সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ গুলজারিলাল নন্দের জন্মদিন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দুইবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি। মোট দুইবার মিলিয়ে তাঁর প্রধানমন্ত্রীত্বের মেয়াদ ছিল মাত্র তেরোদিন। বোম্বের ন্যাশনাল কলেজের অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gulzarilal-nanda/
- আজ আল্লুরি সীতারাম রাজুর জন্মদিন। মানুষ ভালোবেসে ‘মান্যম ভিরুডি’ বা জঙ্গলের নায়ক নামে অভিহিত করেছিল তাঁকে। ১৮৮২ সালের মাদ্রাজ বন আইনের বিরোধিতায় কৃষক, কর আদায়কারী উভয় সম্প্রদায়েরই একজোট হওয়াকে কাজে লাগিয়ে ব্রিটিশ বিরোধী এক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম যা রাম্পা বিদ্রোহ নামে পরিচিত। নিজে সশস্ত্র আন্দোলন করলেও জনসমর্থনের জন্য তিনি অসহযোগ আন্দোলনের পন্থাগুলি অনুকরণ করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alluri-sitarama-raju/
- আজ জিউসেপ গ্যারিবল্ডির জন্মদিন। ইতিহাসখ্যাত ‘রেডশার্ট’ বাহিনীর প্রতিষ্ঠাতা ও ইতালির স্বাধীনতা এবং একীকরণের লড়াইয়ের একজন পুরোধা পুরুষ ছিলেন তিনি। কেউ কেউ তাঁকে আধুনিক ইতালির নির্মাতা বলেও মনে করেন। আজীবন নানা রক্তক্ষয়ী সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিশ্ববিখ্যাত যোদ্ধা জিউসেপ গ্যারিবল্ডির জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/giuseppe-garibaldi/
- আজ আলফ্রেডো ডি স্টেফানোর জন্মদিন। আর্জেন্টিনার ফুটবলার হয়েও স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন তিনি। দুই দেশের হয়ে খেলা এই ফুটবলার রিয়াল মাদ্রিদ ক্লাবে যখন ছিলেন তখন টানা পাঁচবার ইউরোপীয়ান ক্লাবের ফাইনালে গোল পেয়েছিলেন। দুই বার ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে নিজের কেরিয়ারে কখনও বিশ্বকাপ খেলতে পারেননি। ফুটবল খেলা থেকে অবসরগ্রহণের পর রিয়াল মাদ্রিদ-সহ আরও অনেকগুলি নামজাদা ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এই কিংবদন্তি ফুটবল খেলোয়াড় সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alfredo-di-stefano/
- আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুদিন। ভারতবর্ষের ইতিহাসে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পাশ্চাত্যে হিন্দুধর্মের প্রচার ও প্রসারে এবং ভারতে জাতীয়তাবাদের উন্মেষে তাঁর অবদান অনস্বীকার্য। পাশ্চাত্যের দেশগুলিকে তিনিই প্রথম বেদান্ত দর্শন ও যোগ ক্রিয়ার সাথে পরিচয় করান। ভারতীয় যুব সমাজকে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/swami-vivekananda/
- আজ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের মৃত্যুদিন । ঐতিহাসিক নাটকের মধ্যে দিয়ে জনগণকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার চেষ্টা করায় ব্রিটিশ সরকার একসময় তাঁর দুটি নাটক বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করেছিল। পৌরাণিক নাটকের মধ্যে গিরিশচন্দ্রের মতো ভক্তিরসের আবেগে ভেসে না গিয়ে যুক্তি ও বুদ্ধির আমদানি করেছিলেন তিনি। থিওসফিক্যাল সোসাইটিরও সদস্যও ছিলেন তিনি। ক্ষীরোদপ্রসাদের লেখা ‘আলমগীর’ নাটকে অভিনয়ের মাধ্যমে শিশিরকুমার ভাদুড়ীর অভিনয় জীবনের সূত্রপাত হয়। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলালের প্রভাব তাঁর মধ্যে লক্ষ্য করা যায়। কেবল সাহিত্য রচনা নয়, তিনি ‘অলৌকিক রহস্য’ নামের একটি পত্রিকাও সম্পাদনা করতেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kshirode-prasad-vidyavinode/
- আজ পিঙ্গালি ভেঙ্কাইয়ার মৃত্যুদিন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের বর্তমান জাতীয় পতাকার নকশাকার বা রূপকার। ভূবিদ্যা এবং কৃষিবিদ্যাতেও ছিল তাঁর অসামান্য দক্ষতা। হীরের খনি সম্পর্কে তাঁর বিশেষ জ্ঞানের কারণে তিনি ‘ ডায়মন্ড ভেঙ্কাইয়া’ নামেও পরিচিত ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pingali-venkayya/
- আজ মারি কুরির মৃত্যুদিন। এই মহীয়সী নোবেল পুরস্কারের ইতিহাসে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এবং এখনও অবধি একমাত্র মহিলা হিসেবে এবং বিজ্ঞানের দুটি বিষয়ে একমাত্র ব্যক্তি হিসেবে দু দুটি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাঁর স্বামী, মেয়ে, জামাই তাঁরাও প্রত্যেকে এক একজন নোবেল লরেট। ল্যাব কোটের পকেটে একটি টেস্টটিউবে রেডিয়াম নিয়ে ঘুরতেন। আর এই রেডিয়ামই তাঁর জীবন কেড়ে নিল। তাঁর অসামান্য জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/marie-curie
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-04
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- একান্ন সতীপীঠের একটি পীঠ হল হুগলী জেলার খানাকুলে অবস্থিত রত্নাবলী সতীপীঠ। তবে সতীপীঠ হলেও এখানে দেবীর তুলনায় ভৈরবের প্রাধান্য বেশি। শোনা যায়, ভৈরবের মন্দিরই স্থাপিত হয়েছিল আগে। কে এখানকার ভৈরব? দেবীর নামই বা কী? কী ভাবে পূজা হয় এখানে? এই মন্দির তৈরির পিছনে লুকিয়ে আছে কোন প্রাচীন কাহিনী? আসুন জেনে নিই সতীপীঠ রত্নাবলীর বিভিন্ন জানা-অজানা কাহিনী https://sobbanglay.com/sob/satipith-ratnavali/
- আমরা হয়ত অনেকেই মা-ঠাকুমার মুখে শুনেছি গুটিবসন্ত (chicken pox) একবার হলে আর হয় না। তাঁরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে জেনেছেন এই তথ্য। এরকমই এক পর্যবেক্ষণ থেকেই এডওয়ার্ড জেনার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। আজ এখানে জেনে নেব ভ্যাক্সিন কাজ করে কীভাবে বা পক্সের মত রোগ একবার হলে আর হয় না কেন https://sobbanglay.com/sob/how-does-vaccine-work
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়। ইংল্যান্ডে যাওয়ার পর কোনও এক ইংরেজ বন্ধুর অনুরোধে রাজা রামমোহন রায় তাঁর নিজের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পত্রাকারে রচনা করেছিলেন। এই বৃত্তান্তটি প্রথমে সেদেশের এথিনিয়াম লিটারারি গেজেট ও পরে অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়। রাজা রামমোহন রায়ের জবানীতে নিজের জীবনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক্ষেত্রে ঐতিহাসিক দ্বিমত হওয়ার সম্ভবনা কমে। সেই চিঠিটির বঙ্গানুবাদ এখানে তুলে ধরা হল
.
.
.
.
.
.
ছোট্ট আরুষ চক্রবর্তীর কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান