সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৯ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ হরগোবিন্দ খোরানার জন্মদিন। দীর্ঘ গবেষণার ফলে জেনেটিক কোড আবিষ্কার করে শারীরবিদ্যা ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ড. হরগোবিন্দ খোরানা। পাঞ্জাবের ছোট্ট গ্রাম রায়পুরে গাছের নিচে উন্মুক্ত প্রাঙ্গনের এক পাঠশালায় শিক্ষাজীবন শুরু করেছিলেন তিনি আর তারপর কঠোর শ্রম ও নিষ্ঠার মাধ্যমে পেয়েছিলেন বিদেশ যাবার স্কলারশিপ, পেয়েছিলেন মার্কিন নাগরিকত্বও। প্রতিভাশালী এই বিজ্ঞানীর জীবন নিয়ে নানা তথ্য পেতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/har-gobind-khorana/
- আজ সুন্দরলাল বহুগুণা-এর জন্মদিন। তাঁকে আখ্যা দেওয়া হয়েছিল “হিমালয়ের রক্ষক”। গান্ধীজির অহিংস নীতিকে অণুসরন করে তিনি শুরু করেছিলেন অন্য এক বিপ্লব যা ‘সবুজ বাঁচাও’ বা ‘বীচ বাঁচাও’ আন্দোলন নামে পরিচিত। পরিবেশের রক্ষাকর্তা হিসেবে তাঁর ভূমিকা সারা পৃথিবীতে আলোচিত। তিনি চিপকো আন্দোলনের প্রাণপুরুষ প্রবাদপ্রতিম পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunderlal-bahuguna/
- আজ বিপ্লবী রামকৃষ্ণ রায়ের জন্মদিন। তিনি বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্সের সক্রিয় সদস্য ছিলেন এবং অত্যাচারী ম্যাজিস্ট্রেট বার্জ এর সুপরিকল্পিত হত্যাকান্ডে অংশীদার ছিলেন। তাঁকে নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramkrishna-ray/
- আজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তিনি ছিলেন বাঙালি সমাজে নারী মুক্তির অগ্রদূত। তাঁর স্ত্রী’ই প্রথম যিনি প্লেট দিয়ে শাড়ি পড়া বাঙালি নারীকে প্রথম শেখান। তিনি ভারতের প্রথম সিভিল সার্ভেন্ট। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/history/satyendranath-tagore/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-9
ধর্মীয় অনুষ্ঠান :
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শীতকাল মানেই পিকনিকের মরশুম। এই শীতে আপনার বাড়ির কাছাকাছি কোন পিকনিক স্পটটি ভাল, সেখানে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না তার সমস্ত তথ্যসেমত পশ্চিমবঙ্গের সব পিকনিক স্পটগুলো নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-picnic-spots/
- গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
- সরপুরিয়াই হোক বা সরভাজা, কিংবা হোক মাটির পুতুল এসব শুনলে এক ঝলকে চোখে ভাসে একটাই নাম – কৃষ্ণনগর। রাজা কৃষ্ণচন্দ্রের পদধূলিধন্য রাজবাড়ি, এখানকার দুর্গাপূজাই হোক বা জগদ্ধাত্রী পূজাই হোক খ্যাতির মাত্রা বেশ ভারী। ঐতিহ্যে-ইতিহাসে সবই অতি পুরাতন। এই কৃষ্ণনগরেই জন্মেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, জন্মেছিলেন বিপ্লবী বাঘাযতীন কিংবা বিজ্ঞানী জগদানন্দ রায়। তালিকা আরো দীর্ঘ হবে। মৃৎশিল্পের পীঠস্থান এই কৃষ্ণনগর জনপদ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখনই https://sobbanglay.com/sob/krishnanagar/
ইউটিউবে আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি মন্দিরে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। কিরীটেশ্বরি মন্দিরের বিস্তারিত ইতিহাস, প্রচলিত জনশ্রুতি ইত্যাদি দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান