, তার খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি মন্দিরে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। কিরীটেশ্বরি মন্দিরের বিস্তারিত ইতিহাস, প্রচলিত জনশ্রুতি ইত্যাদি দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • ছোট্ট অন্বি চ্যাটার্জির কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে https://youtu.be/zNscAYcVO84

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading