সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৩১ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আছ শিবনাথ শাস্ত্রীর জন্মদিন। তিনি ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ থেকে বেরিয়ে এসে সাধারণ ব্রাহ্মসমাজ তৈরি করেছিলেন। উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে একজন আধ্যাত্মিক সংস্কারক, চিন্তক এবং লেখক হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আত্মচরিত’ এবং ‘রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ’ উনিশ শতকের কলকাতার সমাজ-রাজনৈতিক জীবনের এক জীবন্ত দলিল। ‘সোমপ্রকাশ’, ‘সমদর্শী’, ‘তত্ত্বকৌমুদী’, ‘মুকুল’ ইত্যাদি বিখ্যাত সব পত্রিকার সম্পাদক শিবনাথ শাস্ত্রীর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/shivanath-sastri/
- আজ আবু সাঈদ চৌধুরীর জন্মদিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। হাইকোর্টের বিচারপতি ছিলেন প্রথমে। তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যেমন, তেমনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদেও বহাল ছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ গ্রন্থও রচনা করেছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/abu-sayeed-chowdhury/
- আজ আবদুস সাত্তার খানের মৃত্যুদিন। চল্লিশ প্রকারের সংকর ধাতু নির্মাণ করে যুদ্ধ বিমানের ইঞ্জিনের ভার কমাতে এবং জ্বালানির সাশ্রয় করতে নিজের অপরিমেয় উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী আবদুস সাত্তার খান। তাপসহনশীল এই সব সংকর ধাতু ট্রেনের ইঞ্জিনে ব্যবহার করে ট্রেনের গতিকে কয়েকগুণ বাড়িয়ে তোলা সম্ভব হয়েছে। এছাড়াও তাঁর আরো বহু গবেষণার কথা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdus-sattar-khan/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩১ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-31
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুদের চারধামের একটি ধাম। অন্য তিনটি ধাম হল বদ্রীনাথ, রামেশ্বরম ও দ্বারকা। প্রতিটা হিন্দু জীবনে অন্তত একটিবার এই চারটে ধাম ভ্রমণ করতে চান। আর চারধামের মধ্যে পুরী বাঙালির সবচেয়ে কাছে হওয়ায় বিষ্ণু বা জগন্নাথের আশীর্বাদ নিতে বাঙালি বারে বারে ছুটে আসে এখানে। জগন্নাথ মন্দিরের পেছনের পৌরাণিক কাহিনী, এখানে এলে কি কি করা উচিত আর কি কি উচিত নয়, কখন এখানে আসা সবচেয়ে ভালো, মন্দিরচত্বরে জগন্নাথ ছাড়াও আর কি দর্শন করবেন, এই সবকিছু পাবেন এখানে https://sobbanglay.com/sob/jagannath-temple-trip/
- মাত্র ৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি গড়ে তুলেছিলেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সাম্রাজ্য। তিনি আলেকজান্ডার দ্য গ্রেট। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alexander-the-great/
- ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল এই রিষড়াতেই। ওয়েলিংটন জুটমিল থেকে হেস্টিংস জুটমিল গল্প ছড়িয়ে আছে অনেক। শোনা যায় হেস্টিংসের দ্বিতীয় স্ত্রী রিষড়ার বাড়িতে নিজে হাতে একটি আমগাছ পুঁতেছিলেন। কিংবা হাওয়ায় কান পাতলে আজও মোড়পুকুরের ইতিহাসে কেশব সেনের সাধনার কথা শোনা যাবে। আকারে ছোটো হলেও কলকাতার অনতিদূরের এই জনপদ নিজেই এক সুপ্ত ইতিহাস। রিষড়া সম্পর্কে এরকমই আরো অনেক ইতিহাস জেনে নিতে পড়ুন https://sobbanglay.com/sob/rishra/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
- লোটন ষষ্ঠী ব্রত শ্রাবণ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীর দিনে পালন করা হয়। মহিলারা গর্ভবতী সময় থেকে সন্তান বড় হওয়া পর্যন্ত এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/DW2loR4M9gM
- অভিক সিনহার কণ্ঠে তাঁর স্বরচিত প্রবন্ধ ‘দল এবং মতাদর্শ – পার্থক্য কোথায়’ শুনুন এখানে https://youtu.be/rHOEd_5sz-g
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান