সববাংলায়

১৭ জানুয়ারি ।। ২ মাঘ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৭ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জন্মদিন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একজন প্রতিষ্ঠাতা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়ায় স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ছিলেন। পেনসিলভেনিয়ায় প্রথম বিশ্ববিদ্যালয় যেমন তৈরি করেছিলেন, তেমনি ফিলাডেলফিয়ায় প্রথম ফায়ার ডিপার্টমেন্ট তৈরির নেপথ্য কান্ডারিও ছিলেন তিনি। আবিষ্কার করেছিলেন বাইফোকাল চশমা, বার্নিং স্টোভ, লাইটনিং রড প্রভৃতি। এই প্রতিভাবান বহুগুণসম্পন্ন ব্যক্তিত্ব বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/benjamin-franklin/
  • আজ জ্যোতি বসুর মৃত্যুদিন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে জ্যোতি বসু একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শাসনব্যবস্থার ইতিহাসে তিনি ছিলেন সর্বাধিক মেয়াদ কাটানো মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jyoti-basu/
  • আজ বাঙালির ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের মৃত্যুদিন। বাংলা চলচ্চিত্র জগতে এক অবিসংবাদী নায়িকা তিনি। সেই তিনিই আবার নিজেকে আমৃত্যু গৃহবন্দী করে রেখে দিলেন খ্যাতির চুড়ায় থাকতে থাকতেই। তাঁকে নিয়ে জানা অজানা অনেক তথ্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/suchitra-sen/
  • আজ রামচন্দ্র দত্তের মৃত্যুদিন। রামচন্দ্র দত্ত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য এবং শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন- বৃত্তান্ত গ্রন্থটির রচয়িতা হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তিনি স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবীর ভ্রাতুষ্পুত্র ছিলেন। বিবেকানন্দের থেকে তিনি বারো বছরের বড় ছিলেন। বিবেকানন্দের ষোল বছর বয়সে এই রামচন্দ্রই বিবেকানন্দকে দক্ষিণেশ্বর নিয়ে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণের সাথে সাক্ষাতের জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramchandra-dutta/
  • আজ বিরজু মহারাজের মৃত্যুদিন। কত্থক নৃত্যের কিংবদন্তী শিল্পী হিসেবে পরিচিত হলেও ধ্রুপদী সঙ্গীতেও তাঁর দক্ষতা ছিল অসামান্য। ঠুমরি, দাদরা, গজল দারুণ গাইতে পারতেন তিনি, বাজাতে পারতেন বেহালা এবং তবলাও। ভারত সহ সমগ্র বিশ্বে বিরজু মহারাজ নামেই পরিচিত তিনি। মাত্র তেরো বছর বয়সেই নাচ শেখাতে শুরু করেন তিনি। সেই সুবাদেই লক্ষ্ণৌ ছেড়ে দিল্লিতে আসেন বিরজু মহারাজ। বাজিরাও মস্তানি, শতরঞ্জ কি খিলাড়ি, বিশ্বরূপম ইত্যাদি বহু ছবিতে কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/birju-maharaj/
  • আজ সাহিত্যিক ও লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্যের জন্মদিন। পুরুলিয়ার ছৌ নৃত্যকে বিশ্বমঞ্চে তিনিই প্রথম তুলে ধরেন। ‘বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস’, ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ জনপ্রিয় এই বইগুলির লেখকও তিনি। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ashutosh-bhattacharya/
  • আজ গওহর জানের মৃত্যুদিন। তিনি ভারতের প্রথম রেকর্ডিং আর্টিস্ট তথা ভারতীয় সঙ্গীত জগতের প্রথম মহিলা সুপারস্টার। তাঁর গান শুনতে দেশ বিদেশের মহারাজারা বারো বগির আস্ত একটা ট্রেন পাঠিয়ে দিতেন তাঁকে নিয়ে আসার জন্য। দশটির চেয়েও বেশি ভাষায় তিনি প্রায় ছয় শতাধিক গান রেকর্ড করেছেন। পোষ্য বেড়ালের ছানা হওয়ার আনন্দে আজ থেকে প্রায় একশো বছর আগে বাইশ হাজার টাকা খরচ করে পার্টি দিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/gauhar-jaan/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-17

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ৫১ শক্তিপীঠের অন্যতম একটি তারাপীঠ কেবল আধ্যাত্মিক মাহাত্ম্যে পূর্ণ নয়, প্রাচীন স্থাপত্য, ইতিহাস ইত্যাদি বুকে ধরে রেখেছে এই স্থানটি। এখানে কিংবদন্তী তান্ত্রিক সাধক বামাক্ষ্যাপা সাধনা করেছিলেন বলে শোনা যায়। তারাপীঠের নিকটেই রয়েছে আরও তিনটে শক্তিপীঠ। তারাপীঠ এবং তৎসংলগ্ন এইসব অঞ্চলে ঘুরতে গেলে কী কী জানা প্রয়োজন সেই সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-tarapith
  • মানুষসহ প্রায় প্রতিটি প্রাণীর রক্তের রঙ লাল। কিন্তু রঙ একই হওয়া সত্ত্বেও সব রক্ত একই প্রকার নয়। এখন প্রশ্ন জাগতেই পারে, আমাদের রক্তের গ্রুপ বিভিন্ন হয় কেন? অনেকেই বলবেন বিভিন্ন অ্যান্টিজেন, অ্যান্টিবডি থাকার জন্য এরকম হয়। তারপরেও প্রশ্ন উঠবে, এরকম বিভিন্ন অ্যান্টিজেন, অ্যান্টিবডি থাকার প্রয়োজনই বা হল কেন? সেই প্রশ্নের সঠিক উত্তর পেলেই জানা যাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রক্তের গ্রুপ হওয়ার কারণ। আসুন এখানে জেনে নিই আমাদের রক্তের গ্রুপ বিভিন্ন হয় কেন https://sobbanglay.com/sob/why-do-we-have-different-blood-types/
  • জনসংখ্যার বিচারে বাংলাদেশের নবম বৃহত্তম জেলা সিরাজগঞ্জ। এই জেলার কুটিরশিল্পের মধ্যে তাঁতশিল্প সমগ্র বাংলাদেশে সুপরিচিত। এখানকার পান্তুয়ার সুখ্যাতি ছড়িয়ে আছে বাংলাদেশের চতুর্দিকে। এই জেলাতেই একদা জন্মেছিলেন প্রখ্যাত গীতিকার ও সুরকার রজনীকান্ত সেন, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন। এই সিরাজগঞ্জ জেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sirajgunj/

ইউটিউবে আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বাঙালির ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের মৃত্যুদিন। বাংলা চলচ্চিত্র জগতে এক অবিসংবাদী নায়িকা সুচিত্রা সেন। তিনি বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের কাছে ‘মহানায়িকা’ হিসেবে খ্যাত। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/nyrvilQZDOw

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • কখনও ভেবে দেখেছেন যে, আমাদের সৌরজগতের কেন্দ্রে থাকা সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কী হবে? না জানলে দেখুন এই ভিডিওতে https://youtu.be/94XMITd0lqY

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading