সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- আজ ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনটিতে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৪৭ সাল থেকে প্রত্যেক বছর এই দিনটিতে সমগ্র ভারতে জাতীয় স্তরে স্বাধীনতা দিবস পালিত হয়। এই দিনটি একটি জাতীয় ছুটির দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/independence-day-of-india
- আজ বাংলাদেশের জাতীয় শোক দিবস। প্রতি বছর আজকের দিনে বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়ে থাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে। এই বিশেষ দিনটিতে স্বাধীন বাংলাদেশের রূপকার এবং জাতির জনক শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ইতিহাসের এই নৃশংস হত্যাকাণ্ডকে স্মরণ করতে এবং শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানানোর জন্য দিনটি পালন করা হয়ে থাকে। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/national-mourning-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ বিপ্লবী অরবিন্দ ঘোষের জন্মদিন। তিনি দুর্দমনীয় এক বীর বিপ্লবী ছিলেন। আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন তিনি। সেই তিনিই পরবর্তী জীবনে হয়ে ওঠেন সাধক যোগী। পন্ডিচেরিতে নির্মাণ করেন শ্রী অরবিন্দ আশ্রম। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং আধ্যাত্মিকতার ইতিহাসে শ্রী অরবিন্দ অত্যন্ত উল্লেখযোগ্য একটি অধ্যায়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/aurobindo-ghose/
- আজ সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। বাংলা সাহিত্যে তিনি কিশোর কবি নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মম্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি তাঁর প্রতিবাদ ব্যক্ত করেছিলেন তাঁর অসামান্য সব কবিতার মাধ্যমে । তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sukanta-bhattacharya/
- আজ সৈয়দ ওয়ালীউল্লাহের জন্মদিন। সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক তথা সাংবাদিক যিনি সাহিত্য জগতে বিখ্যাত হয়ে আছেন তাঁর অমর উপন্যাস ‘লালসালু’ র জন্য। লালসালু’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। একসময় উচ্চপদস্থ সরকারী সাংবাদিক হিসেবে একাধিক দেশে পোস্টিং ছিলেন। তাঁকে নিয়ে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/syed-waliullah/
- আজ বেগম খালেদা জিয়ার জন্মদিন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এরশাদ সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লাগাতার সংগ্রাম থেকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের বিপুল সংস্কারসাধন এবং শেষে বহু দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাবাস—খালেদা জিয়ার এই বিচিত্র রাজনৈতিক যাত্রাপথটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/begum-khaleda-zia
- আজ ফরাসি বিপ্লবের নায়ক নেপোলিয়ন বোনাপার্টের জন্মদিন। তাঁকে বিশ্ব ইতিহাসের একজন অন্যতম নেতা বলে মনে করা হয়। গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন সামরিক বিদ্যালয়ে তাঁর যুদ্ধনীতি সম্পর্কে পড়ানো হয়। তাঁর রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনার জন্য একাধারে তাঁকে মানব ইতিহাসের বিশেষ জনপ্রিয় এবং বিতর্কিত নেতা বলে মনে করা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/napoleon-bonaparte/
- আজ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুদিন। তিনি বাংলাদেশের জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশকে পাকিস্তান শাসন থেকে উদ্ধার করেন এবং স্বাধীন রাষ্ট্র গড়ে তোলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sheikh-mujibur-rahman/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-15
ধর্মীয় অনুষ্ঠান :
- এই বছর শ্রাবণ মাসটি মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ ভারতের স্বাধীনতা দিবস। দীর্ঘ সংগ্রামের পর ভারত স্বাধীনতার স্বাদ পেয়েছে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সকলকে সববাংলায় এর শ্রদ্ধা জানাই। তাঁদের নিয়েই বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/tag/freedom-fighter/
- স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রূপকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ১৯৭৫ সালের আজকের দিনে সকালে তাঁর বাড়িতে হামলা চালিয়ে পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে খুন করে এবং সেইসঙ্গে তাঁর পরিবারের প্রায় সকলকেই হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কারা দায়ী, তাদের পরিণতিই বা কী হয়েছিল জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/assasination-of-mujibar-rahman/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। বাংলা সাহিত্যের এক ক্ষণজন্মা প্রতিভাধর কবি সুকান্ত ভট্টাচার্য আপামর বাঙালি পাঠকের কাছে ‘কিশোর কবি’ নামেই সুপরিচিত। ইংরেজি সাহিত্যের শেলি, কিটস প্রমুখদের মত তাঁরও জীবন ফুরিয়ে গিয়েছিল খুব অল্প বয়সেই। মাত্র ২১ বছরের জীবৎকালে বাংলা সাহিত্যকে যে অসামান্য অবদানে পরিপূর্ণ করেছেন সুকান্ত তা তুলনারহিত। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে
.
.
.
.
.
.
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বা শেখ মুজিব বা মুজিব বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের জাতির জনক এবং পাকিস্তানের শাসন থেকে উদ্ধার করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গড়ে তোলার অন্যতম কারিগর হিসেবে ইতিহাসে প্রসিদ্ধ। তাঁকে এই তথ্যচিত্রটি দেখুন এখানে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
আজ ভারতের স্বাধীনতা দিবস। আজকের দিনে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের জীবনী নিয়ে তথ্যচিত্রগুলো একসাথে দেখুন এখানে https://youtube.com/playlist?list=PLjoCTd-linMpIcdOzstCZ24XzAFC6XKVZ
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান