সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ জ্যোতি বসুর জন্মদিন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে জ্যোতি বসু একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শাসনব্যবস্থার ইতিহাসে তিনি ছিলেন সর্বাধিক মেয়াদ কাটানো মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jyoti-basu/
- আজ সৌরভ গাঙ্গুলির জন্মদিন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার ও সফলতম অধিনায়ক বলা হয় তাঁকে। ২০০২ সালের উইজডেন ক্রিকেটার্স আলমানাকের বিচারে একদিনের খেলা ফরম্যাটে সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের তালিকায় তাঁকে ষষ্ঠ স্থানে রাখা হয়। খেলা থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকারের ভূমিকায় তিনি যেমন নিজের পারদর্শিতা দেখিয়েছেন তেমনি তিনবছরের জন্য বিসিসিআইয়ের সভাপতি পদও অলঙ্কৃত করেছেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sourav-ganguly/
- আজ কবি সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। বাংলা সাহিত্যে তিনি পরিচিত ‘পদাতিক কবি’ নামে। নিজের কবিতা সম্পর্কে লিখেছেন ‘আমার মতো লোকেদের মা-সরস্বতী দিনের পর দিন নাকে দড়ি দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে মারেন।’ মার্ক্সীয় আদর্শে উদ্বুদ্ধ তিনি একাধিক বার জেলে গিয়েছেন। সারাজীবনের কাজের স্বীকৃতি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/poet-subhash-mukhopadhyay/
- আজ চন্দ্রশেখরের মৃত্যুদিন। তিনি ভারতের অষ্টম প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ ছিল মাত্র সাত মাস। ১৯৯১ সালে কংগ্রেস সমাজবাদী জনতা দল থেকে সমর্থন তুলে নিলে তাঁর সরকার আর্থিক বাজেট পেশ করতে পারেনি যার ফলস্বরূপ তিনি প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-shekhar-singh/
- আজ আবু সাদাত মোহাম্মদ সায়েমের মৃত্যুদিন। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এবং ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন তিনি। ১৯৭৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের অভ্যুত্থানের পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/abu-sadat-mohammad-sayem/
- আজ পার্সি বিশি শেলির মৃত্যুদিন। ইংরেজি সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম একজন তিনি। বেনামে নাস্তিকতা নিয়ে কবিতা লেখার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। বিজ্ঞান, অলৌকিক তন্ত্র, জাদুবিদ্যার আলো-আঁধারির দুনিয়ার প্রতিও আকৃষ্ট হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ঊনত্রিশ বছর বয়সে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। ইংরেজি সাহিত্যের খ্যাতনামা এই কবির জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/percy-bysshe-shelley/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-08
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ঐতিহাসিকদের মতে সিল্ক রুট এক সময় এই জনপদের মধ্যে দিয়েই বিস্তৃত ছিল। উত্তরবঙ্গের এই প্রাচীন জনপদ বিখ্যাত কেবল তার চা বাগান ও অভয়ারণ্যের জন্যই নয়, উত্তর পূর্ব ভারতের সবথেকে বিখ্যাত শৈবতীর্থ এখানেই অবস্থিত। ইতিহাস ও ধর্মের এক অসাধারণ সঙ্গমস্থল এই ময়নাগুড়ি। ময়নাগুড়ি নিয়ে আরও পড়ুন এখানে https://sobbanglay.com/sob/maynaguri/
- দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। পাহাড়ি এলাকার মনোরম পরিবেশ, চা, ট্রয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই নিয়েই দার্জিলিং। এখানের চায়ের স্বাদ তো পৃথিবীবিখ্যাত। ট্রয় ট্রেনও পৃথিবী বিখ্যাত বটেই, কারণ ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করেছে। আর যেটা ছাড়া দার্জিলিং অসম্পূর্ণ তা হল, টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখা। দার্জিলিং-তে ভ্রমণের স্মৃতি হিসাবে সকলের অ্যালবামে এই ছবিটি থাকবেই। তবে শুধু পর্যটকদেরই না, সিনেমানির্মাতাদেরও এক অন্যতম পছন্দ এই শহর। বহুদিন ধরে বহু হলিউড এবং বলিউড ছবির শুটিং হয়েছে এখানে। এখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি খাবেন, কি কিনবেন, কখন যাবেন সব বিস্তারিত পাবেন এখানে https://sobbanglay.com/sob/darjeeling-trip/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
লোটন ষষ্ঠী ব্রত শ্রাবণ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীর দিনে পালন করা হয়। মহিলারা গর্ভবতী সময় থেকে সন্তান বড় হওয়া পর্যন্ত এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
ছোট্ট দেবাদৃতা মণ্ডলের কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান