সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ গুরু দত্তের জন্মদিন। ২০১০ সালে পৃথিবী বিখ্যাত খবরের চ্যানেল সিএনএনের সমীক্ষায় “সর্বকালের সেরা ২৫ এশীয় অভিনেতা”র তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একাধারে পরিচালক, প্রযোজক ও অভিনেতার এই ত্রিবেণী সঙ্গম তাঁর আগে বা পরে খুব কম ব্যক্তির ক্ষেত্রেই দেখা গেছে। তাঁর পরিচালিত ‘পেয়াসা’ ছবিটি টাইম ম্যাগাজিনের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ একশোটি ছবির মধ্যে স্থান করে নিয়েছে। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/guru-dutt/
- আজ ছন্দা গায়েনের জন্মদিন। প্রথম অসামরিক ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তিনি। একটিমাত্র অভিযানেই সবচেয়ে দ্রুত মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে এভারেস্ট এবং আরেকটি আট-হাজারী শৃঙ্গ মাউন্ট লোটসে জয়ের রেকর্ড আছে তাঁর। কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে কঠিন পশ্চিমদিকের পথ অতিক্রম করে শৃঙ্গ জয়ের জন্য এগিয়ে যাওয়ার সময় শেষপর্যন্ত তুষারধ্বসের কবলে পড়ে নিঁখোজ হয়ে যান এবং দীর্ঘদিন পরেও কোনো খোঁজ না পাওয়া গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়৷ তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chhanda-gayen/
- আজ নবাব সুলতান জাহান বেগমের জন্মদিন। মুসলিম মহিলাদের পর্দা প্রথা, বোরখা পড়ার বাধ্যবাধকতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তিনি। ভোপালের চতুর্থ মহিলা শাসক হিসেবে নারীশিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধনের জন্য বহু স্কুল, হাসপাতাল, নার্সিং স্কুল স্থাপনের পাশাপাশি রাজ্যের কর ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী এমনকি বিচার বিভাগকেও ঢেলে সাজান তিনি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং একমাত্র মহিলা উপাচার্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর জীবন ও জনহিতকর কাজ সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/nawab-sultan-jahan-begum/
- আজ অ্যামিদিও অ্যাভোগাড্রোর মৃত্যুদিন। অ্যাভোগাড্রো সংখ্যা বিজ্ঞানের সকল ছাত্রের কাছেই অতি পরিচিত একটি বিষয়। ইতালিতে তিনিই ছিলেন প্রথম পদার্থবিদ্যার শিক্ষক। পেশায় উকিল হলেও পরবর্তীকালে অঙ্ক এবং পদার্থবিদ্যার প্রতি আকৃষ্ট হয়ে বিজ্ঞানের জগতে প্রবেশ করেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/avogadro/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-09
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- মুখোশ কী তা তো আমরা সকলেই জানি, কিন্তু মুখোশের জন্য জিআই ট্যাগ? গম্ভীরার মুখোশের জন্য বিখ্যাত দক্ষিণ দিনাজপুরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র কুশমন্ডির কথা জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kushmandi/
- অনেক ঘড়িতে কোয়ার্টজ লেখা থাকে তা সেই ঘড়িটি যে ব্র্যান্ডেরই হোক না কেন। কখনও ভেবে দেখেছেন যে ঘড়িতে কেন কোয়ার্টজ (quartz) কথাটি লেখা থাকে? উত্তর জানতে পড়ুন https://sobbanglay.com/sob/why-quartz-is-written-on-clocks
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন সত্যনারায়ণ ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত সত্যনারায়ণ ব্রতকথা দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
দীপঙ্কর বেরার কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘পড়া পড়া খেলা’ শুনুন এখানে
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান