সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- প্রতি বছর সারা ভারতবর্ষে ১৪ নভেম্বর শিশু দিবস উদযাপন করা হয়ে থাকে। জওহরলাল নেহেরু শিশুমহলে ভীষণই জনপ্রিয় ছিলেন। নেহেরু মনে করতেন শিশুরাই জাতির আসল শক্তি এবং সমাজের মূল ভিত্তি। সেই কারণেই ভারতবর্ষে তাঁর জন্মদিনটিকেই শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিনটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/childrens-day/
- ডায়াবেটিস আজকের যুগে প্রায় অধিকাংশ লোকেরই দেখা যায়। এই রোগ এক নিঃশব্দ ঘাতক। ডায়াবেটিসের কারণে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে, কিডনির কর্মক্ষমতা নষ্ট হতে পারে আরো কতশত সমস্যা দেখা দিতে পারে। তাই ডায়াবেটিসের যথাযথ প্রতিরোধ গড়ে তোলা দরকার এবং সেই জন্য প্রয়োজন মানুষের সচেতনতা। বিশ্ব জুড়ে ডায়াবেটিস সম্পর্কে সকলকে সচেতন করে তুলতেই ১৪ নভেম্বর তারিখটিতে বিশ্ব জুড়ে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। এই বিশেষ দিনটির তাৎপর্য বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/world-diabetis-day/
- ২০১৭ সালের ১৪ নভেম্বর রসগোল্লার প্রকৃত আবিষ্কারক রাজ্য হিসেবে জিআই স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গের রসগোল্লা। এই দিনটিকে স্মরণে রাখতে এবং জনমানসে রসগোল্লার গুরুত্ব বাড়াতে সারা বাংলা জুড়ে ২০১৮ সাল থেকে রসগোল্লা দিবস পালন হয়ে আসছে। এই দিবসটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rosogolla-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা জওহরলাল ভারতের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জওহরলাল নেহেরুর পাশাপাশি তিনি পণ্ডিত নেহরু এবং চাচা নেহরু নামেও তিনি ভারতবাসীর কাছে পরিচিত। স্বাধীনতা সংগ্রামী ও প্রধানমন্ত্রীর বাইরেও তিনি অসাধারণ একজন লেখক হিসেবেও পরিচিত। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jawaharlal-nehru/
- আজ আদিত্য বিক্রম বিড়লার জন্মদিন। ভারতের শিল্প-বাণিজ্যের এক অন্যতম শক্তিশালী স্তম্ভ ছিলেন তিনি। মাত্র ২৪ বছর বয়সেই তিনি সমগ্র বিশ্বে ব্যবসায়িক সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। ভারতকে বিশ্বের দরবারে ব্যবসায়িক পরিচিতি দিয়েছিলেন প্রথম এই ভারতীয়। একজন বিখ্যাত ও সুপ্রতিষ্ঠিত ভারতীয় শিল্পপতি হিসেবেই তিনি জনমানসে পরিচিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/aditya-vikram-birla/
- আজ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মৃত্যুদিন। তিনি ভারতবর্ষে ‘হরেকৃষ্ণ আন্দোলন’-এর অন্যতম প্রধান মুখ এবং ইস্কনের প্রতিষ্ঠাতা। সারা বিশ্বে গৌড়ীয় বৈষ্ণবতত্ত্বকে ছড়িয়ে দিতে তিনি সচেষ্ট ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prabhupada/
- আজ বিখ্যাত জার্মান দার্শনিক হেগেলের মৃত্যুদিন। বিশ্বের ইতিহাস আসলে স্বাধীনতার ধারণার বিকাশ ছাড়া আর কিছুই নয় – এমনটাই মনে করতেন তিনি। তাঁর পুরো নাম জর্জ উইলহেলম ফ্রেডরিক হেগেল। তাঁকে বাস্তব ভাববাদী দর্শনের এক অন্যতম প্রবক্তা বলা হয়। পাশ্চাত্য দর্শনের ভিত্তিভূমি গড়ে তুলতে হেগেলের যথেষ্ট অবদান রয়েছে। বিখ্যাত দার্শনিক কান্টের দর্শনের বিপ্রতীপে গড়ে ওঠা হেগেলীয় দর্শন এবং হেগেলের ব্যক্তিজীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hegel/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-14
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বঙ্গে কালীপূজার ইতিহাস অনেক প্রাচীন। কিন্তু এক রাতে প্রতিমা গড়ে সেই রাতেই রং করে সাজিয়ে এবং পুজো করে সূর্যোদয়ের আগেই বিসর্জন দেওয়ার রীতি বেশ বিরল। আরও অবাক লাগে যখন এই রীতি মানা হয় কোনও গার্হস্থ্য বাড়িতে। হোক না সে জমিদার বাড়ি। বঙ্গের অন্য কোনও প্রাচীন জমিদার বাড়িতে এই অদ্ভুত রীতি মেনে কালীপূজা হয় না। ১৬৮২ খ্ৰীস্টাব্দ থেকে শুরু করে আজ এই বর্তমান সময়েও মা কালী এখানে একই নিয়ম ও রীতিতে পূজিত হয়ে আসছেন যেখানে সেটি হল শিবপুরের রায়চৌধুরী পরিবারের কালীপূজা । বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shibpur-roychowdhury-bari-kalipuja
- বারাসাতের কালীপূজার সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের স্মৃতি যেমন তেমনি এই পুজোর সাথে জড়িয়ে আছে মুঘল অনুষঙ্গও। জনশ্রুতি রাজা কৃষ্ণচন্দ্র এই পথ দিয়ে যাওয়ার সময়ে দেবী কালীর কাছে প্রার্থনা করে মনস্কামনা পূর্ণ হওয়ায় তিনশো পঁয়ষট্টি বিঘা জমি কালী মন্দিরকে দান করেছিলেন। বারাসাতের কালীপূজার ইতিহাসের নানা দিক সম্পর্কে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/kalipuja-of-barasat/
আজ ইউটিউবে কী দেখবেন :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg.
- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের কাছে অবস্থিত ফুল্লরাতে সতীর ওষ্ঠ পড়েছিল। প্রতি বছর মাঘী পূর্ণিমায় ফুল্লরা মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত মায়ের দর্শন পেতে ছুটে আসে। ফুল্লরা নিয়ে বিস্তারিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/y_vLFxgLTyo
অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান