সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৩০ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি । নাথুরাম গডসের তিনটি গুলিতে প্রাণ হারান ভারতের মহান নেতা মহাত্মা গান্ধী। তাঁর এই মৃত্যুদিনকে স্মরণে রেখে এবং ভারতের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৩০ জানুয়ারি পালন করা হয় জাতীয় শহীদ দিবস। এই বিশেষ দিনটির তাৎপর্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/martyrs-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের জন্মদিন। পক্ষাঘাতে পঙ্গু হয়েও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। মার্কিন মুলুকের ভয়ঙ্কর অর্থনৈতিক মহামন্দার সময়ে বেশ কয়েকটি ত্রাণ এবং পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে হাল ধরেছিলেন তিনি দেশের।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানি ইতালি জাপানের অক্ষশক্তির বিরুদ্ধে এক মহাজোট গঠনে অগ্রসর হয়েছিলেন তিনি। বেকারত্ব বীমা, দরিদ্র ও বৃদ্ধদের অর্থনৈতিক নিরাপত্তা, শিশু শ্রমের অবসান, ব্যাঙ্কিং পরিষেবার সংস্কার ইত্যাদি জনহিতকর কর্মকান্ডের প্রধান কান্ডারি এই মহান এবং প্রতিভাশালী রাজনীতিবিদ ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/franklin-d-roosevelt/
- আজ মহাত্মা গান্ধীর মৃত্যুদিন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নামকরণ করেন ‘মহাত্মা’, পরবর্তীকালে নেতাজী সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বেতারে তাঁকে ‘জাতির জনক’ বলে আখ্যায়িত করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে নিঃসন্দেহে তিনি অন্যতম প্রধান মুখ। তাঁর মৃত্যুদিনে তাঁর সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mahatma-gandhi
- আজ জহির রায়হানের অন্তর্ধান দিবস। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বুদ্ধিজীবী হত্যার ঘটনার দিন থেকে এখন পর্যন্ত নিখোঁজ জহির রায়হান। ‘জীবন থেকে নেওয়া সহ একাধিক বিখ্যাত চিত্র পুরিচালনার কাজ করেছেন তাঁর সংক্ষিপ্ত কর্মজীবনে। যুক্ত থেকেছেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সমস্ত গণ আন্দোলনে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/zahir-raihan/
- আজ ফার্দিনান্দ পোর্শের মৃত্যুদিন। অটোমোবাইলের জগতে সুবিখ্যাত পোর্শে কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন ফার্দিনান্দ পোর্শে। তথাকথিত কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি তাঁর ছিল না। নিজ দক্ষতায় তিনি অস্ট্রো-ডেমলারের মতো কোম্পানির জেনারেল ম্যানেজার পদে উন্নীত হয়েছিলেন। ফার্দিনান্দই প্রথম ফোর-হুইল ড্রাইভ গাড়ির উদ্ভাবন করেন। এছাড়াও ‘সাশা’র মতো আরও একাধিক রেসিং কারের ডিজাইন তাঁর করা, এমনকি নিজে তিনি টারগা ফ্লোরিওর মতো রেসে জয়লাভ করে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক উপাধি পর্যন্ত পেয়েছিলেন। হিটলারের নাৎসি দলে যোগ দিয়েছিলেন পোর্শে, যুদ্ধের ট্যাঙ্ক বিমানের ইঞ্জিন ইত্যাদিও ডিজাইন করেছিলেন। তাঁকে মৃত্যুর পরে কার ইঞ্জিনিয়ার অব দ্য সেঞ্চুরি অভিধায় ভূষিত করা হয়েছিল। এই প্রতিভাবান অটোমোবাইল ইঞ্জিনিয়ার ফার্দিনান্দ পোর্শে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ferdinand-porsche/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-30
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সেই ১৬৬৯ সালের কথা। থমাস বাসবি নামে এক লোককে অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়। তিনি তাঁর প্রিয় পানশালাতে গিয়ে নিজের প্রিয় চেয়ারে বসে জীবনের শেষ খাবার খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। খাবার শেষ করে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং বলেন এ চেয়ারে যে বসবে সে হঠাৎ করেই মারা যাবে। এরপর দুইশ’ বছর পার হয়ে গেলেও চেয়ারটি সেই পানশালাতেই রয়ে যায়। কেউ চেয়ারটিতে বসে না। কারো সাহস হয়নি ওই চেয়ারে বসার। ১৯৬৭ সালে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর দুই পাইলট ওই চেয়ারে বসেছিলেন। খাওয়া-দাওয়া শেষে পানশালা থেকে বের হয়েই তারা ট্রাক দুর্ঘটনায় মারা যান। ১৯৭০ সালে এক স্থপতি ওই চেয়ারে বসে অভিশাপ প্রমাণ করতে চেষ্টা করেন। সেদিনই বিকেলে তিনি এক গর্তে পড়ে মারা যান। এই চেয়ার নিয়ে আরও ঘটনা জানতে পড়ুন বিস্তারিত এখানে https://sobbanglay.com/sob/chair-of-death/
- পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল হল সুন্দরবন। এই জঙ্গলে অবস্থিত ‘সুন্দরী’ গাছের নাম থেকেই এই জঙ্গলের নাম হয়েছে বলে অনুমান করা হয় ৷ এখানেই সেই মানুষখেকো রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলে। এই বাঘের সন্ধানেই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে ভিড় জমায় এখানে। আমরা সাধারণভাবে সুন্দরবন বললেও ইউনেস্কোর সাইটে এই জায়গাটি “সুন্দরবন জাতীয় উদ্যান” নামেই লিপিবদ্ধ করা আছে। এখানে ভ্রমণের জন্য বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sunderban-trip/
- বাংলাদেশের এই জেলায় যেমন শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত চূড়া দেখতে পাওয়া যায় তেমনই এখানকার চা বাগানের মনোরম শোভা সত্যিই অতুলনীয়। কেবল প্রকৃতির স্নিগ্ধতাই নয়, এই জেলা সন্ন্যাসী বিদ্রোহ, তেভাগা আন্দোলনের উত্তাপও প্রত্যক্ষ করেছে। সমগ্র বাংলাদেশে এটিই একমাত্র জেলা যার তিন দিক জুড়েই ভারতের অবস্থান। ইতিহাসখ্যাত এই পঞ্চগড় জেলা সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/panchgarh/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
- ডুরাসেল বানি হল ব্যাটারির জগতে এক আইকনিক চরিত্র। সারা পৃথিবীতে যত বিজ্ঞাপনী ম্যাসকট বহুল সমাদৃত হয়েছে ‘ডুরাসেল বানি’ তাদের মধ্যে অন্যতম। তার জনপ্রিয়তা সারা পৃথিবীজুড়ে। ছোট্ট গোলাপি সদাহাস্যমুখ বানি কোম্পানির ট্রেডমার্ক হওয়ার সাথে সাথে ম্যাসকটগুলিরও একটি আইকন হয়ে ওঠে। আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন https://youtu.be/d4mY0BytO94
- দেবাজিব সরকারের কণ্ঠে তাঁর স্বরচিত গল্প ‘বড়দিনের উপহার’ শুনুন এখানে https://youtu.be/OiYoRaC8gcU
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান